Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৭শ কোটি টাকা লুটেরা সমিতি: মালামাল সরানোর সময় ধৃত জামায়াত নেতাদের জুতার মালা
    Politics

    ৭শ কোটি টাকা লুটেরা সমিতি: মালামাল সরানোর সময় ধৃত জামায়াত নেতাদের জুতার মালা

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে এক লুটেরা সমবায় সমিতির অধীনস্ত একটি দোকানের মূল্যবান মালামাল ও সমিতির নথিপত্র সরানোর সময় স্থানীয়রা জামায়াতে ইসলামির দু্ই নেতাকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে।

    শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমির মোকাদ্দেস হোসেন, অন্যজন তারই দলীয় সহকর্মী বলে জানা গেছে।

    আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আব্দুর রহিম জানান, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদেরই অধীনস্ত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোশাকের দোকান থেকে দুই জামায়াত নেতা কয়েক লাখ টাকার মালামাল চুরি করছিল।

    ঘটনা টের পেয়ে পাশের ভবন থেকে কয়েকজন চোর চোর বলে তাদের ধাওয়া দেন। এরপর এলাকাবাসী মালামালসহ তাদের আটক করে ওই দোকানে বেঁধে রাখেন। পরে জুতার মালা পরিয়ে তাদেরকে এলাকায় ঘোরানো হয়।

    জামায়াতে ইসলামির জামালপুর শহর শাখার আমির মোকাদ্দেস হোসেনের দাবি, দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

    সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির লোকজন। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয়।

    তিনি আরও বলেন, সমিতি অফিসে তাদের কিছু নথিপত্র রয়ে গেছে। টাকা লুটের ঘটনা ধামাচাপ দিতে হয়ত এসব নথিপত্র সরানোর চেষ্টা করছিলেন জামায়াত নেতারা। একইসাথে তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তাদের দুইজনকে আটক করেছে এলাকাবাসী।

    মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে জামায়াতে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমতামত || শেখ হাসিনা: নেতৃত্বের প্রতীক ও উন্নয়নের দিশারী
    Next Article সিলেটের বালাগঞ্জে সংঘর্ষে নিহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.