Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাত মাসে ধর্ষণ বেড়েছে প্রায় ৬৯ শতাংশ
    Bangladesh

    সাত মাসে ধর্ষণ বেড়েছে প্রায় ৬৯ শতাংশ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা কমছে না, বরং আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসে ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৬৮.৫ শতাংশ।

    এ সময়ে শিশু নির্যাতনের ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, শিশুদের ওপর সহিংসতা বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।

    বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি শুধু সংখ্যার বিষয় নয়, বরং সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছর সাত মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৪৯২ জন নারী ও শিশু। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৯২।

    অন্যদিকে, শিশুদের ওপর সহিংসতার শিকার হয়েছেন ৬৪০ জন, যা গত বছরের ৪৬৩ জন থেকে অনেক বেশি। একই সময়ে পারিবারিক সহিংসতার ঘটনাও বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

    বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদনেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে।

    সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর ৪০৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১১৭ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে। গত বছর এ সংখ্যা যথাক্রমে ছিল ২৫৩, ১০৫ ও ১৮।

    মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত তথ্য আরও উদ্বেগজনক।

    তাদের হিসাবে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছেন ৫০২ জন নারী ও শিশু। এর মধ্যে ১৩৩ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ২৭ জন ধর্ষণের পর নিহত হয়েছেন। এছাড়া, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২০৯ জনকে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীরা শাস্তির বাইরে থেকে যাওয়ায় এবং বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের অপরাধ দমন করা যাচ্ছে না। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা ও স্থানীয় সরকারের দুর্বল ভূমিকার কথাও তারা উল্লেখ করেছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বলেন, “পুলিশি ব্যবস্থার দুর্বলতা এখন স্পষ্ট। গত বছরের জুলাই-আগস্টের পর নারীর চলাচল ও স্বাধীনতা নিয়ে নেতিবাচক বয়ান তৈরি হয়েছে, যা অপরাধীদের একধরনের সাহস জুগিয়েছে।”

    মানবাধিকারকর্মীদের মতে, নারীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি এবং অপরাধীদের দায়মুক্তিই সহিংসতা বৃদ্ধির মূল কারণ। তাদের দাবি, কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা ছাড়া এ প্রবণতা থামানো সম্ভব নয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে বহিষ্কার: ‘আইন না মেনে সাজা’র অভিযোগ
    Next Article বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে ১০৯ নাগরিকের বিবৃতি, বিচারবিভাগীয় তদন্ত-আইনি পদক্ষেপ দাবি
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.