Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা, থমকে আছে আমদানি-রপ্তানি কার্যক্রম
    Bangladesh

    টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা, থমকে আছে আমদানি-রপ্তানি কার্যক্রম

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 30, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর মূল কারণ, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আমদানি-রপ্তানি করা প্রতিটি পণ্যের ওপর পৃথকভাবে কর দাবি করছে। এই দাবিকৃত কর না দেয়ায় পণ্যবাহী জাহাজ ও নৌযান আটকে দিচ্ছে সংগঠনটি, ফলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্দরে।

    সূত্রে জানা গেছে, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ জান্তা সরকারের কাছ থেকে আরাকান আর্মির হাতে চলে যাওয়ার পর থেকেই বারবার এমন সমস্যার মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এর আগেও বেশ কয়েকবার মিয়ানমার থেকে আসা পণ্যবাহী জাহাজ নাফ নদীর মাঝপথে আটকে দেয় আরাকান আর্মি। এতে করে মিয়ানমার ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে চলমান বাণিজ্য কার্যক্রমে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে।

    বর্তমানে টেকনাফ বন্দরের গুদামে পড়ে আছে মিয়ানমারে রপ্তানির জন্য প্রস্তুত কোটি টাকার সিমেন্ট, আলুসহ বিভিন্ন পণ্য। একইভাবে মিয়ানমারের রপ্তানিকারকদের পাঠানো পণ্যও নাফ নদীর ওপারে আটকে আছে। এতে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    এ প্রসঙ্গে টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, “আমরা নিয়ম মেনে বৈধভাবে মিয়ানমারের সঙ্গে ব্যবসা করছি এবং সে দেশের সরকারের কাছেই কর পরিশোধ করছি। তাহলে একটি সশস্ত্র সংগঠন আরাকান আর্মিকে আবার কর দেব—এটা কীভাবে সম্ভব?”

    তিনি আরও জানান, মিয়ানমারের ব্যবসায়ীরা এখনও পণ্য পাঠাতে আগ্রহী, কিন্তু মাঝপথে বাধা পাওয়ায় তারা নিরুপায়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব মহলকে অবহিত করা হয়েছে।

    টেকনাফ বন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, “গত ১২ই এপ্রিল থেকে বন্দরে মিয়ানমারের সঙ্গে পণ্য আদান-প্রদান পুরোপুরি বন্ধ রয়েছে। এতে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সরকারেরও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।”

    এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, “বন্দরের অচলাবস্থার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় বিষয়, এবং রাষ্ট্রীয়ভাবেই এর সমাধান আসবে। আমরা প্রশাসনিকভাবে অবস্থা পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত জানাচ্ছি।”

    এই অচলাবস্থার দীর্ঘস্থায়ী হলে দুই দেশের মধ্যকার সীমান্ত বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লস্কর-ই-তৈয়বা, দাবি শীর্ষ কমান্ডারের
    Next Article দেশ কি সেনাশাসন জারির পথে!
    JoyBangla Editor

    Related Posts

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক

    September 10, 2026

    রূপপুর পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.