Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ‘ইউনূসের রাষ্ট্রবিরোধী চক্রান্তের’ বিরুদ্ধে একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ
    Politics

    ‘ইউনূসের রাষ্ট্রবিরোধী চক্রান্তের’ বিরুদ্ধে একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগ তুলে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নিয়ে তারা ইউনূসের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন এবং ‘দেশ বিক্রির ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন।

    রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, বাংলামোটর, মালিবাগ, আসাদগেট, রমনা পার্ক ও উত্তরা এলাকায় পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়।

    ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন।

    আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত মিছিল করে শতাধিক নেতাকর্মী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ইউনূসের গদিতে’, ‘ওয়াশিংটনের ইউনূস, ওয়াশিংটনে ফিরে যা’, ‘দেশবিরোধী যড়যন্ত্র রুখে দিবে জনতা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেয়।

    গুলিস্তান এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিলে নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপচেষ্টা’ বন্ধের আহ্বান জানায়।

    মতিঝিলে ছাত্রলীগের মিছিল থেকে বলা হয়, কোনো ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকার হটানো যাবে না। এখানেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘ইউনূস দেশদ্রোহী, জনতা প্রস্তুত’, ‘চক্রান্তকারীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

    বাংলামোটরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ মিছিল অনুষ্ঠিত হয়। তারা ইউনূসের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা দাবি করে এবং নেতাকর্মীরা জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানায়।

    মালিবাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলে ‘সাজা চাই ইউনূসের, দেশদ্রোহের শাস্তি হোক’, ‘গণতন্ত্রের নামে ষড়যন্ত্র নয়’, ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

    রমনা পার্ক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মিছিলে অংশ নেয় আওয়ামী ছাত্র ও যুব সংগঠনের কয়েকশ নেতাকর্মী। তারা বলেন, দেশের উন্নয়ন থামাতে যারা ষড়যন্ত্র করছে, তাদের রুখে দেওয়া হবে।

    উত্তরার আজমপুর এলাকায়ও আওয়ামী লীগের একটি অংশ মিছিল করে। নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে।

    মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমান বলেন, “কোনো অবস্থাতেই ইউনূসের দেশবিক্রির চক্রান্ত মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকতে এই দেশ কেউ বিক্রি করতে পারবে না।”

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Next Article শেখ হাসিনা চরিত্রে অভিনয়কারি নুসরাত ফারিয়া কারাগারে
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.