Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    September 4, 2026

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘একাত্তরের আত্মসর্মপনের স্মারক ভাস্কর্য থাকবে না’  ৭১-এর ইতিহাসকে অস্বীকারের শামিল?
    Politics

    ‘একাত্তরের আত্মসর্মপনের স্মারক ভাস্কর্য থাকবে না’  ৭১-এর ইতিহাসকে অস্বীকারের শামিল?

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 26, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। এএসএম শরিফুল হাসান।।

    জুলাই রায়ট বা আন্দোলনের পর দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করের অন্তবর্তী সরকারের একটি সিদ্ধান্ত তীব্র সমালোচনার মুখে পড়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মরণে নির্মাণাধীন একটি ঐতিহাসিক ভাস্কর্যের কাজ বাতিল করেছে সরকার। এই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঁচানো ব্রোঞ্জের ভাস্কর্যসহ অন্যান্য পরিকল্পনা বাদ দিয়ে একটি স্মৃতিফলক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে অনেকে মুক্তিযুদ্ধের চেতনা ও ৭১-এর ইতিহাসকে অবমাননার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

    সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক স্থান। এখানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। এরপর একই স্থানে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, যা বাংলাদেশের বিজয়কে চিরস্থায়ী করে। এই গৌরবময় ইতিহাসকে দৃশ্যমান করতে ২০১৮ সালে শুরু হয়েছিল ভাস্কর্য নির্মাণের প্রকল্প। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার এই প্রকল্পের মূল নকশা পরিবর্তনের পথে হাঁটছে।

    সরকারের যুক্তি, এই ভাস্কর্য নির্মাণ “জুলাই চেতনার” সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সমকালকে বলেছেন,

    “ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে। আমরা ভাস্কর্যগুলো আর নির্মাণ করছি না। আমাদের মনে হয়েছে, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়।”

    তবে এই যুক্তি অনেকের কাছে অগ্রহণযোগ্য। জুলাই আন্দোলন যদি মুক্তিযুদ্ধ আর স্বাধিকারের গৌরবময় ইতিহাসকে অস্বিকার করার জন্য হয়ে থাকে তাহলে আপনাদের এই সিন্ধান্ত যুক্তিযুক্ত হয়। যেভাবে বঙ্গবন্ধুর ভাষ্কর্য সহ মুক্তিযুদ্ধের হাজারো ভাষ্কর্য ভাঙ্গা হয়েছে, মুজিবনগরের সকল চিহ্ন মুছে ফেলা হয়েছে, তাতে এই সন্দেহ থেকেই যায়। সেটা ছিল আন্দোলনকারীদের অবস্থান, বর্তমানের এই সিন্ধান্তের মাধ্যমে কি অন্তবর্তিকালীন সরকার তাদের সেই সিন্ধান্ত দ্বারা প্রভাবিত হচ্ছেন? নয়তো কেন ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতীককে কেন অস্বীকার করা হচ্ছে? এটি কি জাতির শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রয়াস নয়।

    প্রকল্পের অংশ হিসেবে ১৯৭২ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণের স্মরণে ইন্দিরা মঞ্চ নির্মাণের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত চার উপদেষ্টার মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন ফারুক-ই-আজম, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করে এই পরিবর্তনের সুপারিশ করেন।

    ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এ বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল। দুই দফা মেয়াদ বাড়ানোর পর এখন ব্যয় না বাড়িয়ে নতুন নকশায় আরও এক বছর মেয়াদ বাড়ানো হচ্ছে। কিন্তু ভাস্কর্যের পরিবর্তে স্মৃতিফলক তৈরির এই সিদ্ধান্ত কতটা ইতিহাসকে সম্মান জানায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি স্মৃতিফলক কি সেই গৌরবময় আত্মসমর্পণের দৃশ্যকে জীবন্ত করতে পারবে? বঙ্গবন্ধুর উঁচানো তর্জনী, যা মুক্তির প্রতীক, তা কি কেবল কয়েকটি লেখায় সীমাবদ্ধ থাকার যোগ্য?

    জুলাই অভ্যুত্থানের পর ভাস্কর্য ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে যে অরাজকতা দেখা দিয়েছে, তাকে “ইসলামি উগ্রবাদীদের” কাজ বলে চিহ্নিত করা যায়। ইসলামে ভাষ্কর্য হারাম, এই ফতোয়া অনেক অনেক বছর ধরে ধীরে ধীরে  প্রতিষ্ঠা লাভ করছে। যদিও জুলাই পরবর্তি সময়ে দেখা যায়, ক্ষোভের জায়গা শুরু বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এমনকি জাতীয় চারনেতাও এর মধ্যে অন্তর্ভুক্ত।

    কিন্তু অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ৭১-এর প্রতীকগুলোকে কেন মুছে ফেলছে? এটি কি জাতির গৌরবময় ইতিহাসকে অস্বীকারের একটি প্রচেষ্টা নয়? জুলাই চেতনা ও ৭১-এর চেতনাকে একে অপরের বিপরীতে দাঁড় করানো কতটা যুক্তিযুক্ত?

    আপনারা কি একবারও ভেবে দেখেছেন  লাখো স্টেক হোল্ডারের জুলাই আন্দোলনের বিপরীতে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের সেটকহোল্ডার কতোজন? আপনারা কি তাদের মতামত নিয়েছেন? যেইভাবে মতামতের ভিত্তিতে সংস্কারের চেষ্টা করছেন, সেই মতামতের ভিত্তিতে কি এই সিন্ধান্ত নিয়েছেন?

    ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের মতে, এই সিদ্ধান্ত জাতির শিকড়ের প্রতি অবিচার। ৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি, আর সোহরাওয়ার্দী উদ্যান তার প্রতীক। অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে অনেকে “ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেওয়া” হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে—জুলাইয়ের নামে ৭১-কে অস্বীকার করে আমরা কোন পথে এগোচ্ছি?

    অনলাইন অ্যাক্টিভিস্ট

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকাত্তরে নির্মিত সুনামগঞ্জ শহিদ মিনার তালাবদ্ধ: তালা ভেঙ্গে শ্রদ্ধা জানালেন মুক্তিযোদ্ধা জনতা
    Next Article শেখ হাসিনার চিন্তাপ্রসূত বিবিআইএন প্রকল্প ভারতকে নিয়েই করতে চান ইউনূস
    JoyBangla Editor

    Related Posts

    বিএনপির ‘সবার আগে বাংলাদেশের সর্বনাশ’ তুরস্ক–পাকিস্তান-আমেরিকা খুশি, বাংলাদেশ দেউলিয়া

    September 4, 2026

    বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে

    September 4, 2026

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    শেখ হাসিনা: উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশে জঙ্গিদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

     দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

    September 1, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

    By JoyBangla EditorSeptember 4, 20260

    চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।…

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, জবাবদিহি হোক, প্রতিহিংসা নয়

    September 4, 2026

    যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার হওয়া অভিবাসী কর্মীদের ভিসার নিয়মে বড় পরিবর্তন

    September 4, 2026

    গাজীপুরের চারটি লাশ আর একটা প্রশ্ন, রাষ্ট্রের ঘুম ভাঙ্গবে কখন?

    September 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

    September 4, 2026

    জামিন প্রত্যাখ্যান করে দীপু মনি প্রশ্ন তুললেন, এই বিচার কাদের স্বার্থে?

    September 3, 2026

    মায়ের পেনশনের টাকা তুলতে তিক্ত অভিজ্ঞতা, সেই ক্ষোভ থেকেই এলো ঘুষ.সাইট

    September 2, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.