Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে বহিষ্কার: ‘আইন না মেনে সাজা’র অভিযোগ
    Education [ শিক্ষা ]

    ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীকে বহিষ্কার: ‘আইন না মেনে সাজা’র অভিযোগ

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন অবৈধভাবে ৪৫ জন শিক্ষার্থীসহ মোট ৫১ জনকে সাজা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ করার কারণে তথাকথিত তদন্তের ভিত্তিতে এই সাজা দেওয়া হয়।

    সোমবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট গণতদন্ত কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন: সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান, প্রকৌশলী শহীদুজ্জামান, সেকশন অফিসার রাসেল মাহমুদ ও মোতাব্বির হোসেন, কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মির্জা হালিম এবং উপাচার্যের ব্যক্তিগত সহকারী সোহাগ সরকার।

    অন্যদিকে, শাস্তিপ্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছাত্রী এবং ৩৬ জন ছাত্র। এদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক পলাশকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    প্রিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ইমন এবং ফিশারিজ বিভাগের শিক্ষার্থী শাহরিনসহ মোট ৭ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

    এ ছাড়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াসির আরাফাত সৌরভ, মোকাররম হোসেন, মোশারফ হোসেন, আভিমান সরকার, সেবক দাস, মাসুদ রানা, ইতিসার সানি ইমন, ছাত্র হল শাখার সাধারণ সম্পাদক সকলাইন এবং ছাত্রী হল শাখার সভাপতি ঐশীসহ যেসব শিক্ষার্থী ইতিমধ্যে স্নাতক সম্পন্ন করেছেন, তাদের সনদপত্র স্থগিত করা হয়েছে।

    অপেক্ষাকৃত কম অপরাধে জড়িত ২৪ জন শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

    শিক্ষার্থীদের অভিযোগ: ‘আইন না মেনে সাজা’

    শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বৈধ প্রক্রিয়া ছাড়াই তাদের সাজা দিয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সঠিক তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

    এক শিক্ষার্থী বলেন, “এটা পরিষ্কার অন্যায়। অনেককে প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয়েছে। আমাদের কোনো বক্তব্য শোনার সুযোগই দেওয়া হয়নি।”

    আরেক ভুক্তভোগীর ভাষ্য, “এভাবে সাজা দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা চলছে। আমাদের ভবিষ্যৎ অন্ধকার করা হচ্ছে।”

    প্রশাসনের বক্তব্য

    তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুর হোসেন চৌধুরী দাবি করেছেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলা বিধি, ২০১৯ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভাসমান লাশের দেশ নতুন বাংলাদেশ
    Next Article সাত মাসে ধর্ষণ বেড়েছে প্রায় ৬৯ শতাংশ
    JoyBangla Editor

    Related Posts

    এসএসসি ও সমমানের ফল: পাসের হার ৬২%, এগিয়ে মেয়েরা

    August 10, 2026

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

    August 9, 2026

    প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’

    August 9, 2026

    বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা

    August 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.