Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাম দলগুলোর সংবিধান সংস্কার প্রস্তাব: চার মূলনীতির প্রতি অটল অবস্থান
    Politics

    বাম দলগুলোর সংবিধান সংস্কার প্রস্তাব: চার মূলনীতির প্রতি অটল অবস্থান

    JoyBangla EditorBy JoyBangla EditorMay 30, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনূস সরকার যখন মহান মুক্তিযুদ্ধকে রিসেট বাটনে ফেলতে চাচ্ছে তখন বাহাত্তরের সংবিধানের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—এই চার মূলনীতিকে বহাল রাখার পক্ষে মত দিয়েছে দেশের বাম দলগুলো। এতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন কিছুটা আশাবাদী হয়েছেন।

    এছাড়া বামদল গুলো প্রধানমন্ত্রী ও সরকারের অতিরিক্ত ক্ষমতা হ্রাসে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এতে দ্বৈত প্রশাসনের সৃষ্টি হবে এবং ‘সুপার গভর্নমেন্ট’ গঠিত হবে।

    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও গণতান্ত্রিক বাম ঐক্যের অংশীজনরা জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দফার সংলাপে এসব মতামত তুলে ধরেছেন।

    বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের মতো বাম দলগুলো বিস্তারিত সংবিধান সংশোধনী প্রস্তাব না দিলেও ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের ওপর লিখিত ও মৌখিক মত দিয়েছে তারা।

    সিপিবি ও বাসদ সংবিধানের মূল চার নীতির পক্ষে অবস্থান নিয়ে জাতীয় সংসদের আগেই স্থানীয় সরকার নির্বাচন, প্রাদেশিক ব্যবস্থা ও গণপরিষদ নির্বাচন প্রস্তাবের বিরোধিতা করেছে। তারা সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত দিয়েছে। সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বাতিলের প্রস্তাব দিলেও মুক্তিযুদ্ধকে খাটো করা হয়—এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেছে বাংলাদেশ জাসদ।

    সংসদে নারীদের জন্য ১০০টি আসনে সরাসরি নির্বাচন, প্রধানমন্ত্রীর পদে দুই মেয়াদের সীমা, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হওয়ার বিষয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছে বামরা।

    বাসদ জাতীয় সনদ প্রণয়নের আহ্বান জানিয়েছে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে। সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, মৌলিক মতপার্থক্যের জায়গা বাদ দিয়ে যেসব বিষয়ে আংশিক ঐকমত্য সম্ভব, তা নিয়ে এগোতে হবে। বাংলাদেশ জাসদ ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে অপসারণের বিরোধিতা করে এবং পঞ্চম ও সপ্তম সংশোধনী বহাল রাখার পক্ষে মত দেয়। এছাড়া আদিবাসী শব্দটি সংবিধানে সংজ্ঞাসহ অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে তারা।

    বাসদ (মার্ক্সবাদী) সংসদের মেয়াদ চার বছর করার পাশাপাশি, এক ব্যক্তি যেন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান না হতে পারেন—এমন বিধানের পক্ষে মত দিয়েছে। তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রস্তাবও তুলেছে।

    গণতান্ত্রিক বাম ঐক্য বিচারপতি নিয়োগের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দেওয়ার সুপারিশ করেছে। তাদের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, চার মূলনীতির ভিত্তিতে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কারে ঐকমত্য সম্ভব।

    সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে সংস্কার দরকার। অর্থ, পেশিশক্তি ও প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার কথা বললেও, বাম দলগুলো এ বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব দেয়নি।

    বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান মত দেন, যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হবে, সেগুলো অধ্যাদেশ ও প্রশাসনিক আদেশের মাধ্যমে দ্রুত কার্যকর করা যেতে পারে। আর যেসব বিষয়ে মতভেদ থাকবে, তা নিয়ে আলোচনার সুযোগ রেখে সংসদের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনারীর মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে : মহিলা পরিষদ
    Next Article শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লস্কর-ই-তৈয়বা, দাবি শীর্ষ কমান্ডারের
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.