Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ১০ মাসে দেদার সরকারি সুবিধা নিয়ে ক্ষমতা ভোগের শীর্ষে ইউনুস
    Politics

    ১০ মাসে দেদার সরকারি সুবিধা নিয়ে ক্ষমতা ভোগের শীর্ষে ইউনুস

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সময়কার নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। অভিযোগের সত্যাসত্য নিয়ে বিতর্কের মাঝে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে সরকারি সুবিধা নেওয়ার দীর্ঘ তালিকা সামনে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে অতীতে কোনও শাসকের বিরুদ্ধে এত অল্প সময়ে সরকারি সুবিধা নেওয়ার এমন নজির নেই।

    বৃহস্পতিবার ইউনুস সরকার দশ মাস পূর্ণ করেছে। গত বছর ৮ অগাস্ট তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় সাজাপ্রাপ্ত আসামি হিসাবে জামিনে মুক্ত ছিলেন। তাঁর কোম্পানি গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের প্রাপ্য অর্থ আত্মসাতের মামলায় ঢাকার আদালত তাঁকে কারাদণ্ড দিয়েছিল। ওই মামলার কারণে সেনাপ্রধান ওয়াকার উজ জামান তাঁকে প্রধান উপদেষ্টা করতে আপত্তি করেছিলেন। ছাত্র নেতৃত্ব বেঁকে বসায় সেনাপ্রধান আপত্তি প্রত্যাহার করে নেন।

    দেখা যায়, প্রধান উপদেষ্টা হওয়ার কয়েক মাসের মধ্যে ইউনুসের বিরুদ্ধে থাকা শ্রম আদালতের মামলা প্রত্যাহার করে নেয় সরকার পক্ষ। হাসিনার কর্মচারীদের হয়ে সরকারই আদালতে মামলা লড়ছিল।

    মামলা প্রত্যাহার করে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করাই নয়, ইতিমধ্যে ঢাকায় গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে।

    বিদেশে চাকরি করতে যেতে ইচ্ছুক বেকারদের থেকে অর্থের বিনিময়ে পাঠানোরজন্য গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস নামে একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স দেওয়া হয় ইউনুসের মূল কোম্পানি গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনকে। পাশাপাশি গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি পেয়েছে ইউনুসের সংস্থা।

    আরও সুবিধা নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি গ্রামীণ ব্যাংকের কর মকুব করিয়ে নিয়েছেন সরকারি নির্দেশিকা জারি করে। এছাড়া তাঁর কোম্পানিতে সরকারিভাবে ব্যাঙ্কের শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে দিয়েছেন। এতে কোম্পানিতে তাঁর দখলদারি আরও বেড়ে গিয়েছে।

    ওয়াকিবহাল মহলের মতে, এই সব সুবিধার বিনিময়ে ইউনুস কয়েক হাজার কোটি টাকার সুবিধা আদায় করে নিয়েছেন। শেখ হাসিনা অনেকদিন ধরেই দাবি করে আসছিলেন, ইউনুস বিপুল পরিমাণ আর্থিক সুবিধা হাতিয়ে নিয়েছেন। তিনি বিদেশে টাকা পাচার করেছেন। সময়মতো দেশ ছেড়ে পালাবেন।

    ইউনুসের মুখপাত্ররা বাংলাদেশের দায়িত্বশীল মহলের এই সব অভিযোগের কোনও জবাব দেয়নি এখনও। তবে সরকারিভাবে মুখ না খুললেও ইউনুস অনুগামীদের বক্তব্য, যে সব সুবিধা প্রধান উপদেষ্টা নিয়েছেন সেগুলি সাধারণ নিয়মেই তাঁর প্রাপ্য। বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেগুলি থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছিল। অনিয়ম, দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। (দ্য ওয়াল ব্যুরো)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকক্সবাজারের বিভিন্ন এলাকা রোহিঙ্গাদের দখলচেষ্টা,  আতঙ্কে স্থানীয়রা
    Next Article আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি- জনগণ বলছে ‘শেয়ারবাজার ধ্বস-করিডোর’ ইস্যু থেকে চোখ ফেরানোর তরিকা
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.