Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার
    Politics

    নারীকে লাথি মারা সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারী ও এক যুবককে লাথি দেওয়া জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাকে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘জামালখানে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

    গত ২৮ মে বিকেলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচিতে অংশ নিতে ছাত্র জোটের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখানে ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে একদল যুবক আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরের জামালখান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে শুরুতে আকাশ চৌধুরী এক যুবককে লাথি মারেন। পরে এক নারীকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেন তিনি।

    সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি পুষ্পিতা নাথ বলেন, ‘যে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে তিনি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সহ-সভাপতি অ্যানি চৌধুরী। যিনি লাথি মেরেছেন তিনি ছাত্রশিবিরের কর্মী।’

    এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে একজন জামিন পেয়েছেন। অন্যজন কারাগারে আছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপুলিশের সুধী সমাবেশে হট্টগোল: বিএনপি নেতা বললেন ‘ছাত্রদের মঞ্চে উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক’
    Next Article বামধারার ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলা প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা

    September 22, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.