Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধের জোর দাবি আওয়ামী লীগের
    Uncategorized

    সাংবাদিকদের ওপর সহিংসতা বন্ধের জোর দাবি আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গত ৮ মাস ধরে সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে। দলটি এ নির্যাতন বন্ধের জোরালো দাবি জানিয়েছে।

    দলটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাসে সাংবাদিকদের ওপর ‘গণপিটুনির হুমকি’, ‘মিথ্যা হত্যা মামলা’, ‘শারীরিক নির্যাতন’ এবং ‘চাকরি থেকে বরখাস্তের’ মতো ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এসব ঘটনাকে স্বাধীন সাংবাদিকতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা হিসেবে উল্লেখ করা হয় বিবৃতিতে।

    বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের ওপর এই নৃশংস হামলা তাদের স্তব্ধ করতে পারেনি, বরং দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া সত্যনিষ্ঠ সাংবাদিকদের আত্মমর্যাদা ও সাহসিকতাকেই উন্মোচিত করেছে।”

    এতে আরও বলা হয়, কিছু মহল ইদানীং সাংবাদিকদের ‘আওয়ামী লীগের এজেন্ট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ডকে ন্যায্য প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। এভাবে সমালোচনামূলক সাংবাদিকতাকে অকার্যকর করে তোলা হচ্ছে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক মাসে দেশে রেকর্ড সংখ্যক সাংবাদিকের নামে ‘হাস্যকর হত্যা মামলা’ দেওয়া হয়েছে। এভাবে আইনের অপব্যবহার করে সাংবাদিকদের ভীত সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চলছে।

    কিছু মিডিয়া প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘চতুর্থ স্তম্ভের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, “মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার নামে যা চলছে, তা আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এক ভাঁড়ামি ছাড়া কিছু নয়।”

    আওয়ামী লীগ সব রাজনৈতিক দলকে সাংবাদিকদের ‘রাজনৈতিক টার্গেট’ বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, “তথ্যের অবাধ প্রবাহে বাধা দেওয়া দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। এতে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।”

    বিবৃতিতে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি ও সহিংসতা বন্ধের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনুসের হঠকারি সিদ্ধান্তে দেশ যুদ্ধের মুখোমুখি: অর্থনীতি ধ্বংসের পথে
    Next Article ড. ইউনূসের অধীনে গণমাধ্যমের স্বাধীনতা হরণ: ৮ মাসে জিঘাংসার শিকার ৬৪০ সাংবাদিক
    JoyBangla Editor

    Related Posts

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ ৫ই আগস্ট তারিখ

    August 3, 2026

     ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    UCLএর ক্লাসরুমে সিমি

    September 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    By JoyBangla EditorSeptember 7, 20260

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের তহবিল আত্মসাত্‌ নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানাসহ…

    রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন:  শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র

    September 7, 2026

    বর্তমান সময়ে উন্নত তথ্য প্রযুক্তি যুগে হাইটেক টাকা পাচারের নতুন ফাঁদ!

    September 7, 2026

    আমেরিকার কাছে মাথা নত করে দেশ বিক্রির গল্প, অন্যদিকে গৃহপালিত দোসরদের দেশপ্রেমের ঢোল—“দিল্লি না ঢাকা” নাটক!

    September 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026

        ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

    September 7, 2026

    শেখ হাসিনা অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা

    September 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.