Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সন্ত্রাস, জমি দখল আর সংখ্যালঘু বিদ্বেষ — এটাই বিএনপির পরিচয়
    Bangladesh

    সন্ত্রাস, জমি দখল আর সংখ্যালঘু বিদ্বেষ — এটাই বিএনপির পরিচয়

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 3, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজশাহীর পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে পুকুর খননের ঘটনা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—বাংলাদেশ জাতি হিসেবে যতটা অগ্রসর হয়েছে, বিএনপির নেতৃত্বাধীন সাম্প্রদায়িক গোষ্ঠী ঠিক ততটাই পশ্চাৎমুখী রয়ে গেছে। এরা এখনো সংখ্যালঘু মানেই দুর্বল, আর দুর্বল মানেই শিকার—এই নোংরা সামন্তবাদী মানসিকতা নিয়ে সমাজের উপর ঝাঁপিয়ে পড়ে।

    শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নয়, বিএনপির সবচেয়ে বড় শত্রু হলো এ দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এটা কোনো আজগুবি অভিযোগ নয়, ইতিহাস যার সাক্ষী। তাদের জন্মই হয়েছে পাকিস্তানপন্থী আদর্শ নিয়ে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাদে বাকি সবাই দ্বিতীয় শ্রেণির নাগরিক। সেই পাকিস্তানি মনোভাবেই তারা বারবার সংখ্যালঘুদের জমি দখল, বাড়িঘরে আগুন, গুজব ছড়িয়ে হামলা, ধর্ষণ, হত্যা—এসব কুখ্যাত কাণ্ড ঘটিয়েছে এবং ঘটিয়ে যাচ্ছে। কখনও ‘ভোট না দিলে খবর আছে’, কখনও ‘ধর্মীয় উসকানি দিয়ে বাড়িঘরে আগুন’—এই হচ্ছে বিএনপির ফর্মুলা।

    পুঠিয়ার গোড়াগাছিতে যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা হচ্ছে একটা ধারাবাহিক ও পরিকল্পিত #সংখ্যালঘু নিধনের অংশ। জমি লিজ নেওয়ার নাটক, অস্ত্রের মুখে সই করিয়ে নেওয়া দলিল, ভুয়া নাম ব্যবহার করে কাগজপত্র বানানো, তারপর সেই দলিল বিএনপির নেতার নামে ট্রান্সফার করে নেওয়া—সবই পূর্বপরিকল্পিত ভূমিদস্যুতার সচেতন প্রক্রিয়া।

    আবুল কালাম নামের এই ব্যক্তি শুধু দুর্গাপুর উপজেলা বিএনপির প্রাক্তন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক না, তিনি মূলত একজন ফায়দা হাসিলকারী রাজনৈতিক গুণ্ডা। যেভাবে তিনি রাতে ভেকু চালিয়ে জমি কেটে পুকুর খননের চেষ্টা করেছেন, সেটা কোনো সাধারণ দখলদারির ঘটনা না। এটা সংখ্যালঘু হিন্দু কৃষকদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার স্পষ্ট বার্তা: “এই দেশে তোমাদের নিরাপত্তা নেই, জমি নেই, ঠাঁই নেই।”

    পুকুর খনন নয়, এটা আসলে মাটি খুঁড়ে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা। যখন কৃষকরা বাধা দিতে গেছে, তখন আবুল কালামের বাহিনী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এটা কেবল সহিংসতা নয়, এটা সন্ত্রাস। এটাই বিএনপির আসল চেহারা—ক্ষমতার বাইরে থাকলে তারা রাজনৈতিক ষড়যন্ত্রে, আর ক্ষমতায় গেলে ভূমি দখল, সংখ্যালঘু নিধন, এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাটে মেতে ওঠে। তাদের রাজনীতির উৎসই হলো হিন্দুবিদ্বেষ, ধর্মীয় বৈষম্য, আর পাকিস্তানি প্রেতাত্মার চেতনা।

    একটা গোটা সম্প্রদায়ের জমি কৌশলে লিখে নিয়ে, ভুয়া লিজ বানিয়ে রাতের অন্ধকারে ভেকু চালিয়ে ‘পুকুর’ বানাতে চাওয়া কোনো “উন্নয়ন কাজ” নয়—এটা ধর্মীয় দমননীতি। আবুল কালামের বাহিনী যেভাবে হামলা চালিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই—বিএনপির নেতৃত্বেই এই দেশে সাম্প্রদায়িক নিপীড়ন আজও সাংগঠনিকভাবে পরিচালিত হয়।

    আবুল কালাম দাবী করছেন তিনি জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পুকুর কাটছেন—এটা এমন এক হাস্যকর মিথ্যাচার, যা কেবল বিএনপির মুখেই মানায়। কারণ, উপজেলা নির্বাহী অফিসার নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন—পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে এই মিথ্যা বলার সাহস কোথা থেকে আসে? উত্তর একটাই—বিএনপি মানেই মিথ্যাচার, সন্ত্রাস আর লুটপাট। আর সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো তাদের রাজনৈতিক চরিত্রের অংশ, কৌশল না।

    আজ এই হামলা, কাল আরেকটা দখল, পরশু আরেকটা আগুন—এইভাবেই বিএনপি তাদের ধর্মীয় মৌলবাদী রাজনীতি এগিয়ে নিতে চায়। তাদের কাছে সংখ্যালঘু মানেই টার্গেট, ভীতিকর নয়, সুবিধাজনক শত্রু। তারা জানে, রাষ্ট্র যদি দুর্বল থাকে, সংখ্যালঘুদের উপর চড়াও হতে সবচেয়ে সহজ। সেই সুযোগটাই কাজে লাগিয়ে বারবার তারা হিন্দু সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়ে।

    এটাই বিএনপির রাজনীতি—নির্যাতন, জমি দখল, অস্ত্রের ভয়, এবং অসত্যের জোরে সংখ্যালঘুদের মাটি থেকে হটিয়ে দেওয়া। এটা কোনো বিচ্ছিন্নতা না, এটা তাদের রাজনৈতিক রক্তপ্রবাহে মিশে থাকা এক নৃশংস আদর্শ।

    সংখ্যালঘুদের বিরুদ্ধে ভূমি দখলের মাধ্যমে ‘রাজনৈতিক আধিপত্য’ কায়েমের যে চেষ্টা চলছে, তা যদি আজ রুখে না দেওয়া হয়, তাহলে আগামীকাল এ দেশের মাটি শুধু মুসলমানদের নয়, সেই মুসলমানদেরও হবে না যারা মানবতাবাদে বিশ্বাস করে। তখন এই দেশ হবে কেবল তাদের—যারা অস্ত্রের মুখে দলিল করায়, আর ভেকুর দাঁত দিয়ে সহ-নাগরিকের ঘর-বাড়ি-ভূমি খুঁড়ে গিলে ফেলে।

    বাংলাদেশ এমন দেশ ছিল না, হবার কথাও না। কিন্তু বিএনপি এটাকে সেই পাকিস্তানি রূপেই ফিরিয়ে নিতে চায়, যেখানে ধর্মের নামে নিপীড়নই নিয়ম, আর মানবতা এক অচল মুদ্রা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূসের পৃষ্টপোষকতায় চলছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন !
    Next Article যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ইউনুসকে অবাঞ্ছিত  ঘোষণা: প্রতিহত করতে লন্ডনে কর্মিসভা অনুষ্ঠিত
    JoyBangla Editor

    Related Posts

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনের অধিকার নিয়েও টানাটানি!

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    By JoyBangla EditorOctober 26, 20260

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহ দান করেছেন আর রবীন্দ্রনাথ বিরোধিতা করেছেন – এই…

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাঁধা: হুমায়ূন আজাদের ভবিষ্যতবাণীর প্রতিধ্বনি

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    দেশীয় ঐতিহ্যকে বাঁচাই, বাংলাদেশের ফ্যাশনকে এগিয়ে নিই- বিবি রাসেল

    October 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.