Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিদেশি প্রেসক্রিপশনে পরিচালিত বাংলাদেশ, স্বাধীনতার চেতনাকে ভেঙে ফেলার নীলনকশা, বিদেশিদের হাতে অর্থনীতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ!
    Bangladesh

    বিদেশি প্রেসক্রিপশনে পরিচালিত বাংলাদেশ, স্বাধীনতার চেতনাকে ভেঙে ফেলার নীলনকশা, বিদেশিদের হাতে অর্থনীতি, নিরাপত্তা ও ভবিষ্যৎ!

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ, যে দেশের জন্ম হয়েছিল এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আজ সেই দেশ চলছে বিদেশি প্রেসক্রিপশনে। নিজেদের কোনো স্বকীয় নীতি নেই, নেই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ বিভিন্ন বৈদেশিক শক্তির চাপ ও ফর্মুলায় দেশ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় নীতিনির্ধারণ থেকে শুরু করে নিরাপত্তা, অর্থনীতি, অবকাঠামো—সবকিছুতেই বিদেশি হস্তক্ষেপ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

    সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, আইএমএফ-এর শর্ত অনুযায়ী রাজস্ব বোর্ডের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। রাজস্ব আদায়ের দায়িত্ব যা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অন্যতম স্তম্ভ, সেটিকেই দুর্বল করে দেওয়া হলো কিছু বৈদেশিক ঋণের বিনিময়ে।

    অন্যদিকে, দেশের ভবিষ্যৎ অর্থনীতির প্রাণকেন্দ্র নিউমু রিং টার্মিন্যালকে তুলে দেওয়া হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। ইন্টারনেট পরিসেবা, যা একটি দেশের নিরাপত্তা ও তথ্য নিয়ন্ত্রণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, সেটিও নামমাত্র মূল্যে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে।

    পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প তুলে নেওয়া হচ্ছে, যেন পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের হাতে এলাকা ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, মিয়ানমার করিডোরের নামে সেন্টমার্টিন দ্বীপে মার্কিন ঘাঁটি স্থাপনের ছক এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে মার্কিন সামরিক দখলের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা। এই উদ্যোগ বাংলাদেশের ভৌগোলিক ও সামরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

    একের পর এক সিদ্ধান্তে স্পষ্ট যে, দেশ এখন আর শুধুমাত্র একটি গণতান্ত্রিক সরকারের দ্বারা নয়, বরং বিদেশি স্বার্থসংশ্লিষ্ট কিছু নাগরিক ও গোষ্ঠীর দ্বারা পরিচালিত হচ্ছে। এসব বিদেশি নাগরিক আজ দেশের শাসনক্ষমতায়, নীতিনির্ধারণী বোর্ডে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যের ওপর তাদের দখল প্রতিষ্ঠা করছে।

    আরও ভয়াবহ চিত্র হলো, সরকার এখন স্বাধীনতা-বিরোধী শক্তিকে পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। পক্ষান্তরে, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, সেই স্বাধীনতার পক্ষের মানুষদের হয়রানি করা হচ্ছে। বিনা অপরাধে গণহারে গ্রেফতার চলছে মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এমনকি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

    এই পরিস্থিতি নিছক রাজনৈতিক বৈষম্য নয়, বরং এটি স্বাধীনতার চেতনার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। দেশের অর্থনীতি, নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি, ভূখণ্ড ও আদর্শ সবকিছু আজ এক গভীর সংকটে। এ সংকট থেকে উত্তরণে প্রয়োজন জাতীয় ঐক্য, স্বকীয় নীতির বাস্তবায়ন এবং সর্বোপরি দেশপ্রেমিক নেতৃত্বের পুনরুত্থান।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বরখাস্ত, ‘মানবিক করিডোর’ নিয়ে দু’দেশের উত্তেজনা বৃদ্ধি
    Next Article মুখোশধারী রাজাকার-জঙ্গিদের নতুন ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেজে ইতিহাস বিকৃতির অপচেষ্টা
    JoyBangla Editor

    Related Posts

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনের অধিকার নিয়েও টানাটানি!

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.