Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছাদবিহীন বাস চালিয়ে ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক
    Uncategorized

    ছাদবিহীন বাস চালিয়ে ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 19, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। এম জসীম উদ্দীন।।

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যাওয়া আলোচিত যাত্রীবাহী বাসটির গন্তব্য ছিল বরগুনার পাথরঘাটায়। ছাদ উড়ে যাওয়ার পর বেপরোয়া গতির বাসটি প্রায় ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া সেই বাসটির চালক ছিলেন শহিদুল ইসলাম।

    বাসটির ছাদ উড়ে যাওয়ার পরও বাসটি কেন ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গিয়েছিলেন চালক—এমন প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সর্বত্র। আজ শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বাসটির টিকিট কাউন্টার কোথায়, জানতে চাইলে অন্য বাসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা বলছিলেন—ওই যে ছাদ খোলা গাড়ি!

    বরিশাল বাস টার্মিনালে কোথাও এই বাস কোম্পানির টিকিট কাউন্টার খুঁজে পাওয়া গেল না। পরে বরিশাল বাসমালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে জানা গেল, এই বাস কোম্পানির কোনো কাউন্টার এখানে নেই। এই কোম্পানির পাঁচটি বাস ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি হয়ে বরগুনার পাথরঘাটায় চলাচল করে।

    বাসটি কেন ছাদ উড়ে যাওয়ার পরও ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে যাওয়া হলো, এর পেছনের রহস্য কী—এই প্রশ্ন ছিল মালিক গ্রুপের নেতাদের কাছে। সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মো. জগলুল ফারুক বাসটির বিষয়ে খোঁজ নিয়েছেন বলে প্রথম আলোকে জানান।

    জগলুল ফারুক বলেন, ‘আমি চালকদের সঙ্গে কথা বলে যত দূর জানতে পেরেছি, তা হলো—বাসটির ব্রেকের পাইপ ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। এ জন্য গতি নিয়ন্ত্রণের জন্য বাসটি ছয় কিলোমিটার চালিয়ে নিয়ে গেছেন। আর এতে যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় আছেন।’

    কিন্তু কয়েকজন চালক এমন কথার যুক্তি নেই বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা-বরিশাল পথে চলাচলকারী একটি বাসের চালক প্রথম আলোকে বলেন, ব্রেক ফেল হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত নিশ্চিত। কিন্তু এখানে তা হয়নি। মূলত চালক ভয়ের কারণে এতটা পথ বেপরোয়াভাবে চালিয়ে এসেছেন। কারণ, বাসটির পেছনে সেনাবাহিনীর গাড়ি ছিল এবং হাইওয়ে পুলিশ ছিল কাছাকাছি।

    ঢাকার সায়েদাবাদে বাসটির টিকিট কাউন্টারে ওই দিন দায়িত্বে ছিলেন মো. সাইফুল। তিনি বলেন, তাঁরা যাত্রীর নাম ও মুঠোফোন নম্বর টিকিটে লিখে দেন। কোনো খাতায় তা লিবিবদ্ধ করেন না।

    ওই চালকের কথার সূত্র ধরে পাথরঘাটায় বাসটির টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বাসটি ঢাকা থেকে ছেড়ে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটায় পাথরঘাটায় পৌঁছানোর কথা। কিন্তু পথে দুর্ঘটনার কবলে পড়ে। তবে মিজানুর রহমানের কাছে ওই বাসে থাকা যাত্রীদের কোনো নাম, মুঠোফোন নম্বর পাওয়া যায়নি। এমনকি তাঁরা এসব বিবরণী রাখেনও না।

    ঢাকার সায়েদাবাদে বাসটির টিকিট কাউন্টারে ওই দিন দায়িত্বে ছিলেন মো. সাইফুল। তিনি যাত্রীদের নাম–ঠিকানা দিতে পারেননি। কার সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁরা যাত্রীর নাম ও মুঠোফোন নম্বর টিকিটে লিখে দেন। কোনো খাতায় তা লিবিবদ্ধ করেন না। বাসটির চালক শহিদুলের মুঠোফোন নম্বর চাইলে তাঁরা দিতে পারেননি।

    পরে বিকল্প চেষ্টায় বেলা পৌনে দুইটার দিকে শহিদুলকে পাওয়া গেল। পরিচয় শুনে শহিদুল বলেন, তিনি খুবই ক্লান্ত। তাঁর কথা বলার মতো শক্তি নেই। কেন বাসটি এতটা পথ তিনি বেপরোয়াভাবে চালিয়ে নিয়ে গেলেন, জানতে চাইলে তিনি বলেন, ওই অবস্থায় গাড়ি থামানোর কোনো পরিস্থিতি ছিল না। তিনি পরিস্থিতিতে অনেকটা হতভম্ব হয়ে যান। ভেতরে আতঙ্ক কাজ করছিল। তিনি কখনো এমন অবস্থার মুখোমুখি হননি। কীভাবে কী করেছেন, বলতে পারবেন না। দুর্ঘটনা কীভাবে হলো—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, এক্সপ্রেসওয়েতে উল্টো পথ (রং সাইড) দিয়ে হঠাৎ একটি প্রাইভেট কার এসে পড়ে। সেটাকে সাইড দিতে গিয়ে কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এরপর তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আর চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর সায়েদাবাদ থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বাসটি ছাড়ে। ঘণ্টাখানেক পর বাসটি ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠে। বাসটি মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা সেতুতে উঠলে একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তখনই বাসের ছাদ সামনে থেকে ভেঙে পেছনে গিয়ে আটকে থাকে। চালক বাসটি না থামিয়ে আরও দ্রুতগতিতে চালাতে থাকেন। পরে বাসটি ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সমষপুরে গেলে ছাদটি উড়ে পড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কারকেও ধাক্কা দেয় বাসটি। যাত্রীসহ ছাদবিহীন বাস চালিয়ে যেতে থাকেন চালক। সমষপুর অতিক্রম করে আরও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাসটি।

    বাসে থাকা যাত্রীরা তখন ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। চালক ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার দূরত্বে লৌহজংয়ের কুমারভোগ এলাকার ভেতরের একটি সড়কে নিয়ে যান ছাদবিহীন বাসটিকে। রাত ১০টার দিকে যাত্রীদের চিৎকার শুনে বাসটি ঘেরাও করেন জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা।

    এ ঘটনায় বাসটির চালক, চালকের সহকারী, মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাসাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বাসচালকের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমুক্তিযোদ্ধাদের সমাধি নির্মাণ প্রকল্পসহ ১৫ হাজার ৬০৪টি সমাধি নির্মাণের সিদ্ধান্ত বাতিল
    Next Article স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারির পাল্টা বিশাল মিছিল সিলেট ও খুলনা আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ ৫ই আগস্ট তারিখ

    August 3, 2026

     ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.