Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও নারকীয় মবসন্ত্রাস, আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি
    Politics

    আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও নারকীয় মবসন্ত্রাস, আটকের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 26, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্দোলনরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা ও নারকীয় মবসন্ত্রাসের পর তাদের আটকের প্রতিবাদে এবং সকলের মুক্তির দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবরুদ্ধ গণতন্ত্রের দেশে অন্ধকারের কানাগলিতে জোনাকি হয়ে আলো জ্বালানোর চেষ্টারত আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণতন্ত্র ও মানুষের মুক্তির আলো জ্বালতে গিয়ে নিভে গেছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন প্রদীপ। তার পরও তাঁরা অকুতোভয় ও নির্ভীক থেকে রাষ্ট্রের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা অবৈধ  দখলদার ইউনূস গংদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বরাবরের মতো আজও বিভিন্ন স্থানে এই অবৈধ দখলদার খুনি গোষ্ঠীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী মবসন্ত্রাস সৃষ্টি করে মিছিলরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বর্বরোচিত কায়দায় অতর্কিত হামলা চালায়।  আমরা এই মবসন্ত্রাস ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আমাদের অনেক নেতাকর্মী গুম ও নিখোঁজ রয়েছে, অনেকে হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের সুচিকিৎসার প্রয়োজন। অথচ, এই নিষ্ঠুর জালিম সরকার তাদের চিকিৎসা না দিয়ে, জেল হাজতে প্রেরণ করছে। ফ্যাসিস্ট ইউনূস গং মানুষ হত্যার ও অন্যের নাগরিক অধিকার খর্ব অলিখিত লাইসেন্স প্রদান করে সন্ত্রাসী সৃষ্টির পথ প্রসারিত করছে। আমরা এই অবৈধ দখলদার সরকারের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি সকল রাজবন্দীসহ এ পর্যন্ত আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

    বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিকভাবে অবৈধ ও জনগণের ম্যান্ডেটহীন ফ্যাসিস্ট ইউনূস সরকার অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সামরিক স্বৈরশাসক আইয়ুব খান  এবং ইয়াহিয়া খানও  আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, আওয়ামী লীগ সেই নিষেধাজ্ঞার অর্গল ভেঙে বার বার স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের হৃদয়ের অনুভূতিতে জড়ানো শ্বাশত সত্তা। বাংলার জনগণের কাছ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বাংলার জনগণের ভালোবাসায় সিক্ত রাজনৈতিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ এবারও স্বমহিমায় ফিরে নতুন ইতিহাস লিখবে। আমি আওয়ামী লীগের নেতাকর্মীসহ গণতন্ত্রকামী দেশবাসীকে  চলমান আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামীলীগ নিষিদ্ধ হলে দেশ বেহেশত হয়ে যাবে!
    Next Article ইউনূসের অনুগত আমলাতন্ত্রে বন্দি সিভিল প্রশাসন
    JoyBangla Editor

    Related Posts

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

    July 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.