Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামীলীগ নিষিদ্ধ হলে দেশ বেহেশত হয়ে যাবে!
    Politics

    আওয়ামীলীগ নিষিদ্ধ হলে দেশ বেহেশত হয়ে যাবে!

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 26, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। মহিউদ্দিন মোহাম্মদ ।।

     “বলা হচ্ছে, বিএনপি ১/১১ ডেকে আনছে। খুব অদ্ভুত অভিযোগ। বরং— সরকারের ছলচাতুরি, জামাতের আস্ফালন, এনসিপির বাড়াবাড়ি, জঙ্গিবাদের আস্কারা, এগুলোই ১/১১ ডেকে আনছে। এবং এটাই সত্য। নিজের ব্যর্থতা আমরা খুঁজে দেখতে চাই না। সবসময় দুর্ঘটনার দায় রিকশার উপর চাপাতে চাই। বিএনপি কি রিকশা?

    কিছুদিন আগে বললো, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশ বেহেশত হয়ে যাবে। কই, হচ্ছে না তো? আওয়ামী লীগের ভয় এখন আরও বেশি দেখানো হচ্ছে। নিষিদ্ধ করেও ঘুমোতে পারছে না। বিপ্লবীদের পতন হয় প্রতিশোধস্পৃহার কারণে। প্রতিশোধস্পৃহাই ছাত্রদের রাজনীতিক মৃত্যু নিশ্চিত করেছে।

    বহু ঘটনা ঘটেছে, ১১ মাসে, যা অধ্যাপক ইউনূস ঘটতে দিয়েছেন। এগুলোর দায় কে নেবে? গতকালও টাঙ্গাইলে, গাজী-কালু-চম্পাবতীর মেলা জামাত-শিবির পণ্ড করে দিয়েছে। বিএনপিকে এর দায় দেওয়া যাবে? ইউনূসের পাণ্ডারা, যারা বিশেষ সহকারী, কেশ সচিব, ও কুপদেষ্টা সেজে মাতব্বরি করছে, টর্ট অভ নেগলিজেন্সে তাদের বিচার হতে পারে। জনগণ তো নির্বাচনের পর তাদের বিচারের দাবি তুলবে। অনেকে এখনই তুলছে। পুলিশ বাহিনী নির্বাচিত সরকারকে আনুষ্ঠানিকভাবে পুলিশহত্যার বিচার করতে বলবে, এবং বিচার হবে। এ জন্য আওয়ামী লীগ লাগবে না।

    শহীদ ব্যবসা, জুলাই ব্যবসা, আবেগের সব ব্যবসা এরা করলো, সকল রসগোল্লা নিজেরা খেলো, কিন্তু দোষের বেলায় সব ভাগ বিএনপির। বিএনপি নাকি সহযোগিতা করছে না! বিএনপি আর কতো সহযোগিতা করবে? একটি রাজনীতিক দলের প্রধান লক্ষ্য কী? নির্বাচন। বিএনপি নির্বাচন চাইছে। এটা অপরাধ? এক সিঁকি দুই সিঁকি ওজনের দলগুলোও নির্বাচন চাইতো, যদি জানতো মানুষ তাদের ভোট দেবে। তারা চাইছে না, কারণ জানে, ভোটের বাক্সে তাদের পান্থাভাতের থালাটি শুকনো। মরা। ওখানে মাছিও বসে না। এই থালাপার্টিই সংস্কার সংস্কার করছে। নির্বাচন বিলম্বিত করে উপভোগ করতে চাইছে অনানুষ্ঠানিক ক্ষমতা। সাথে যোগ দিয়েছে বিদেশফেরত টাক্কুবাহিনী।

    এই টাক্কুচক্রই ইউনূসকে নষ্ট করেছে। সম্ভবত নষ্ট হতেই তিনি পছন্দ করেন। কিছু বললেই, আমি তো রাজনীতি বুঝি না! রাজনীতি বুঝেন না, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বসে আছেন। বেশ কালারফুল প্যারাডক্স। টাক্কুবাহিনী প্রচার করছে, স্যারকে খুব দরকার, স্যার গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। দেশের সর্বনাশের আর কী বাকি আছে? দেশে নজিরবিহীন মব ভায়োলেন্স চললো, কতো মানুষ মারা গেলো, কতো সম্পত্তি ধ্বংস হলো, তাঁর মন খারাপ হলো না, কিন্তু নির্বাচন চাওয়ায় মন খারাপ হয়ে গেলো! বাদশা সোলায়মানের একটি পাখি ছিলো, যেটি অন্য পাখি মারা গেলে গান গাইতো, এবং ডিম ফুটে নতুন পাখির জন্ম হলে কান্না করতো। অধ্যাপক ইউনূস কি সোলায়মানের পাখি নাকি? তাই তো মনে হচ্ছে।

    তাঁর পদত্যাগে আমাদের, বাংলাদেশের, জনগণের, কারও কিছু আর আসে যায় না। সবাই তাঁর উপর বিরক্ত। তিনি বিদায় নিলেই দেশ বাঁচে, মানুষ বাঁচে। আমাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এবং তা অধ্যাপক ইউনূসের চোখের সামনেই হয়েছে। তিনি ত্রাতা হতে পারতেন, কিন্তু হয়েছেন যাঁতা। মনে হচ্ছে, জনগণ সুপাড়ির মতো তাঁর যাঁতাকলে আটকে আছে।” ২৩ মে ২০২৫

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনানা ছল, নানা কৌশল, ইউনুসের পদত্যাগ নাটক, না ষড়যন্ত্র!
    Next Article আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও নারকীয় মবসন্ত্রাস, আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    ভারতের মাটি ব্যবহার করে নেপাল-ভুটানে পণ্য রপ্তানির সুযোগ চাইল বাংলাদেশ

    October 11, 2026

    যে প্রজন্মকে ডাকিনি, তারাই এখন দরজায় কড়া নাড়ছে

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.