Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চকরিয়ায় সাবেক এমপির মুক্তির দাবিতে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫৫
    Politics

    চকরিয়ায় সাবেক এমপির মুক্তির দাবিতে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫৫

    JoyBangla EditorBy JoyBangla EditorJune 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কক্সবাজার চকরিয়ায় সাবেক সংসদ সদস্য  জাফর আলমের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা শহরে এই মিছিল হয়। পরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলাজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

    কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মণ্ডল, রাজারকুল ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মনজুর, উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, ফতেখারকুল ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার আবু তাহের টুনু, সাবেক মেম্বার সিরাজুল বশর, জালিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আবুল মনজুর, আওয়ামী লীগ নেতা রিদুয়ান ইসলাম, সাবেক এমপি জাফর আলমের ভাগিনা হাসান আল বশরী ও কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।

    পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি জাফর আলমকে কড়া নিরাপত্তার মধ্যে কক্সবাজার জেলা কারাগার থেকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক আনোয়ারুল কবির তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলায় তার ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আদালত এলাকায় জাফর আলমের মুক্তির দাবিতে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন কয়েক শত নেতাকর্মী। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করেন। সাবেক এমপির ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা।

    এ সময় আদালত চত্বরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাল্টাপাল্টি মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ জেলায় অভিযান জোরদার করে।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ১৪ দিনের রিমান্ডের জন্য চকরিয়া আদালত থেকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া থানায় আনা হয়েছে। রিমান্ড শেষ হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে তাকে।

    এর আগে, গত ৬ মে কক্সবাজার শহরের কলাতলী সৈকত এলাকায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। ওই ঘটনায়ও এক দিনে ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরান-ইসরায়েলি সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কি না, সিদ্ধান্ত ‘শেষ মুহূর্তে’: ট্রাম্প
    Next Article সচিবালয়ে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
    JoyBangla Editor

    Related Posts

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    By JoyBangla EditorSeptember 11, 20260

    ইদানীং ভোরে ঢাকার রাস্তায় নামলে জীবনটা আর নিজের থাকে না। সেটা আবারও প্রমাণ করলো জাতীয়…

    শত শত কুকুরের জমায়েত!

    September 11, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি: আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র

    September 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.