Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    Politics

    জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগ আজ এক বিবৃতিতে সংবাদমাধ্যমে প্রকাশ ও প্রচারের জন্য প্রেরিত জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র অর্বাচীন ও রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দেশের সুমহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাবিরোধী শক্তির গর্ভে  জন্ম হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদের প্রধান লক্ষই হলো, সন্ত্রাসবাদীদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করা। আর তাদের অর্বাচীন কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচির মূল এজেন্ডা হলো দেশের স্বাধীনতা ও  সার্বভৌমত্ব বিপন্ন করা। এরা সন্ত্রাসবাদের প্রতিভূ এবং উগ্র জঙ্গিবাদী মতাদর্শের উপজাত। এ সকল খুনি ও সন্ত্রাসীদের মুখে শান্তি ও স্থিতিশীলতার কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়। এই অর্বাচীন ও বালখিল্যদের বোধগম্য হওয়া দরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এসেছে। যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তাদের মায়া কান্না সেটা অর্জন ও তা সমুন্নত করেছে আওয়ামী লীগ।  দেশবাসী আজ ভালো করেই জানে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ নীতি মেনে আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এ কথা অনস্বীকার্য যে, জননেত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্রনায়কোচিত অতীব গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই উপমহাদেশে স্থিতিশীলতা বজায় ছিল। অথচ এই খুনি-সন্ত্রাসীগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখলের পর বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিপরীত পথে পরিচালিত করে। পাকিস্তানের প্রেস্ক্রিপশনে প্রতিবেশী ভারতে হামলার হুঁশিয়ারি দেয়, সেভেন সিস্টার্স ভেঙে  ফেলা এবং পশ্চিমবঙ্গ দখলের হুমকি দেয়। পাশ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশ নিয়ে এ ধরনের শিষ্টাচার বহির্ভূত অকূটনৈতিক বক্তব্য বাংলাদেশকে  অবশ্যম্ভাবীভাবে চরম হুমকির  মুখে ফেলতে পারে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছে সেটা নিয়ে এই দল ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য দেখে মনে হচ্ছে তারা তথাকথিত ভারতবিরোধিতা করতে গিয়ে সন্ত্রাসবাদের পক্ষ নিয়ে নিচ্ছে এবং এই লড়াইয়ে বাংলাদেশকে জড়িয়ে ফেলার মতো অর্বাচীন পদক্ষেপ গ্রহণ করছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য ও পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    এসব খুনি ও সন্ত্রাসীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে গাটছড়া বাঁধছে। আবার অন্যদিকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে।  বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের। এই রাষ্ট্রের ভিত্তি মানুষে মানুষে মানবিক সম্পর্ক। তাই সন্ত্রাসবাদের সঙ্গে সংহতি জ্ঞাপনকারীদের মুখে জাতীয় ঐক্যের কথা বড্ড বেমানান।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু  বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ৭মে ২০২৫

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
    Next Article ইউনুসের করায়ত্ত বাংলাদেশ,গণতন্ত্রের কণ্ঠরোধ ও সার্বভৌমত্বের পতন
    JoyBangla Editor

    Related Posts

    সাংবাদিক হিসেবে আমার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, করে যাবো: আনিস আলমগীর

    December 16, 2025

    বিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান

    December 16, 2025

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.