Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিউল আলম নাদেলসহ ছাত্রলীগের নেতাকর্মীর বাসায় হামলা-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ
    Politics

    সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিউল আলম নাদেলসহ ছাত্রলীগের নেতাকর্মীর বাসায় হামলা-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 4, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন, ৩ এপ্রিল: সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেলসহ ছাত্রলীগের নেতাকর্মীর বাসায় ২ এপ্রিল সন্ধ্যায় ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা হামলা-ভাংচুরের  ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ।

    সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের কাছে দেশ অনিরাপদ। দেশের ১৮ কোটি মানুষ আজ শংকায় দিনাতিপাত করছেন। দেশের সকল শ্রেণির মানুষ তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠছেন। ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে জংগী’রা মব হামলা চালাচ্ছে।আইনশৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ করতে পারছেনা, ঠিক তেমনি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ইউনুস গংরা ব্যর্থ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ।  এই বাংলাদেশ গত ১৬ বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিলো। শেখ হাসিনার আমলেই দেশ শান্তি ও নিরাপদ ছিলো। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করছিলেন শেখ হাসিনা।আর ইউনুস গংরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখল করে গত ৮ মাসে দেশকে একটি জংগী রাষ্ট্রে পরিণত করেছে।

    সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসীন হন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি শুধু সিলেটের মেয়র’ই নন, তিনি যুক্তরাজ্য প্রবাসীদের আপনজন। এই যুক্তরাজ্যের সাথে তার আত্মার সম্পর্ক।আর তাই এরকম একজন জনবান্ধব মেয়রের বাড়িতে হামলার ঘটনায়,যুক্তরাজ্য প্রবাসীরাও নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে।

    মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার কর্মের মধ্যদিয়ে সিলেট সিটির মানুষের মন জয় করে নিয়েছেন।

    এরকম একজন জনপ্রিয়, জননন্দিত মেয়রের বাসায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এ ধরনের  ঘটনা প্রমাণ করে দেশে মবের মুল্লুক চলছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, গত প্রায় ৭ মাস ধরে লন্ডনে রয়েছেন।তার বাসায় কেয়ারটেকার ছাড়া পরিবারের কোন লোকজন বসবাস করছেন না। খালি বাসায় কেয়ারটেকারের উপর হামলা করে বাসা ভাংচুর করে,লুটপাট করে, জিনিসপত্রের ক্ষতিসাধন করা কিসের ইংগিত বহন করে?

    যুক্তরাজ্য যুবলীগ এই ন্যাক্কারজনক ,জঘন্য, কাপুরুষোচিত হামলা এবং ভাংচুরের প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে গ্রেফতারের আহবান জানাচ্ছে।

    এ ধরনের ঘটনা ঘটিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করে ইউনুস সরকার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।

    যুক্তরাজ্য যুবলীগ নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের বাসা বাড়িতে হামলা-ভাংচুরের নাম রাজনীতি নয়, এটা নিচ মন-মানসিকতার পরিচয় বহন করে। এ ধরনের হামলা-ভাংচুর কাপুরুষরাই করে থাকে। এটা জঘন্য এবং নিন্দনীয়। সমাজ এবং দেশের জন্য যা মঙ্গলকর নয় তা-ই ঘটছে এই ইউনুসের মবের মুল্লুকে।

    দেশে এরকম হাজার, হাজার মানুষের বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনায় ইউনুস সরকারের কোন পদক্ষেপ নাই, তারা চোখ বন্ধ করে দেখছেন আর মবকারীদের প্রশ্রয় দিচ্ছেন।মানুষের জানমালের নিরপত্তা দিতে ব্যর্থ মবের মুল্লুকের রাজা, অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের পদত্যাগ দাবী করছে যুক্তরাজ্য  যুবলীগ।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমার্কিন শুল্কে রপ্তানি খাতে উদ্বেগ
    Next Article মার্কিন শুল্কে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.