Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » পুতুলনাচের ইতিকথা: ‘ . . .তোমার মন নাই কুসুম”—
    Art & Culture

    পুতুলনাচের ইতিকথা: ‘ . . .তোমার মন নাই কুসুম”—

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 10, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। পি. চট্টোপাধ্যায়।।

    “শরীর আর শরীর, তোমার মন নাই কুসুম”—এই কথাগুলো যেন পুতুলনাচের ইতিকথার মর্মবাণী, যেখানে প্রেম শুধু শরীরের আকর্ষণ নয়, বরং আত্মার সন্ধান, দর্শনের গভীরতা ও জীবনের জটিলতার এক অপূর্ব মেলবন্ধন। সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই চলচ্চিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত, গ্রামীণ বাংলার পটভূমিতে একটি গভীর, layered ও আবেগময় গল্প বুনে। এটি শুধু প্রেমের গল্প নয়, এটি জীবন, বিশ্বাস, এবং অস্তিত্বের এক দার্শনিক আলোচনা।

    চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র শশী, একজন গ্রাম্য চিকিৎসক, যার জীবন যেন একটি পুতুলনাচের মতো—সুতোয় বাঁধা, তবু মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করে। তার প্রেম শরীরের তৃষ্ণা থেকে শুরু হলেও, এটি ধীরে ধীরে আত্মার গভীরে ডুবে যায়, যেখানে শশী ও কুসুমের মধ্যে এক অলৌকিক সংযোগ গড়ে ওঠে। কুসুমের চোখে যেন গ্রামের ধুলোমাখা পথের সঙ্গে মিশে থাকে তার অকথিত কথা, আর শশী তাকে খুঁজে ফেরে, যেন নিজের অস্তিত্বের উত্তর খুঁজছে। এই প্রেম আধ্যাত্মিক, কারণ এটি শুধু দুটি মানুষের মিলন নয়, বরং জীবনের অর্থ খোঁজার এক প্রয়াস।

    দার্শনিক দৃষ্টিকোণ থেকে, পুতুলনাচের ইতিকথা আমাদের জিজ্ঞাসা করে—মানুষ কি সত্যিই মুক্ত, নাকি অদৃশ্য সুতোয় বাঁধা এক পুতুল? শশীর জীবন এই দ্বন্দ্বের প্রতিচ্ছবি। সে ঈশ্বরে বিশ্বাস করে না, তবু তার মধ্যে এক অজানা শূন্যতা রয়েছে, যা সে প্রেম ও সম্পর্কের মাধ্যমে পূরণ করতে চায়। তার যদু পণ্ডিতের সঙ্গে প্রাচীন ধর্মতত্ত্ব ও আধুনিক বিজ্ঞানের সংঘাত, জীবনের অর্থ নিয়ে এক গভীর দার্শনিক dichotomy তৈরি করে। যদু যখন নিজের মৃত্যু নাটকীয়ভাবে মঞ্চস্থ করে, তখন শশীর ভেতরের অস্থিরতা আরও গাঢ় হয়। এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয়, “All the world’s a stage, And all the men and women merely players; They have their exits and their entrances; And one man in his time plays many parts, His acts being seven ages. কিন্তু আমাদের সংলাপ কে লেখে?

    শারীরিক প্রেমের দিকটি চলচ্চিত্রে অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে, এই প্রেম কখনোই অশ্লীলতার সীমানায় পৌঁছায় না; বরং, একটি কবিতার মতো উন্মোচিত হয়, যেখানে প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি একটি গল্প বলে। সায়ক ভট্টাচার্যের সিনেমাটোগ্রাফি এই প্রেমকে আরও জীবন্ত করে তোলে—নদীর তীরে নৌকার দৃশ্য, বৃষ্টিধোয়া গ্রামের পথ, plane crash এর পর জলের মধ্যে সারারাত আগুন জ্বলা।

    অভিনয়ের দিক থেকে, আবির চট্টোপাধ্যায় শশীর চরিত্রে অসাধারণ। তার চোখে মিশে থাকে এক অদ্ভুত অস্থিরতা ও গভীরতা, যা দর্শকের মন ছুঁয়ে যায়। জয়া আহসান ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় তাদের চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছেন, যেন তারা শুধু পর্দার চরিত্র নয়, আমাদেরই পাশের মানুষ। পুতুলনাচের ইতিকথা শুধু একটি চলচ্চিত্র নয়, এটি reflection of paradoxical life, যেখানে আমরা নিজেদের দেখতে পাই—আমাদের প্রেম, আমাদের দ্বন্দ্ব, আমাদের অস্তিত্বের প্রশ্ন। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রেম শুধু শরীরের নয়, মনের, আত্মার, আর জীবনের এক অমর কাহিনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনতুন ভোটার হচ্ছে ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ
    Next Article পাকিস্তানের লেখকরা ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলছেন
    JoyBangla Editor

    Related Posts

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026

    জীবনানন্দ দাশের বায়োপিক বানাচ্ছেন গৌতম ঘোষ!

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.