Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলুম, অত্যাচার, নির্যাতন ও গণগ্রেফতারের নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলুম, অত্যাচার, নির্যাতন ও গণগ্রেফতারের নিন্দা ও প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 20, 2025Updated:April 20, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এবং অন্যদিকে তাদের প্রত্যক্ষ মদদে মবসন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নজিরবিহীন ও অকথ্য জুলুম, অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসে রূপান্তরিত করেছে। এর প্রভাবে আমাদের সামাজিক ঐক্য ও পারস্পরিক বন্ধন দুর্বল হয়ে পড়ছে। দেশের জনগণ সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপত্তাহীনদের মধ্যে আরও নিরাপত্তাহীন। ফ্যাসিস্ট ইউনূস সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের চরমভাবে দমন-পীড়ন চালাচ্ছে। আর এই অবৈধ সরকারের অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা গ্যাং  লিডারের মতো কথা বলছে। পুলিশ  যেন তার অধীনে থাকা ব্যক্তিগত বাহিনী, যাদেরকে তিনি সন্ত্রাস কাজ করার জন্য নিয়মিত নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাকর্মীসহ তাদের পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় নির্যাতনের পাশাপাশি অবর্ণণীয় মবসন্ত্রাস ও চাঁদাবাজির শিকার। জীবন ও সম্পদ হরণের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নির্বিচারে চাঁদাবাজি করা হচ্ছে। এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের রাষ্ট্রহীন নাগরিকে পরিণত করছে। যেন তারা নিজভূমে পরবাসী।

    রাজনৈতিক কর্মসূচি পালন, মিটিং-মিছিল করা যে কোনো দলের নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বললেই, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দানবীয় ভূমিকায় অবতীর্ণ হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো সহিংস বা সন্ত্রাসী পন্থায় এই বিরোধিতা করে না। তার শুধু মিছিল, মিটিং ও সমাবেশের মাধ্যমে দলের নীতি, আদর্শ ও কর্মপন্থার কথা জনগণকে জানাতে চায়।  অথচ তাতেই এই অবৈধ সরকারের মসনদ কেঁপে ওঠে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করলেই তাদের নৈতিক অবস্থান টলটলায়মান হয়ে যায়।

    দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিটিং-মিছিল করার পর সরকার অন্যায়ভাবে তাদের অনেককে গ্রেফতার করেছে এবং বিনা বিচারে আটক রাখছে। রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরাসহ কয়েকটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার পর থেকে বাছ-বিচারহীনভাবে ধরপাকড় করা হচ্ছে। তাদের ধারাবাহিক এই অন্যায় গ্রেফতারের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ  সম্প্রতি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ,  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অ্যাড. আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত, ছাত্রলীগ নেতা বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন, দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের  সহ-সভাপতি মোঃ আলমাছ মিন্টু, উত্তরখান থানা জাতীয় শ্রমিক লীগ নেতা  মো: মতি গাজী, উত্তরা ১ নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি মো. রুবেল হোসেন সহ সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার ও বিনাবিচারে আটক রাখা হয়েছে। যা সম্পূর্ণভাবে বেআইনি এবং একই সাথে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এহেন দমন-পীড়নমূলক পন্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ১৯ এপ্রিল ২০২৫

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনাটোরে ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল
    Next Article বয়স যখন ১৬ বছর!!
    JoyBangla Editor

    Related Posts

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    হত্যা-ধর্ষণ-নির্যাতনে আতঙ্কের বাংলাদেশ!বিএনপি সরকারের মানবাধিকার

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    By JoyBangla EditorSeptember 8, 20260

     আ ন ম আরিফুল ইসলাম শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? সন্মানীত সাংবাদিক ভাইদের ভুল উপস্থাপনে…

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.