Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আজহারুলের আপিলে তাজুলের প্রসিকিউশন টিম, স্বার্থের সংঘাত দেখছেন ডেভিড বার্গম্যান
    Politics

    আজহারুলের আপিলে তাজুলের প্রসিকিউশন টিম, স্বার্থের সংঘাত দেখছেন ডেভিড বার্গম্যান

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 2, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ১৯৭১ সালে যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া মৃত্যুদণ্ড খারিজ করে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে গত সপ্তাহে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত তাঁর সংক্ষিপ্ত আদেশে বলেছেন, ‘বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচারের মৌলিক নীতিমালা উপেক্ষা করা হয়েছে, যার ফলে গভীর অন্যায় ঘটেছে।’

    এই রায় আজহারুল ইসলামের ন্যায়বিচার পাওয়ার প্রশ্নে যেমন বিশেষ তাৎপর্যপূর্ণ, তেমনি পুরো বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বলে মনে করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষক ও সাংবাদিক ডেভিড বার্গম্যান।

    আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর শুরু বিচার কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষক ছিলেন বার্গম্যান। তখন তিনি আদালত, প্রসিকিউশনের তদন্ত প্রক্রিয়া ও আসামিপক্ষের কৌঁসুলিদের কর্মকাণ্ডে ব্যাপক অসংগতি ও রাজনৈতিক প্রভাব লক্ষ করেছেন। সেই সব তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সরকারের রোষের মুখোমুখি হন বার্গম্যান।

    তিনি মনে করেন, ওই সময় যুদ্ধাপরাধের মামলায় যাঁরা দণ্ডিত হয়েছিলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকলেও তদন্ত ও বিচারপ্রক্রিয়ার যথাযথ না থাকার কারণে তা প্রশ্নবিদ্ধ হয়েছে। ঠিক একইভাবে ৫ আগস্টের পর মানতাবিরোধী অপরাধের বিচার যেভাবে হচ্ছে, সেটাও যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ার অভাবে প্রশ্নবিদ্ধ।

    বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড অনুসরণ না করলে তা অদূর ভবিষ্যতে অসার হয়ে উঠবে। এটা অবশ্যই বাংলাদেশের আইনি প্রক্রিয়ার জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।’

    ফেসবুক পোস্টে ডেভিড বার্গম্যান বলেন, আজহারুল ইসলামের মামলার রায়ে যে ধরনের অসংগতি ও ন্যায়বিচারের অভাব ছিল, তা নতুন কিছু নয়। কিন্তু আজহারুল ইসলামের খালাসের রায় নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে—তাঁদের নেতৃত্ব ও সদস্যরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন—বলে যে দাবি করা হয়েছে, তার পক্ষে শক্ত ভিত্তি নেই। আপিলের রায়ের অর্থ শুধু এটিই যে আজহারুল ইসলামের বিচার সঠিকভাবে হয়নি। কিন্তু এর মানে এই নয় যে জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত। জামায়াতের বর্তমান প্রচারণা শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা, যা ভ্রান্ত। এটি রাজনৈতিক কৌশল, যা আসলে ইতিহাস ও বস্তুনিষ্ঠ প্রমাণের বিরুদ্ধে।’

    প্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াপ্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

    ‘স্বার্থের সংঘাত’

    অতীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালে বিচারাধীন জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, আজহারুল ইসলামের পক্ষেও আইনি সহায়তা দিয়েছিলেন তিনি। আজহারুলের মামলায় তিনি সরাসরি আপিল বিভাগের শুনানিতে উপস্থিত ছিলেন না, তবু তাঁর নেতৃত্বাধীন প্রসিকিউশন টিমের সদস্যরা ট্রাইব্যুনালের পক্ষে আপিল বিভাগে লড়েছেন। এই ক্ষেত্রে স্বার্থের সংঘাত হয়েছে বলে মনে করেন বার্গম্যান।

    ফেসবুকে তিনি লিখেছেন, ‘আপিল বিভাগে (আজহারুলের মামলায়) ট্রাইব্যুনালের পক্ষে প্রতিনিধিত্ব করা বর্তমান নতুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন দলের ভূমিকা সমস্যাজনক। আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আগে আজহারুল ইসলামের পক্ষে আইনজীবী (ডিফেন্স লইয়ার) হিসেবে ছিলেন। আপিলে তিনি নিজে ট্রাইব্যুনালের পক্ষে প্রতিনিধিত্ব না করলেও তাঁর বর্তমান প্রসিকিউশন টিমের সদস্যরা ট্রাইব্যুনালের প্রতিনিধিত্ব করেছেন। এটা হতেই পারে যে আপিল বিভাগে যে-ই ট্রাইব্যুনালের পক্ষে প্রতিনিধিত্ব করুক না কেন, আদেশ একই হতো। তবু যা ঘটেছে, তাতে স্পষ্ট স্বার্থের সংঘাতের (conflict of interest) বিদ্যমান।’

    আজহারুলের মামলায় প্রসিকিউটর নিয়োগে স্বার্থের সংঘাতের দাবিকে আইনের অপব্যাখ্যা বলল চিফ প্রসিকিউটরের কার্যালয়। 

    বার্গম্যান আরও লিখেন, ‘অতীতে ট্রাইব্যুনালে যাঁরা দোষী সাব্যস্ত, তাঁদের খালাসের বিষয়ে তাজুল ইসলামের স্বার্থ থাকার বিষয়টি বোধগম্য। যাঁদের তিনি অতীতে সরাসরি আইনি সহায়তা দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। সেই প্রেক্ষাপটে, তাঁর টিমের সদস্যদের (যাঁদের মধ্যে অন্তত একজন আগে জামায়াত নেতাদের আইনজীবী দলের অংশ ছিলেন) এসব আপিলে ট্রাইব্যুনালের প্রতিনিধিত্ব করার জন্য নিয়োগ দেওয়াটা সঠিক হতে পারে না।’

    এ বিষয়ে করণীয় হিসেবে নিজের ভাষ্য তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের পক্ষে তাজুল ইসলাম ও তাঁর প্রসিকিউশন দলের একাধিক সদস্য অতীতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করার কারণে যদি ওই সব মামলা ভবিষ্যতে আপিল বিভাগে ওঠে, তবে ট্রাইব্যুনালের পক্ষে সেসব আপিলে প্রতিনিধিত্ব করার জন্য স্বাধীন ও বাইরের আইনজীবীদের নিয়োগ দেওয়াই অনেক বেশি গ্রহণযোগ্য এবং যুক্তিসংগত হবে।’

    বার্গম্যান বলেন, ‘স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা বিচারের একটি মৌলিক দায়িত্ব। যদি তা ব্যর্থ হয়, তবে তা শুধু আইনগত সমস্যা সৃষ্টি করবে না, বরং জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক সংস্কৃতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে সব রাজনৈতিক দল
    Next Article ২৬৫ বিচারককে একযোগে বদলি
    JoyBangla Editor

    Related Posts

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    হত্যা-ধর্ষণ-নির্যাতনে আতঙ্কের বাংলাদেশ!বিএনপি সরকারের মানবাধিকার

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জবাব জনগণই দিবে

    September 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    By JoyBangla EditorSeptember 8, 20260

     আ ন ম আরিফুল ইসলাম শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? সন্মানীত সাংবাদিক ভাইদের ভুল উপস্থাপনে…

    অভিনেত্রী বাঁধনকে হেনস্তা করা,বস্তুত মব কালচার চর্চার এক বিপজ্জনক ধারাবাহিকতা

    September 8, 2026

    গণপতি পরিবার বাঁচতে চেয়েছিল

    September 8, 2026

     সিলেট কৃষিবিশ্বদ্যলয়ে ৯ শিক্ষকের পদত্যাগ

    September 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026

    প্রকৌশল পড়ার স্বপ্ন দেখা তিন তরুণীর গল্প

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.