Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: সম্প্রীতির ডাক, দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা

    October 16, 2026

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার
    Economics

    এপ্রিলে ১৭ হাজার কোটি টাকা হারিয়েছে পুঁজিবাজার

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    এপ্রিল মাসজুড়ে পুঁজিবাজার মোটেও ভালো কাটেনি বিনিয়োগকারীদের। ঈদের ছুটি কাটিয়ে শুরু হওয়া লেনদেনে লাগাতার পতনে ঢাকার বাজারে প্রধান সূচক কমেছে ৩০২ পয়েন্ট এবং বাজার পুঁজি হারিয়েছে ১৭ হাজার কোটি টাকা।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরো মাসের লেনদেন পর্যালোচনা করে দেখা যায়, ৫২১৯ পয়েন্ট নিয়ে শুরু হওয়া লেনদেন মাস শেষে এসে ঠেকেছে ৪৯১৭ পয়েন্টে।

    মাসে মোট ১৮ কার্যদিবস বাজারে লেনদেন হয়েছে, যার মধ্যে ১৫ কার্যদিবসেই হয়েছে পতন।

    পতনের ধাক্কায় বাজার থেকে অর্থ তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা, হয়নি নতুন করে অর্থলগ্নি। এতে করে বাজার হারিয়েছে ১৭ হাজার কোটি টাকার পুঁজি।

    শুধু প্রধান সূচক নয়, মাসিক লেনদেনে বেহাল শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএসেও। পুরো মাসে এই খাতের সূচক কমেছে ৭৪ পয়েন্ট।

    অন্যদিকে বাছাই করা ভালো কম্পানির শেয়ারেও হয়েছে বড় পতন। ব্লু চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৯২ পয়েন্ট।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের পরিসংখ্যান বলছে, এক মাসে ১১ হাজার ৪২৯ জন বিনিয়োগকারী নিজেদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছেন। বাজারে জিরো ব্যালান্সের বিও অ্যাকাউন্টের সংখ্যা তিন লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

    চালু থাকা বিও অ্যাকাউন্টের সংখ্যা এক মাসে ১০ হাজারের ওপরে কমেছে।

    বিনিয়োগকারীরা বলছেন, এভাবে বাজারে পতন হতে থাকলে দেশের পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবেন। যাঁরা বুকে আশা বেঁধে এখনো বাজারে আছেন, প্রতিদিনই আশাভঙ্গ হচ্ছে তাঁদের। বাজারের ওপর থেকে আস্থা উঠে যাওয়ায় কোনোভাবেই বাজার ঠিক করা যাচ্ছে না।

    একাধিক সূত্রে জানা গেছে, চলতি বছর বাজারে বড় কোনো আইপিও আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

    এতে বাজার ঘুরে দাঁড়ানোর আশু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleহেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রীসহ ৬ নারীর: দুঃখ প্রকাশ হেফাজতের
    Next Article  ‘শিরক’ তকমা দিয়ে কাটা হলো ২০০ বছরের বটগাছ, ভিডিও ভাইরাল
    JoyBangla Editor

    Related Posts

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ঋণে ডুবছে দেশ, দেউলিয়ার ঘণ্টা বাজছে, জানালো বিশ্বব্যাংক

    October 16, 2026

    রবীন্দ্রনাথের ৩২ বছরের পূর্ববঙ্গ পল্লি পুনর্গঠন ও ৪২টি অবদান

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: সম্প্রীতির ডাক, দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা

    By JoyBangla EditorOctober 16, 20260

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া বার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের সনাতনী…

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার পেল রংপুরের কারখানা

    October 16, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026

    রেকর্ড ১১৫ বিলিয়ন ডলারে বাংলাদেশের বিদেশি ঋণ, তিন মাসেই বেড়েছে প্রায় ৪ বিলিয়ন

    October 16, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.