Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    বাজারমূল্যে জনগণের নাভিশ্বাস, অথর্ব সরকারের নজরদারি নেই, সিন্ডিকেটের দৌড়াত্ম্যে ক্ষোভে ফুসছে নাগরিক সমাজ

    October 23, 2026

    দুর্দিনে ভুগছে ৬০ শতাংশ পরিবার

    October 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লা বুলু
    Politics

    মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লা বুলু

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পর এবার জামায়াত ও সমন্বয়কদেরকে কঠোর ভাষায় আক্রমণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, “যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে কথা বলেন, তাঁরা এই দেশের জনগণের পক্ষে রাজনীতি করার অধিকার নেই। যাঁরা ৭১’কে অস্বীকার করেন, তাঁদের বাংলাদেশে ভোট চাওয়ার, ভোটে দাঁড়ানোর এবং রাজনীতি করারও কোনো অধিকার নেই।” এছাড়াও, তিনি বৈষম্য আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করা সমন্বয়কদের উদ্দেশ্যেও কঠোর ভাষায় মন্তব্য করেছেন।

    ৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। বৈষম্য আন্দোলনের কোটায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কয়েকজন উপদেষ্টা আছেন, যাঁরা ছাত্র রাজনীতি করতেন, হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন। তাঁরা এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন। আগে-পিছে আরও ৩০-৪০ কোটি টাকার গাড়ি থাকে। কয়েক দিন আগে এক নেতা গিয়েছেন তাঁর বাড়িতে। এক শর বেশি গাড়ি নিয়ে গেছেন।”

    বরকত উল্লা বুলু এনসিপি নেতাদের সাম্প্রতিক কার্যক্রমের সমালোচনা করে বলেন, “ওনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা খরচ করে ইফতার পার্টি করেছেন। ১৫-২০ কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান করেছেন। আগে তাঁরা পরতেন ৫০০ টাকার পাঞ্জাবি, এখন পরেন ৩০ হাজার টাকার পাঞ্জাবি। জুতা পরেন ৫০ হাজার টাকার, হাতের ঘড়ি ৪০ হাজার টাকার। তাঁরা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন, অমুককে বদলি করতে হবে, অমুকখানে অমুককে দিতে হবে। সচিবরা বলছেন, তাঁরা তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। প্রকৌশলীদেরও চাপ দেওয়া হয়, অমুককে এই জায়গায় দিতে হবে, অমুকে এই কাজ দিতে হবে।”

    এই দেশে মব জাস্টিস ও হামলায় বৈষম্য আন্দোলনের সমন্বয়করা জড়িত—এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “এই যে দেশে নৈরাজ্য মব জাস্টিসের নামে মানুষের বাড়িঘরে হামলা করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই।”

    বিএনপি নেতা বরকত উল্লা বুলু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চান, তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে নয়।”

    তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, “যাঁরা বাংলাদেশের ৭১’কে অস্বীকার করেন, যাঁরা ৪৭-এর পূর্বে ফিরে যেতে চান, যাঁরা ৩০ লাখ শহীদের রক্তকে অস্বীকার করতে চান, যাঁরা এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে যাঁরা কথা বলেন, তাঁরা এই দেশের জনগণের পক্ষে রাজনীতি করেন বলে আমরা মনে করি না। যাঁরা ৭১’কে অস্বীকার করেন, তাঁদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই, রাজনীতি করারও কোনো অধিকার নেই।”

    বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত প্রমুখ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর জামিন আবেদন
    Next Article রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
    JoyBangla Editor

    Related Posts

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    পিটিআই (PTI)-এর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার:দেশ গভীর সংকটে

    October 17, 2026

    অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

    October 17, 2026

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    সেপ্টেম্বর পর্যন্ত মব হামলায় নিহতের সংখ্যা ১৭১; মানবাধিকার সংস্থার দাবি, রয়েছে বিএনপি-জামায়াতের রাজনৈতিক  সম্পৃক্ততা

    October 22, 2026

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    By JoyBangla EditorOctober 23, 20260

    নওগাঁর রাণীনগরে মন্দিরের সামনে এক হিন্দু নারীকে উত্ত্যক্ত করছিল রায়হান। স্থানীয়রা বাধা দিলে সে চলে…

    বাজারমূল্যে জনগণের নাভিশ্বাস, অথর্ব সরকারের নজরদারি নেই, সিন্ডিকেটের দৌড়াত্ম্যে ক্ষোভে ফুসছে নাগরিক সমাজ

    October 23, 2026

    দুর্দিনে ভুগছে ৬০ শতাংশ পরিবার

    October 23, 2026

    মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়

    October 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় : যাদের সাথে যা খুশি তাই করতে পারা যায়!

    October 23, 2026

    সেপ্টেম্বর পর্যন্ত মব হামলায় নিহতের সংখ্যা ১৭১; মানবাধিকার সংস্থার দাবি, রয়েছে বিএনপি-জামায়াতের রাজনৈতিক  সম্পৃক্ততা

    October 22, 2026

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.