Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেঘনা আলমকে আটক ও কারাগারে প্রেরণ, অ্যামনেস্টির গভীর উদ্বেগ
    Bangladesh

    মেঘনা আলমকে আটক ও কারাগারে প্রেরণ, অ্যামনেস্টির গভীর উদ্বেগ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 12, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে “মিস আর্থ” খ্যাত মেঘনা আলমকে আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

    ১১ই এপ্রিল, শুক্রবার সংস্থাটির দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করে।

    পোস্টে বলা হয়েছে, এই আইনটি ঐতিহাসিকভাবে অভিযোগ ও বিচারিক তত্ত্বাবধান ছাড়াই মানুষকে নির্বিচারে আটক করার জন্য ব্যবহৃত হয়ে আসছে। এই ধরনের পদক্ষেপ প্রক্রিয়াগত সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের গুরুতর লঙ্ঘন।

    সংস্থাটির দাবি, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী মেঘনা আলমকে গোপনে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। এটি প্রক্রিয়াগত সুরক্ষার গুরুতর লঙ্ঘন বলেও তারা মন্তব্য করেছে।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা আহ্বান জানিয়েছে— মেঘনার বিরুদ্ধে যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো অপরাধ থাকে, তাহলে তা সুনির্দিষ্টভাবে অভিযোগ আকারে উপস্থাপন করা হোক, নতুবা তাকে মুক্তি দেওয়া হোক। পাশাপাশি, সংস্থাটি বিশেষ ক্ষমতা আইন বাতিলেরও আহ্বান জানিয়েছে।

    এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    আদালতের আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে এই আদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে মেঘনাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

    এর আগের দিন বুধবার সন্ধ্যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের (লাইভ) সময় মেঘনা অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কিছু ব্যক্তি তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে লাইভটি বন্ধ হয়ে যায় এবং ১২ মিনিটের বেশি সময় ধরে চলা ভিডিওটি পরে মুছে ফেলা হয়।

    ডিটেনশন আইনের আওতায় সরকার কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক করতে পারে। সাধারণত এই আইন জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবহৃত হয়।

    প্রসঙ্গত, ২০২০ সালের ৫ই অক্টোবর মেঘনা আলম “মিস আর্থ বাংলাদেশ” খেতাব অর্জন করেন। তিনি পরিবেশ রক্ষায় ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য তৈরি ও তা বিক্রির মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে কাজ করছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্লেষণ || সামান্য চিন্তাশক্তি যাদের অবশিষ্ট আছে, তাদের জন্য এই লেখাটা
    Next Article  মেঘনার আটকে তুলকালাম: আটক সঠিক হয়নি, আসিফ নজরুল, হাইকোর্টে রিট এবং ডিবি প্রধানকে অপসারণ,রাষ্ট্রদূতের ঢাকা ত্যাগ
    JoyBangla Editor

    Related Posts

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.