Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পাঁচ মাসে ৯,১০০ মামলা, গড়ে দিনে ৬০টি
    Bangladesh

    নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পাঁচ মাসে ৯,১০০ মামলা, গড়ে দিনে ৬০টি

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে। গড় হিসেব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি করে মামলা হয়েছে।

    তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত নির্যাতনের সংখ্যা এর চেয়েও অনেক বেশি, কারণ অনেক ঘটনা থানায় অভিযোগ পর্যন্তই পৌঁছায় না। প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।

    পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, বিশেষ করে মে মাসে, যেখানে ২ হাজার ৮৭টি মামলা রেকর্ড করা হয়েছে।

    এই সময়ে দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের একাধিক আলোচিত ঘটনা সামনে এসেছে।

    ১৬ই জুলাই বগুড়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্ত, নিহত হন তার ভাবী ও দাদি। খাগড়াছড়িতে ২৭শে জুন ত্রিপুরা নৃগোষ্ঠীর ১৪ বছরের এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়। একইভাবে জুনের শেষদিকে কুমিল্লা ও ভোলায় দুই নারীকে নৃশংসভাবে নির্যাতন করা হয়, যার মধ্যে কুমিল্লার ঘটনায় নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

    আইনের সংজ্ঞা অনুযায়ী, ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, গৃহকর্মী নির্যাতন, শিশু নিপীড়ন, বাল্যবিবাহ এবং হত্যার মতো অপরাধ নারী ও শিশু নির্যাতনের আওতায় পড়ে।

    পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর জানান, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং থানাগুলোর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নারী ও শিশুসহায়তা ডেস্কগুলোকে আরও সক্রিয় করা হচ্ছে।

    তবে নারী অধিকারকর্মীরা মনে করেন, পুলিশের এই পরিসংখ্যান প্রকৃত ঘটনার পুরো চিত্র তুলে ধরে না।

    ‘আমরাই পারি’ জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, “অনেক নারী ও শিশু সামাজিক চাপ, ভয় কিংবা প্রভাবশালীদের কারণে থানায় যেতে পারেন না। ফলে প্রকৃত নির্যাতনের চিত্র আরও ভয়াবহ। বর্তমান সরকারের সময়ে নিন্যাতনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান মনে করেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং দ্রুত বিচার নিশ্চিত করা।

    বিশেষজ্ঞদের মতে, অপরাধীদের দ্রুত বিচার ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমানো সম্ভব হবে না। বর্তমান সরকারের নারী বিরোধী কারযক্রম থেকেও সরে আসার আহ্বান জানান তিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআগুনে পুড়ল শিশু, আর ইউনুস ব্যস্ত ফটোসেশনে
    Next Article বিমান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ
    JoyBangla Editor

    Related Posts

    ১৯৮৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার নিদারাবাদ হত্যাকাণ্ড এবং রংপুরের গনপতি পরিবার হত্যাকাণ্ডের মিল অমিল

    August 27, 2026

    বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা

    August 26, 2026

    আদালতে পাঠানো হয়েছে বিদিশা সিদ্দিককে

    August 26, 2026

    দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.