Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পরিকল্পিত মব সন্ত্রাস, নারী নির্যাতন-ধর্ষণ রুখে দাঁড়ানোর আহবান
    Sylhet

    পরিকল্পিত মব সন্ত্রাস, নারী নির্যাতন-ধর্ষণ রুখে দাঁড়ানোর আহবান

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নারী নির্যাতন-খুন-ধর্ষণ-মব সন্ত্রাস বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা, ২০ রমজানের মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য পিনাক এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি জেলা সদস্য দেবব্রত পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,চা শ্রমিক ফেডারেশনের বীরেন সিং,চা শ্রমিক ফেডারেশনের অজিত দাশ, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বুশরা সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সারফরাজ সারোয়ার প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ভয়াবহ ভাবে নারী নির্যাতন-খুন-নির্যাতন বেড়েই চলছে।তৌহিদি জনতার নামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারী বিদ্বেষী নানা কর্মকাণ্ড ক্রমাগত বেড়ে চলেছে। সরকারের দিক থেকে এসব কর্মকাণ্ড থামানোর কোনো উদ্যোগ নেই। বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ নারী নির্যাতন রোধে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

    সমাবেশে বক্তারা বলেন, চালসহ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কারণে জনজীবনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। দেশে ছিনতাই, খুন, ডাকাতি ও রাহাজানি বেড়েই চলেছে। পরিকল্পিত মব ভায়োলেন্স (সংঘবদ্ধ অপরাধ) চলছে। এসব বিষয়ে সরকার তার দায় অস্বীকার করতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি স্বাভাবিক আছে‌।

    বক্তারা বলেন, সরকারের এসব বিষয়ে স্পষ্ট দায় স্বীকার ও কার্যকর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান ‌।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতাহাদের শক্তির উৎস!
    Next Article কেন নতুন সংবিধান
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026

    সিলেট নগর উন্নয়নে অনুমোদনের জটিলতা নয়, চাই সহজ ব্যবস্থা

    August 17, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.