Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চার কোটি শিক্ষার্থীর হাতে ছেঁড়া বই: ড. ইউনুসের শাসনে শিশুদের ছেঁড়া ভবিষ্যৎ
    Education [ শিক্ষা ]

    চার কোটি শিক্ষার্থীর হাতে ছেঁড়া বই: ড. ইউনুসের শাসনে শিশুদের ছেঁড়া ভবিষ্যৎ

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 3, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ছেঁড়া পাতা, অস্পষ্ট ছাপা, নিম্নমানের কাগজে ছাপানো পাঠ্যবই—এটাই এখন বাংলাদেশে শিক্ষার বর্তমান চিত্র। অথচ এই বইগুলো ছাপাতে খরচ হয়েছে ১,৭৫০ কোটি টাকা। প্রশ্ন উঠছে—এই বিপুল ব্যয়ের দায় কে নেবে? আর এই জাতীয় বিপর্যয়ের নেপথ্যে রয়েছে কারা?

    এই ভয়াবহ দুর্নীতির দায় কোনো একক মুদ্রণপ্রতিষ্ঠান বা কর্মকর্তার নয়। এর মূল দায় বর্তমান ড. ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের উপরেই বর্তায়। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এর কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই, নৈতিক বাধ্যবাধকতাও নেই। ফলে শিক্ষার মতো মৌলিক খাতেও চলছে নির্লজ্জ লুটপাট।

    একটি প্রজন্মকে ছেঁড়া বই ধরিয়ে দিয়ে এই সরকার তার ভবিষ্যৎই ছিঁড়ে ফেলছে।

    দরপত্র অনুযায়ী বই ছাপা হওয়ার কথা ছিল ৮০ জিএসএম কাগজে। কিন্তু ২৯টি প্রতিষ্ঠানের একটি চক্র ৫৬-৭৫ জিএসএম পাতলা কাগজ ব্যবহার করেছে—যা হাতে ধরলেই ছিঁড়ে যায়। সবচেয়ে বেশি নিম্নমানের বই ছেপেছে অ্যারিস্ট্রোক্রেট প্রিন্টিং—প্রায় আড়াই লাখ কপি। বাকিরা হল পাঞ্জেরি, দিগন্ত, আমাজন, টাঙ্গাইল অফসেট প্রভৃতি। কাগজের মান তো বটেই, বাঁধাই, কাটিং, ছাপার মান—সব ক্ষেত্রেই দেখা গেছে ভয়াবহ অব্যবস্থাপনা।

    সরকার অনুমোদিত তদারকি সংস্থা হাই-টেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন তাদের প্রতিবেদনে এসব অনিয়ম তুলে ধরলেও এনসিটিবি ও ইউনুস প্রশাসন এখন উল্টো সেই সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। অভিযুক্ত মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু কথার কথা—জামানতের ২০% কেটে রাখা হবে।

    এই কি শাস্তি? এই কি জবাবদিহি?

    ড. ইউনুসের সরকার যেভাবে ব্যাংক, অর্থনীতি, শ্রমবাজার ও গণমাধ্যম দখল করছে, সেভাবেই শিক্ষা খাতকেও এখন পরিণত করেছে ব্যক্তিগত মুনাফার যন্ত্রে।

    শিক্ষা খাতে এমন চরম দুর্নীতির অর্থ হলো—এখন এই সরকারের কাছে শিশুদের ভবিষ্যৎও নিরাপদ নয়। পাঠ্যবইয়ের নামে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছেঁড়া কাগজে ছাপা অন্ধকার। এর দায় শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, পুরো ইউনুস প্রশাসনের।

    যখন দেশে জ্বালানি থেকে ওষুধ পর্যন্ত সবকিছুর দাম বাড়ছে, হাসপাতাল ও বিদ্যালয়ের বাজেট কাটছাঁট হচ্ছে—তখন কোটি কোটি টাকা ব্যয় করে জনগণের করের টাকায় ছাপা হচ্ছে দুর্নীতির বই।

    এটা ব্যর্থতা নয়, এটা রাষ্ট্রীয় নৈরাজ্য।

    এবং এই নৈরাজ্যের নেতৃত্বে আছেন এক তথাকথিত শান্তির দূত—ড. ইউনুস। যিনি এখন “নিরপেক্ষ সরকারের” মুখোশ পরে একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামীলীগকে কেউ হারাতে পারেনি
    Next Article ৭১এর হয়নি শেষ: ২৪এর জুলাইর জঙ্গি,সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহীদের রুখে দাঁড়াও বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    · খুলনায়  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভাত খেয়ে ফেলায়; মেসের অন্য সদস্যরা পিটিয়ে,  ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে

    September 21, 2026

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    September 18, 2026

    ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.