Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার: রাজনীতির নামে বা মবের নামে নাশকতার সুযোগ নেই
    Politics

    সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার: রাজনীতির নামে বা মবের নামে নাশকতার সুযোগ নেই

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 2, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজনীতি বা মবের নামে দেশে নাশকতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এনসিপি নেতাদের সাথে রোববার রাতে রংপুর স্টেডিয়ামের অস্থায়ী সেনা ক্যাম্পে আলাপকালে তিনি একথা বলেন।

    জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় রবিবার রাত ৯টার দিকে অভিযুক্তদের নিয়ে বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে আলোচনায় বসেন বিএনপি ও এনসিপির নেতারা। এসময় জড়িতদের ব্যাপারে নেতাদের কাছে তাদের নিজ নিজ দলের অবস্থান জানতে চান ওই সেনা কর্মকর্তা।

    বৈঠক শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সাংবাদিকদের বলেন, আমরা আনন্দিত। এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। তাদের যে সকল কর্মী আবেগী হয়ে হোক বা যেকোনো কারণেই হোক আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করেছিল, কিছু কর্মকাণ্ড করেছিল, আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। তারা নিজে থেকে এসেছেন। তারা এরকম আর কিছু করবে না ভবিষ্যতে। আমরা আশা করব, তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন। কোন অসুবিধা নেই আমাদের দিক থেকে। বাট (কিন্তু) ভেন্ডালিজম (ভাংচুর), কোনো কিছু নষ্ট করা, কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয়, বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই।

    সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম আরও বলেন, আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই। এটা আপনাদের সঙ্গে যারা আছেন, সবার কাছে বার্তা পৌঁছে দিবেন। তাহলে দেখবেন যে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব। আপনাদের মধ্যে যে বোধ হয়েছে যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এলাকায় গঠনমূলক ভূমিকা আছে। আপনি যখন ওই কাজটা করবেন, তখন আপনি একজন দেশপ্রেমিক হিসেবে আত্মপ্রকাশ করবেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article বাঙালি, পরিচয় সবখানে বাঙালি
    Next Article বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে সব রাজনৈতিক দল
    JoyBangla Editor

    Related Posts

    ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

    October 24, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    পিটিআই (PTI)-এর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার:দেশ গভীর সংকটে

    October 17, 2026

    অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.