Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পাকিস্তানের লেখকরা ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলছেন
    Politics

    পাকিস্তানের লেখকরা ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলছেন

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    পাকিস্তানের সচেতন লেখকরা ১৯৭১ সাল থেকেই গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলছেন। সেই লক্ষ্যে তাঁরা ২০১২ সালে পাকিস্তানের লেখকদের লেখা সংকলিত করে কবি আহমদ সালিমের সম্পাদনায় `We Owe an Apology to Bangladesh’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেছেন।

    ৭১ নিয়ে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য-

    আমাদের তরুণ প্রজন্ম যখন ৭১-এর গৌরবগাঁথা ভুলতে বসেছে ঠিক সে সময়ের পরিসংখ্যানে দেখা যায় ৭১-এর সঠিক তথ্য জানার পর পাকিস্তানের ৩০% মানুষ এখন মনে করে ৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করেছিল। ২০১৮ সালে পাকিস্তানের ২ জন তরুণ গবেষক পাকিস্তানিদের মানবতাবিরোধী অপরাধ অনুসন্ধানে বাংলাদেশে এসেছিলেন। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গণকবর, বধ্যভূমি ও ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেন। তাদের সফরসঙ্গী হতে পেরে এখনও আমি নিজেকে কৃতার্থ মনে করি। প্রাসঙ্গিক মনে করে ২০১৮ সালে আমার দেওয়া পোষ্টটি আবার শেয়ার করলাম-

    পাকিস্তানি তরুণ লেখিকা আবেগ আপ্লুত হয়ে অশ্রুসজল নয়নে সুন্দরী বালাকে জড়িয়ে ধরলেন…

    জীবন বাঁচানোর জন্য কেউ জড়িয়ে ধরেছিল মমতাময়ী মাকে কেউ লুকিয়েছিল ঝোপঝাড়ে কিংবা বাঁচার আশায় যারা পুকুর এবং ভদ্রা নদীতে ঝাঁপ দিয়েছিল কেউ বাঁচতে পারেনি। মেশিনগানের ব্রাশ ফায়ারে তাঁদের ইহ লীলা সাঙ্গ হয়েছিল। পুকুর ও ভদ্রা নদীর পানি সেদিন মানুষের রক্তে লাল বর্ণ ধারণ করেছিল। নদীতে মানুষের লাশ জোড়া লেগে ভেলার মত ভাসছিল। প্রায় ১০ হাজার নিরীহ নারী-পুরুষ ও নিষ্পাপ শিশুর লাশ পড়ে রইলো খোলা আকাশের নীচে। পাকিস্তানি হায়না ও রাজাকারদের হাত থেকে বাঁচার আশায় বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ ভারতে পাড়ি দেওয়ার উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে জড়ো হয়েছিল। কিন্তু পাকিস্তানি বর্বর সেনা ও রাজাকারদের পৈশাচিকতায় মূহুর্তেই ঘটে গেল পৃথিবীর সর্ববৃহৎ গণহত্যা।

    কৃষক এরশাদ মোড়ল লাশের স্তুপের মধ্যে তাঁর বাবাকে খুঁজে ফিরছিলেন। এমন সময় তিনি একটি শিশুর কান্না শুনতে পেলেন। ছুটে গিয়ে দেখলেন শিশুটি তার মৃত মায়ের দুধ খাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। পরম মমতায় শিশুটিকে নিয়ে আসলেন নিজ গৃহে। শিশুটির মায়ের মাথায় সিদুর ছিল, হাতে শাখা ছিল। তাই হিন্দু বন্ধুর বাড়িতে রেখে পরম যত্নে বড় করলেন শিশুটিকে। একাত্তর সালে দেলোয়ার হোসন সাঈদী ও মুজাহিদরা জোরপূর্বক হিন্দুদের ধর্মান্তরিত করেছিল। অথচ আপষে ধর্মান্তরিত করার সুবর্ণ সুযোগ পেয়েও এরশাদ মোড়ল তা করেন নি। একেই বলে মানবতা।

    কী নাম তার? বাবা- মায়ের নামই বা কী ? কী তার পরিচয়, কিছুই জানেন না এরশাদ মোড়ল। শিশুটির নাম রাখলেন সুন্দরীবালা।

    ৪৫ বছর পর পাকিস্তানের দু’জন তরুণ গবেষক ও লেখক হারুণ খালিদ ও আনাম জাকারিয়া একাত্তরের প্রকৃত ঘটনার সন্ধানে চুকনগরে আসলেন। দেখা করলেন সুন্দরী বালার সাথে। সুন্দরী বালা এখন মধ্য বয়সী এক নারী। সুন্দরী বালা যখন শিশু থেকে যৌবনে পদার্পন করেন, শহীদ সন্তান হওয়া সত্ত্বেও কেউ তাকে বিয়ে করতে চায়নি। নাম পরিচয়হীন কুঁড়িয়ে পাওয়া মেয়েকে কে বিয়ে করবে? শেষে স্ত্রী বিয়োগ হওয়ার পর ঋষি পরিবারের এক বয়স্ক ব্যক্তির সাথে তার বিয়ে হয়।দীন-হীন এই গরীব নারী এখন পরের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।সুন্দরী বালার জীবন সংগ্রামের করুণ কাহিনী সুন্দরী বালার মুখ থেকে শুনে পাকিস্তানের দুই মানবতাবাদী তরুণ লেখকের নয়ন অশ্রুসজল হয়ে উঠলো। তাঁরা কাঁদলেন এবং উপস্থিত সকলকে কাঁদালেন। আবেগ আপ্লুত হয়ে আনাম জাকারিয়া সুন্দরী বালাকে বুকে জড়িয়ে ধরলেন।

    পাকিস্তানি দুই তরুণ লেখক তাঁদের সাথে আনা কিছু উপহার সামগ্রী সুন্দরী বালাকে দিলেন। পাকিস্তানের সামরিক জান্তা একদিন সুন্দরী বালার সমস্ত কিছু কেঁড়ে নিয়েছিল, আজ সেই পাকিস্তানের দুই মানবতাবাদী লেখক সুন্দরী বালাকে আপন করে নিলেন।

    পাকিস্তান এখনও একাত্তরের গণহত্যা অস্বীকার করে। বাংলাদেশ যুদ্ধপরাধীদের বিচার করে শাস্তি দিলে পাকিস্তানের পার্লামেন্টে তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে। কিন্তু পাকিস্তানের তরুণ প্রজন্ম এখন একাত্তরের প্রকৃত ইতিহাস জানতে চায়। পাকিস্তানের তরুণ লেখকরাও পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে একাত্তরের প্রকৃত ঘটনা পাকিস্তানের জনগণকে জানাতে চায়। তাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গত ৩ জুলাই অনুসন্ধিৎসু দুইজন তরুণ লেখক ও কবি আহমদ সালিমকে দাওয়াত দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাঁদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন বধ্যভূমি ঘুরে দেখান এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপুতুলনাচের ইতিকথা: ‘ . . .তোমার মন নাই কুসুম”—
    Next Article আওয়ামী লীগের নেতৃত্বে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের পতন অনিবার্য, ন্যায়ের জয় হবেই  মুক্তির শপথ
    JoyBangla Editor

    Related Posts

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান

    October 24, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    পিটিআই (PTI)-এর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার:দেশ গভীর সংকটে

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.