Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে সাড়া  ফেলেছেন আমিনা আলী

    April 25, 2026

    তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া

    April 25, 2026

    বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে

    April 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘শিরক’ তকমা দিয়ে কাটা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল
    Bangladesh

     ‘শিরক’ তকমা দিয়ে কাটা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মাদারীপুর সদর ইউনিয়নের শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ কেটে ফেলেছেন স্থানীয় আলেমরা। ‘বিদআত’সহ নানা কারণ দেখিয়ে গাছটির বেশিরভাগ অংশ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    মঙ্গলবার (৬ মে) সকাল থেকে প্রায় ২০০ বছরের পুরানো গাছটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার সকাল ৯টার দিকে গাছটি কাটা শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপর একে একে ডালপালা থেকে শুরু করে মূল দণ্ডায়মান গাছটির প্রায় ৭৫ শতাংশ কেটে ফেলা হয়।

    স্থানীয়রা জানান, কুমার নদীর পাড়ে অবস্থিত বটগাছটি ‘অলৌকিক ক্ষমতার’ অধিকারী বলে বিশ্বাস করে অনেকে। এ কারণে প্রাচীন এই বটগাছের গোড়ায় অনেকে মোমবাতি জ্বালিয়ে মানত করতেন স্থানীয় বাসিন্দারা।

    শিরখাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় আলেমরা বটগাছটি কেটে ফেলেছেন। তবে গাছটি কাদের নেতৃত্বে কাটা হয়েছে সে তথ্য আমি এখনও পাইনি। অনেক স্থানীয় বাসিন্দাই মনে করছেন গাছটি কাটা ঠিক হয়নি। তবে তারা ভয়ে কথা বলছেন না।

    ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজম খান বলেন, ওই বটগাছটির নিচে কিছু লোক ‘আচার’ পালন করত, যা আলেমরা আপত্তিকর মনে করেন। ইসলামে এ ধরনের বিধি-বিধান না থাকার কারণেই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণেই সবাই একত্রিত হয়ে বটগাছটি কাটা শুরু করেন। তারা কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।  ইউনিয়নের সব গ্রাম থেকেই ওই ঘটনাস্থলে লোক গেছে, তাদের মধ্যে তার এলাকার মানুষও ছিল।

    গাছ কাটার ওই ভিডিও ফেসবুক, ইন্সটাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ১৪ সেকেন্ডের একটি  ভিডিওতে দেখা গেছে, কয়েকজন লোক গাছটি চারপাশে দাঁড়িয়ে আছে। একটি করাত দিয়ে গাছে শাখা-কাণ্ড কাটছেন দুজন ব্যক্তি। বাকিরা তাদের নির্দেশনা দিচ্ছেন।

    এসময় এক ব্যক্তি বলে ওঠেন, ‘পোচ (কাটা) হবে মুজাহিদ ভাই ঠিক আছে। শিরকের আস্তানা ইনশাল্লাহ গুঁড়িয়ে দিতেসে..’

    এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াদিয়া শাবাব গণমাধ্যমকে বলেন, ‘আমি এই বিষয়টি সোমবার রাতে জানতে পেরেছি। এ ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদেরকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমি পরবর্তীতে এ বিষয়টি আপনাদেরকে জানাতে পারব—যে কারণে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না।’ ইত্তেফাক/এপি

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার
    Next Article লন্ডনে শুরু হচ্ছে ২৬তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রোববার ২৫ মে
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে

    April 25, 2026

    টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট

    April 25, 2026

    পারমানবিক চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরুঃ বিশ্বের ৩৩তম দেশ হিসাবে পারমাণবিক বিদ্যুৎ সক্ষমতার অপেক্ষায় বাংলাদেশ

    April 25, 2026

    সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ

    April 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026

    মধ্যরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতির চাপ জনগণের উপর

    April 24, 2026

    জাঠিভাঙা গণহত্যা ও বিধবাদের আখ্যান

    April 24, 2026

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    টাওয়ার হ্যামলেটসের নির্বাচনে সাড়া  ফেলেছেন আমিনা আলী

    By JoyBangla EditorApril 25, 20260

    সিলেট জেলার বৃহত্তর কামালবাজারের মেয়ে আমিনা আলী বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামেলট নির্বাচনে কাউন্সিলর প্রার্থী…

    তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া

    April 25, 2026

    বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে

    April 25, 2026

    টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট

    April 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026

    মধ্যরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতির চাপ জনগণের উপর

    April 24, 2026

    জাঠিভাঙা গণহত্যা ও বিধবাদের আখ্যান

    April 24, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.