Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির সাক্ষাৎকার দিতে আসা শিক্ষককে বরখাস্তের দাবী
    Education [ শিক্ষা ]

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির সাক্ষাৎকার দিতে আসা শিক্ষককে বরখাস্তের দাবী

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 5, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির সাক্ষাৎকার দিতে আসা শিক্ষককে বরখাস্তের দাবিতে একদল শিক্ষার্থী ভিসির রুমে ঢুকে যায় এবং সেখানে যেইভাবে হট্টগোল করে তা অকল্পনীয়। একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির অফিসে কি এমন মব হতে পারে? সেখানে ছাত্ররা ঢুকে গিয়ে এইরকম আচরণ করতে পারে? কোন অজুহাত বা কোন কারণে কি এমন হতে পারে? অথচ এটি দেশের চারটি পুরোনো বিশ্ববিদ্যালয়ের একটি!

    ওখানে ভিসি প্রফেসর ইয়াহিয়াকে আংগুল উচিয়ে একজন শিক্ষার্থী বলেছে “স্যার আপনাকে আমরা বসাইছি, আপনি নিজের যোগ্যতায় এখানে আসেননি”! কি সাংঘাতিক কথা। সেই ভিসিরতো আর এক মুহূর্তও সেই পদে থাকে কি করে? উনার পদত্যাগে একটা ক্যাসকেডিং ইফেক্ট হতে পারে যার মধ্যে দিয়ে আরেকটা ভালো কাজের সূচনা হতে পারে। ব্যক্তিগতভাবে আমি উনাকে যতটা জানি উনি একজন ভালো মানুষ। কিন্তু এই দেশের কোন ভালো মানুষই সম্মান পায় না। আজকে যদি তিনি ততোধিক খারাপ হতেন উনার চারপাশে শিক্ষক ও ছাত্রদের মধ্যে যারা গুন্ডাপান্ডা প্রকৃতির তারা তাকে ঘিরে রাখতো।

    আসলে আমাদের বড় পদে যাওয়া মানুষজন পদত্যাগ করতে জানেনা। যত অপমান অপবাদই আসুক ততক্ষন পর্যন্ত পদ আগলে রাখে যতক্ষণ না পদ থেকে সরিয়ে দেওয়া না হয়। কখন পদত্যাগ করতে হয় এইটা না জানাটা অযোগ্যতার লক্ষণ।

    ইন ফ্যাক্ট ৫ আগস্টের পর দেশের অধিকাংশ পদে যারাই বসেছেন তাদের সবার পদ পাওয়াকে শিক্ষার্থীরা মনে করে তারা বসিয়েছেন। আসলে শিক্ষার্থীরাতো মনে করে স্বয়ং প্রধান উপদেষ্টাকেও তারা বসিয়েছে এবং প্রধান উপদেষ্টা সেটা প্রথম থেকেই বলে আসছেন। কথাতো ঠিক। আজকে চারিদিকে যেই অরাজগতা দেখছেন এইসব সেই আস্কারার ফলাফল। প্রধান উপদেষ্টা সেদিন যদি শিক্ষার্থীদের বলতেন “তোমরা তোমাদের কাজ করেছ। এখন আমাদেরকে আমাদের কাজ করতে দাও আর তোমরা তোমাদের কাজে ফিরে যাও। উনি সেটা না করে উল্টো তাদেরকে আরও বেশি করে বাতাস দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন। যার ফল বর্তমান বাংলাদেশের যত অরাজগতা।

    প্রথম আলোর রিপোর্ট বলছে “একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী ছাত্রশিবিরের নেতা হাবিবুল্লাহ খালেদ উচ্চ স্বরে কথা বলছেন। তাঁর সঙ্গে থাকা অন্যরা হইচই করছেন। তাঁদের সামনে শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার, সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য নির্লিপ্তভাবে চেয়ারে বসে থাকতে দেখা গেছে।” আওয়ামী বুদ্ধিজীবীদের দ্বারা তৈরী করা ন্যারেটিভকে এই শিক্ষার্থীরাই সত্য প্রমান করছে। যা আরও দুঃখজনক।

    সেই ভিডিওটি আমিও দেখেছি। শিক্ষার্থীদের যেই আচরণ দেখলাম তা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতে পারে না। কোন কারণে বা কোন অজুহাতেই হতে পারে না। আর সেটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের ভেতরে? কল্পনা করতে পারেন? এই শিক্ষার্থীরা যখন বিসিএস সরকারি চাকুরী পাবে কি করবে? বা এমপি মন্ত্রী হলে কি করবে? আসলে দেশের বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের শিক্ষার্থীরা সকল কু-কর্মগুলো শেখে তারপর বড় হয়ে চাকুরী পেয়ে চাকুরী স্থলেও এইসবই করে। এর জন্য দায়ী দলীয় ভিত্তিতে ছাত্র ও শিক্ষক রাজনীতি। খোঁজ নিয়ে দেখেন এর পেছনের আর্চিটেক্ট হলো ছাত্র ও শিক্ষক রাজনৈতিক শাখার নেতারা। এই দেশ ভালো হবার আর কোন সম্ভবনা দেখি না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মাহাথির, বললেন ‘তার মতো ডায়নামিক লিডার বিরল’
    Next Article ভারত বর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি!!
    JoyBangla Editor

    Related Posts

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    · খুলনায়  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভাত খেয়ে ফেলায়; মেসের অন্য সদস্যরা পিটিয়ে,  ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে

    September 21, 2026

    গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

    September 18, 2026

    ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.