Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক নৃত্য দিবসে  আলতাব আলী পার্কে  মনোজ্ঞ নৃত্য পরিবেশনা
    Art & Culture

    আন্তর্জাতিক নৃত্য দিবসে  আলতাব আলী পার্কে  মনোজ্ঞ নৃত্য পরিবেশনা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 6, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন: আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যের সার্বজনীন ভাষা উদযাপন এবং নৃত্যকে অনুপ্রাণিত করার একটি দিন। ১৯৮২ সালের ২৯ এপ্রিল আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (ITI), আন্তর্জাতিক নৃত্য দিবস প্রতিষ্ঠা করে। এই দিবসের শুরু হয়েছিলো আধুনিক ব্যালে-র জনক জঁ-জর্জেস নোভেরের জন্মদিনকে সম্মান জানাতে।

    তাই এ দিবসকে সামনে রেখে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের যুক্তরাজ্য শাখা নৃফাবা ইউকে, ২৬ এপ্রিল ২০২৫, বিলেতের বাংলাদেশিদের মিলন স্থল পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটস – এর আলতাব আলী পার্কে, প্রথমবারের মতো একটি নৃত্য সমাবেশের মাধ্যমে নৃফাবা ইউকে’র শুভ সূচনা করেছে।

    গত বছর, ২০২৪ এর ২৭ মে এই শাখার পরিকল্পনা শুরু হয়েছিলো নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি কিংবদন্তি নৃত্যশিল্পী নৃত্যসারথি লায়লা হাসানের উদ্যোগে, এবং ২০২৫ এর ২৬ এপ্রিল তার বাস্তবায়ন ঘটলো।

    নৃফাবা ইউকের সভাপতি আনন্দের সাথে বলেন – ধীরে ধীরে টরণটো, আমেরিকা’র পাশাপাশি ইউকে তেও নৃফাবা ইউকে এর একটি শাখার আনুষ্ঠানিকভাবে জন্ম হলো। আর সে আয়োজনে, লন্ডনের প্রতিভাবান ও স্বনামধন্য নৃত্যশিল্পীরা রং বেরঙের পোশাক পড়ে আলতাব আলী পার্কের চারদিকে একটি শোভাযাত্রার মাধ্যমে এই আয়োজনের সূচনা করে। শোভাযাত্রার পর সকল নৃত্যশিল্পী এবং সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই আয়োজনে আলতাব আলি পার্কের স্মৃতিস্তম্ভের সামনে বিলেতের নৃত্য শিল্পীরা নৃত্যের বিভিন্ন ধারা প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠান শুরু হয় কাজী ফারহানা আকতারের রাবিন্দ্রিক ‘নৃত্য এসো হে বৈশাখ’ এর মাধ্যমে, তারপর সোনিয়া সুলতানা ও মনিরুল ইসলাম মুকুল আঞ্চলিক নৃত্য এবং সেমি ক্লাসিক্যাল নৃত্য পরিবেশনা করেন, রুবাইয়াত শারমিন ঝরা ও গঙ্গা রায় উপজাতীয় নৃত্য, নীহারিকা ভৌমিক কত্থক ও মণিপুরি নৃত্যের মিশ্রণ, শেখ কাদের আঞ্চলিক নৃত্য, মেহবুবা লিথি নজরুল সঙ্গীতের সাথে সাধারণ নৃত্য, রশিদ লাবু পরিবেশনা করেন লোক নৃত্য এবং সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ‘নাচ ময়ূরী নাচরে’ নজরুল সঙ্গীতের সাথে সোহেল আহমেদের সাধারণ নৃত্যের মাধ্যমে, যেখানে প্রত্যেকটি নৃত্যশিল্পী অংশ নেন।

    আকর্ষণীয় এই আয়োজন উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এ ছিল সত্যি দেখার মতো একটি আয়োজন যা আলতাব আলি পার্কে বিলেতের মাটিতে এই প্রথম আয়োজিত হলো।

    অনুষ্ঠান শেষে নৃত্যশিল্পীরা ঢাক ঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে নাচসহ শোভাযাত্রা সহকারে ব্রিক্লেন পরিদর্শন করেন। পথচারীদের মাঝে যেন এক আনন্দ উৎসবের জন্ম নিয়েছিল। তাঁরা গাড়ি থামিয়ে, রাস্তা আটকিয়ে শিল্পীদের সাথে আনন্দে মেতে উঠেছিলেন। নৃফাবা ইউকের সভাপতি বলেন ‘আমি এ দেশে আছি ২৫ বছর ধরে কিন্তু সকল নৃত্যশিল্পীদের সমন্বয়ে এরকম আয়োজন কখনো দেখিনি’। এ আয়োজনে ট্রিওআর্টস, সোনিয়ায ফিউশন, আপনঘর এবং বুলবুল একাডেমী অব ফাইন আর্টস ইউকে ছাড়াও অভিনেত্রী রুকসানা হাসি সোনিয়া, বাদল রহমান, শায়লা শারমিন, রুমি হক, সাহাব আহমেদ এবং কাউন্সিলার শাহিদ আলি’র সহযোগিতায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়েছে।

    অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনায় ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী রুবাইয়াত শারমিন ঝরা এবং আরও যারা নৃত্যে অংশগ্রহন করেন তাঁরা হলেন নৃফাবা ইউকের সম্পাদক মেহবুবা লিথি, সহ ও প্রচার সম্পাদক সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক কাজী ফারহানা আকতার, মনিরুল ইসলাম মুকুল, নীহারিকা ভৌমিক, শেখ কাদের জয়, রশিদ লাবু, গঙ্গা রায়I ‘শুদ্ধ নৃত্যের জয় হোক’ ছিলো এবছরের ইউকে নৃত্যশিল্পীদের পক্ষ থেকে নৃত্য দিবসের স্লোগান। নৃত্যশিল্প যে অন্যান্য শিল্পের মতো গুরুত্বপূর্ণ, এই কথাটি নৃত্যশিল্পীরা সংস্কৃতিমনা দর্শকদের আবারও মনে করিয়ে দেন। তাঁরা, ছোট বড় আগ্রহী সকলকেই শুদ্ধ নৃত্য শিক্ষার প্রতি আহবান জানান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleলন্ডনে শুরু হচ্ছে ২৬তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রোববার ২৫ মে
    Next Article পাকিস্তানের ৬ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের
    JoyBangla Editor

    Related Posts

    পারমার্থিক আঞ্চলিকতা ও গ্রহচিন্তা:  ‘প্রতিপক্ষ’র সঙ্গে বাক্যালাপে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

    December 15, 2025

    পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

    December 14, 2025

    দেড় যুগ পর ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি

    December 11, 2025

    নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.