Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’ এর আত্মপ্রকাশ, ৫ দাবি
    Politics

    মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’ এর আত্মপ্রকাশ, ৫ দাবি

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সোমবার সন্ধ্যায় মঞ্চ ৭১-এর সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মুক্তিযোদ্ধাদের পক্ষে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌“মহান মুক্তিযুদ্ধ শুধু ভূখণ্ড, পতাকা বা জাতীয় সংগীতের নাম নয়- এটি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। হাজার বছরের স্বপ্ন ও আত্মত্যাগের ফসল। অথচ আজ আমরা গভীর বেদনা ও ক্ষোভ নিয়ে দেখছি, এ ইতিহাস মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র চলছে। আগস্ট অভ্যুত্থানের পর ঘোষিত কথিত ‘জুলাই ঘোষণাপত্র’ এবং বিভিন্ন বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা ও বিকৃত করার চেষ্টা করা হয়েছে।’’

    ‘মঞ্চ ৭১’ যে পাঁচ দফা দাবি জানিয়েছে সেগুলো হলো-

    ১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য বা ব্যাখ্যা রাখা যাবে না; থাকলে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হবে।

    ২. মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাদ দিয়ে তথাকথিত নতুন সংবিধান প্রণয়নের যে চেষ্টা চলছে, তা বাঙালি জাতি কখনও মেনে নেবে না।

    ৩. কোনো রাজনৈতিক দলের ব্যর্থতার দায়ে সকল মুক্তিযোদ্ধাকে দায়ী করা যাবে না।

    ৪. যারা মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দিচ্ছে, ইতিহাস বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের হেয় করছে- তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বিচার করতে হবে।

    ৫. ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে- তারা কী মনে করেন, কী করবেন এবং কী করবেন না।

    ‘মঞ্চ ৭১’ ঘোষণা দিয়েছে- এই দাবি উপেক্ষা করে যদি কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করে, তাহলে তারা দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানী ঢাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। প্রয়োজনে ইতিহাস রক্ষার জন্য জীবনবাজি রাখতেও তারা প্রস্তুত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    নতুন এই প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি ইতিহাস, স্বাধীনতা এবং শহীদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা।’

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
    Next Article পুলিশ হত্যা দিবসে ঢাকায় আওয়ামী লীগের প্রতিবাদ, পোস্টারে ছেয়ে গেছে শহর
    JoyBangla Editor

    Related Posts

    রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

    August 13, 2026

    জননেত্রী শেখ হাসিনা লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তার বাংলা অনুবাদ

    August 12, 2026

    উপমহাদেশের কনিষ্ঠতম বিপ্লবী ক্ষুদিরাম

    August 12, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.