Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পুলিশের সাবেক কর্মকর্তার বাড়িতে ডিবি সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ সমম্বয়ক
    Bangladesh

    পুলিশের সাবেক কর্মকর্তার বাড়িতে ডিবি সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ সমম্বয়ক

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    খুলনায় পুলিশের সাবেক এক কর্মকর্তার বাড়িতে গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চার বৈছা সমন্বয়ককে আটক করা হয়েছে।

    গত রাত ১১টার দিকে নগরের বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন- খুলনা সদর থানার বাগমার এলাকার মো. মাসুদ রানা (৩০), মিস্ত্রিপাড়া এলাকার মো. ফয়সাল মাহমুদ (২৮), টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি (২৬)।

    আটককৃতরা বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক বলে জানা গেছে। জানা গেছে, পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটে সুমন অনলাইন জুয়ায় জড়িত। সেই সূত্রে চার সমন্বয়ক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে ডিবি পরিচয়ে সুমনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তারা সুমনের বাড়িতে গচ্ছিত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দিলে সুমন ও তার পরিবারের লোকজনকে মারধর করে তারা। সেইসাথে হুমকি দেয়, চাঁদার টাকা না দিলে তাকে ডিবি অফিসে নেওয়া হবে।

    সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে চাঁদাবাজি আর লুটপাটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তাদের আটকে রেখে থানায় খবর দেন। পরে রাত ১১টার দিকে অভিযুক্ত চার সমন্বয়ককে আটক করে থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের বৈছা সমন্বয়ক পরিচয় জানায়।

    খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, আমরা জানতে পারি ডিবি পরিচয়ে চার যুবক বয়রা আজিজের মোড় এলাকার এক বাড়িতে চাঁদাবাজি আর লুটপাট করছে। বাড়ির লোকদের জিম্মি করে তারা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

    তিনি আরও বলেন, অভিযোগকারী সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করেছে তারা। টাকা না দেওয়ায় তাদের মারপিট করে। পরে ফোর্স পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাননীয় স্বরাষ্ট্র উপদেষ্ষ্টা আপনি কি ‘মিছিলের শরীরীভাষা’ বুঝতে পারছেন?
    Next Article মতামত || বাংলাদেশের ওপর চাপানো অনাহুত বহুমাত্রিক যুদ্ধের দায়ভার ড. ইউনূস ও ড. খলিলের
    JoyBangla Editor

    Related Posts

    এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, বাসচালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

    September 6, 2026

    সরকারি ব্যবস্থাপনায় হজের ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়া হবে: মন্ত্রী

    September 6, 2026

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই

    September 6, 2026

    বদলে গেছে জমির নামজারির নিয়ম, নীতিমালায় যা আছে

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.