Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    May 9, 2026

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচকে বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই

    May 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেয়ারবাজার ধস থামছেই না: একদিনেই উড়ে গেল ১০ হাজার কোটি টাকা, সর্বস্বান্ত বিনিয়োগকারীরা
    Economics

    শেয়ারবাজার ধস থামছেই না: একদিনেই উড়ে গেল ১০ হাজার কোটি টাকা, সর্বস্বান্ত বিনিয়োগকারীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা আরও এক ধাপে গভীর হলো। বুধবার একদিনেই বাজার থেকে উধাও হয়ে গেছে প্রায় ১০ হাজার কোটি টাকা। মূল্যসূচকের বড় পতন, কোম্পানিগুলোর শেয়ারদরের ব্যাপক ধস আর বিনিয়োগকারীদের চরম হতাশা—সব মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে আতঙ্ক ছড়িয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিনের মন্দা, বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা, আইসিবির নিষ্ক্রিয়তা ও বাজারে তরলতার অভাব—সব মিলিয়ে বিনিয়োগকারীরা রীতিমতো সর্বস্বান্ত।

    বুধবার বাজারে অংশ নেওয়া ৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ১৪৯ পয়েন্ট কমে গেছে। এর ফলে একদিনেই বাজার মূলধন থেকে মুছে গেছে ১০ হাজার কোটি টাকা। এই পতনে আতঙ্কিত হয়ে মতিঝিলে বিক্ষোভে নামেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। তারা ‘কাফন মিছিল’ বের করে বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

    আজ বৃহস্পতিবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ালেও বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসেনি। ৯৫ শতাংশ কোম্পানির শেয়ার দাম বাড়লেও লেনদেন কমে এসেছে ১৫০ কোটির বেশি। বাজার মূলধন বাড়লেও তা আগের দিনের পতনের ক্ষতি পুষিয়ে নিতে পারেনি।

    বিশেষজ্ঞদের মতে, বাজারে আজকের উত্থান কেবল এক ধরনের ‘টেকনিক্যাল বাউন্স’। মৌলিক কোনো পরিবর্তন বা আস্থা ফেরানোর মতো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না।

    বুধবার বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা যে ‘কাফন মিছিল’ করেছেন, তা শুধু প্রতীকী প্রতিবাদ নয়, বরং বাজারে দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ মানুষের চরম অসহায়ত্বের বহিঃপ্রকাশ। একজন বিনিয়োগকারী বলেন, “আমার ১৫ লাখ টাকার বিনিয়োগ এখন মাত্র ৪ লাখ! এই বাজার আমাদের জীবন শেষ করে দিচ্ছে।”

    দেশের সামষ্টিক অর্থনীতি এমনিতেই ডলার সংকট, আমদানি নির্ভরতা ও মূল্যস্ফীতির চাপে। এর মধ্যে পুঁজিবাজারে টানা দরপতন আরও বড় সংকেত দিচ্ছে। বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছেন, কোম্পানিগুলোর বাজারমূল্য ভেঙে পড়ছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারে আস্থার সংকট প্রকট হচ্ছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, ৭০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
    Next Article করিডর বিতর্ক আড়াল করতেই কি আওয়ামী লিগকে নিষিদ্ধের দাবিতে আচমকা ময়দানে ইউনুস বাহিনী
    JoyBangla Editor

    Related Posts

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026

    কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

    May 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026

    কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

    May 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার শুভেচ্ছা ও অভিনন্দন

    By JoyBangla EditorMay 9, 20260

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য এবার বিজেপিকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।…

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    সিলেটের দক্ষিণ সুরমা পারাইরচকে বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হামে চার মাসে শিশু মৃত্যু ১১৮০ : ওষুধ যায় ব্যাগে, শিশু যায় কবরে

    May 9, 2026

    জামিনের পরও মেলেনি মুক্তি: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী

    May 9, 2026

    এমন সাহসী ও মানবিক অফিসারই সমাজ বদলানোর অনুপ্রেরণা

    May 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.