Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঢাকায়  আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

    October 29, 2026

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশ ছেড়েছেন, জন্মদিনে কেমন আছেন শিল্পী রাহুল আনন্দ
    Art & Culture

    দেশ ছেড়েছেন, জন্মদিনে কেমন আছেন শিল্পী রাহুল আনন্দ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশের অন্যতম জনপ্রিয় গানের দল জলের গান-এর ভোকাল রাহুল আনন্দ দেশ ছেড়েছেন। গত বছর গণ-অভ্যুত্থানের সময় কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে পুড়ে যায় তার সবকিছু। তার কদিন পরই সপরিবারে দেশান্তরি হন এই শিল্পী। আজ ৩০ জুন তার জন্মদিন। দেশান্তরে কেমন আছেন শিল্পী?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন রাহুল আনন্দ। আঁকতেন ছবি। তবে চিত্রশিল্পী না হয়ে তিনি হয়েছেন কণ্ঠশিল্পী। ছাত্রজীবন থেকে নিজ হাতে তিনি তৈরি করেন নানান রকম সুরযন্ত্র। এ ছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। থিয়েটার গ্রুপ প্রাচ্যনাটের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই শিল্পী।

    বর্তমানে সপরিবারে ফ্রান্সে অবস্থান করছেন শিল্পী রাহুল আনন্দ। বাড়ি ও প্রিয় সুরবাদ্যযন্ত্রগুলো হারানোর বিভীষিকাময় স্মৃতি এখনো দগদগে তার হৃদয়ে। ফ্রান্সে অবস্থানরত বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠীর একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, সেখানে আপাতত নিরাপদে আছেন রাহুল আনন্দ। স্ত্রী ঊর্মিলা শুক্লা ও কিশোর সন্তান তোতাকে নিয়ে আনন্দে দিনযাপনের চেষ্টা করছেন। দেশ ছাড়ার শোক কাটিয়ে উঠতে পারেননি এই শিল্পী।

    ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ঘটনার পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তখন আগুনে পোড়ে রাহুল আনন্দের বাড়িটিও, যেটিকে শিল্পী রাহুল ডাকতেন ‘ভাঙ্গাবাড়ি’ নামে। সেদিন পরিবার নিয়ে এককাপড়ে ভাঙ্গাবাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে তার দল জলের গান। সেসব অনুষ্ঠানে ছিলেন না রাহুল।

    ভাঙ্গাবাড়িতে হয়েছে বহু সাংস্কৃতিক আড্ডা, ‘জলের গান’-এর বহু গান ওই বাড়িতে বসেই বেঁধেছেন রাহুলরা। বাড়িটিকে স্টুডিও হিসেবেও ব্যবহার করতেন তারা। সেখানে রেকর্ডিং, মিক্সিং, এডিটিং সব কাজই করেছে জলের গান। ঢাকায় এসে বাড়িটিতে ঘুরতে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

    ১৯৭৬ সালের ৩০ জুন হবিগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন রাহুল আনন্দ। তার স্কুলজীবন কেটেছে নারায়ণগঞ্জে, কলেজজীবন সিলেটে। সেখানেই প্রথম থিয়েটারে যুক্ত হন তিনি। এরপর ঢাকায় এসে ভর্তি হন চারুকলায়। আস্তে আস্তে গানে ঝুঁকতে থাকেন তিনি। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে গানের দল ‘জলের গান’।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ ও ঘৃণা
    Next Article আওয়ামীলীগকে কেউ হারাতে পারেনি
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

    October 27, 2026

    ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 25, 2026

    আপত্তি উপেক্ষা করেই সুনামগঞ্জে বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

    October 24, 2026

    বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ঢাকায়  আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

    By JoyBangla EditorOctober 29, 20260

    ২০ দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার…

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.