Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ৩
    Bangladesh

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 21, 2025Updated:April 21, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল। পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিলো। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল৷ ছেলেটা মেয়ে দুটোকে স্যরিও বলল।

    কিন্তু, মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিলো। ছেলে দুটো ওই এলাকার গুণ্ডাদের খবর দিলো। গুণ্ডার দল এসে, ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গেল এবং ছেলেটা মারা গেল। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ এই ছেলেটি।

    কী সাবলীলভাবে বলে গেলাম, তাই না? যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট, একটার পর একটা দৃশ্য সাজানো।

    রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তাঁরা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন।

    গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বনানী থানা–পুলিশ। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হত্যার সময় ঘটনাস্থলে তাঁরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এজাহারভুক্ত আসামিদের সঙ্গে মোবাইল যোগাযোগ ও মেসেজের মাধ্যমেও তাঁরা সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ‘সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যে হত্যাকাণ্ডে এ তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’

    গ্রেপ্তারকৃতদের মধ্যে কামালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার বিলদুড়িয়ার শেখপাড়ায়; আলভীর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল দক্ষিণ জাহাঙ্গীরপুরে; আর আল আমিনের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

    ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার তিনজন এজাহারভুক্ত আসামিদের পরিচিত। তাঁদের মাধ্যমে হত্যায় জড়িত পলাতক আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ‘ছাত্রদল কর্মী’ নিহতপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে ‘ছাত্রদল কর্মী’ নিহত

    কীভাবে খুন হলেন পারভেজ?

    প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‍্যানকন বিল্ডিংয়ের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনে দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির অভিযোগে তিন যুবক—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসান—তাঁদের সঙ্গে তর্কে জড়ান। বিষয়টি পরে প্রক্টর অফিসে গড়ালে শিক্ষকেরা মীমাংসা করে দেন।

    তবে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরপরই গেটের সামনে পারভেজের ওপর হামলা হয়। ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

    ঘটনার পরদিন রাতেই পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস, মাহাথির হাসান, সোবহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজি, রিফাত, আলী ও ফাহিম। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ, নতুন প্রস্তাব
    Next Article মারা গেলেন পোপ ফ্রান্সিস
    JoyBangla Editor

    Related Posts

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

    চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’: কাজ নেই, প্রজেক্টও ভুয়া

    September 8, 2026

    এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, বাসচালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

    September 6, 2026

    সরকারি ব্যবস্থাপনায় হজের ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেওয়া হবে: মন্ত্রী

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    By JoyBangla EditorSeptember 8, 20260

     আ ন ম আরিফুল ইসলাম শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? সন্মানীত সাংবাদিক ভাইদের ভুল উপস্থাপনে…

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.