Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা রাষ্ট্রসংঘের, অনাহার, অর্ধাহারের শিকার ২ কোটির বেশি মানুষ
    Bangladesh

    বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা রাষ্ট্রসংঘের, অনাহার, অর্ধাহারের শিকার ২ কোটির বেশি মানুষ

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 29, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে দু কোটির বেশি মানুষ খাদ্যহীনতার শিকার। তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন না বলে ইউএনডিপি-সহ রাষ্ট্রসংঘের উন্নয়ন সহযোগী সংস্থাগুলি তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে উল্লেখ করেছে। বিশেষজ্ঞদের মতে, অনাহার, অর্ধাহারকেই রাষ্ট্রসংঘ পরিচালিত সংস্থাগুলি খাদ্যহীনতা বলে উল্লেখ করে থাকে। রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে পরিস্থিতি বাকি এলাকার থেকে বেশি খারাপ।

     গত কুড়ি বছর ধরে রাষ্ট্রসংঘ খাদ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে সমীক্ষা চালিয়ে আসছে। সেই প্রকল্পে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে দু-বছর আগে। সে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার ৪০টি বিভাগের উপর সমীক্ষা চালিয়ে আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ৩৩’টির পরিস্থিতি সংকটজনক। ওই সব এলাকায় বাজারে পর্যাপ্ত খাবার নেই। ফলে দামও মাত্রাছাড়া।

    রিপোর্টে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের দেশে তিন কোটি ৩৯ লাখ পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন। বাকিরা ঝুঁকির মধ্যে আছেন। তাদের মধ্যে দু কোটি ১৬ লাখ মানুষ ভয়াবহ সংকটের মুখে পড়েছেন। ১৬ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে খাবার দেওয়া দরকার বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

     ৭ নভেম্বর প্রকাশিত রিপোর্টে এমন পরিস্থিতির জন্য একাধিক কারণ উল্লেখ করেছে সংস্থাগুলি। তাতে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে সরকারি সরবরাহ ব্যবস্থা। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, জুলাই-অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে সরকারি খাদ্য সরবরাহ ব্যবস্থা-সহ কল্যাণমূলক কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়েছে। সেই পরিস্থিতি বিগত তিন মাসেও কাটিয়ে উঠতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার তিন মাস পূর্ণ করেছে মহম্মদ ইউনুসের সরকার।

     বাংলাদেশে খাদ্যবস্তু-সহ নিত্যপণ্যের দাম কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। বিগত তিন মাস অধিকাংশ সবজির দাম একশো টাকার বেশি। পাল্লা দিয়ে বেড়েছে মাছ-মাংস-ডিমের দাম। চড়া তেল মশলার দাম।

     অনাহার, অর্ধাহার পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক বিশেষজ্ঞ বলেছেন, চালের দামই গরিব মানুষের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের হয়ে উঠেছে। একবারে সস্তার চালের দামও কেজিতে দশ-বিশ টাকা বেড়ে গিয়েছে। ফলে নুন-ভাতেও টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপ করা হয়নি। পরিস্থিতির চরম অবনতি হওয়ার পর চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে দেশের অর্থমন্ত্রক। ভারত থেকে ৯৯ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে পদ্ধতিগত জটিলতার কারণে ডিসেম্বরের আগে ভারতের চাল পাওয়ার সম্ভাবনা কম।

     আর্থিক মন্দা এবং খাদ্যবস্তুর চড়া মূল্যের কারণে রাজধানী ঢাকার নিম্ন ও মধ্যবিত্ত মানুষও সংকটে পড়েছেন। অন্তর্বর্তী সরকার বড় শহরগুলিতে ন্যায়্যমূল্যের দোকান চালু করেছে। দেখা যাচ্ছে রাজধানী ঢাকাতেও সরকারি ন্যায্যমূল্যের দোকানে ভিড় উপচে পড়ছে। অনেককেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে শেষে খালি হাতে ফিরতে হচ্ছে।

     রাষ্ট্রসংঘের রিপোর্টে চলতি পরিস্থিতির জন্য প্রাকৃতিক দুর্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। অগাস্টে দেশের উত্তরপ্রান্তের জেলাগুলি ভয়াবহ বন্যার কবলে পড়ে। তাতে ধান এবং অন্যান্য ফসল ও শাক-সবজির উৎপাদন মার খেয়েছে। ফলে গ্রাম থেকে বহু মানুষ খাবারের সন্ধানে লাগোয়া শহরগুলিতে চলে এসেছে।

     বুধবারই ইউএনডিপি (ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) তাদের রিপোর্টে মায়ানমারের কিছু প্রদেশে দুভিক্ষের সম্ভাবনার কথা জানায়। বলা হয়, মায়ানমারের রাখাইন প্রদেশের পরিস্থিতি ভয়াবহ। মায়ানমারের এমন পরিস্থিতির কারণ অবশ্য ভিন্ন। গৃহযুদ্ধে জর্জরিত দেশটির সামরিক শাসকেরা বিদ্রোহী বাহিনীর কাছে হাতছাড়া হওয়া প্রদেশগুলিতে খাদ্য সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাষ্ট্র যখন নিজের বীরদের চিনতে পারে না, তখন বুঝে নিতে হয়—রাষ্ট্রটা আর আমাদের নিজেদের নেই
    Next Article নির্বাচনটা দিন
    JoyBangla Editor

    Related Posts

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনের অধিকার নিয়েও টানাটানি!

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.