Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ডাকসু নির্বাচন: একটি পর্যবেক্ষণ
    Politics

    ডাকসু নির্বাচন: একটি পর্যবেক্ষণ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 10, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। কবির য়াহমদ।।

    ডাকসুতে ছাত্রশিবির ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিতেছে–এই আওয়াজ দিতে চাইবেন বিএনপির লোকজন। হতে পারে। আবার তারাও যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়নি, এটাও বিশ্বাস করার উপায় নাই। তারাও চেয়েছে, তবে পারেনি।

    এখানে ছাত্রদলের ব্যর্থতার কারণ ভোট প্রক্রিয়া ও ঢাবি প্রশাসনে তাদের চাইতে ছাত্রশিবিরের প্রতি সহানুভূতিশীল লোকজনের সংখ্যা বেশি এবং তারা উচ্চ পদে আসীন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়, তবে এখানে ছাত্রদল সুবিধা করতে পারেনি।

    সাদিক কায়েম ও এসএম ফরহাদ সাবেক ছাত্রলীগ। ছাত্রলীগে তারা পরিচয় গোপন রেখে রাজনীতি করে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা নিজেদের ডেরায় ফিরেছে। তাদের প্রতি ছাত্রলীগের ক্ষোভ থাকলেও, এই ক্ষোভ ছাত্রদলের প্রতি ক্ষোভের বেশি হওয়ার কথা নয়।

    ছাত্রদলের প্রতি ছাত্রলীগের ক্ষোভের বড় কারণ আগস্ট-পরবর্তী দেশপরিস্থিতি। এক বছরের বেশি সময় ধরে সারাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের যত লোক আক্রান্ত হয়েছে, তাতে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে বিএনপি।

    আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারি ফরমানের নিষিদ্ধ করে দেওয়ার পর বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা দুই-দুইবার চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

    ধানমন্ডির বত্রিশ পুড়িয়ে দেওয়ার নেতৃত্ব দিয়েছে বিএনপিই। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আ*গুন-লুট-ভা*ঙচুরে নেতৃত্ব দিয়েছে বিএনপি। মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভা*ঙতে অগ্রণী ভূমিকায় ছিল বিএনপির লোকজন। বিএনপি এসব নিয়ে কেন্দ্রীয় কোন নির্দেশনা দেয়নি সত্য, তবে এই উশৃঙ্খল নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেনি।

    আওয়ামী লীগ-বিএনপি রাজনৈতিক ক্ষেত্রে একে অন্যের বিকল্প ও প্রতিদ্বন্দ্বী শক্তি। আওয়ামী লীগের কোন ভোট যেমন বিএনপির বাক্সে পড়ে না, তেমনি বিএনপির কোন ভোট আওয়ামী লীগের বাক্সে কোনোদিনও পড়েনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিচয়ে কেউ লেখাপড়াও করতে পারছে না। তবু সংগঠনটির নীরব সমর্থক রয়েছে অগণন। এই নীরব সমর্থকেরা কোনোভাবেই ছাত্রদলের কোনো প্রার্থীকে ভোট দেওয়ার কথা না। কারণ ছাত্রলীগের একেবারে প্রান্তিক পর্যায়ের সমর্থক পর্যন্ত জানে এখনও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিই, এবং বিএনপির কারণে তারা রাজনীতিতে ফিরতে পারছে না।

    এক্ষেত্রে ডাকসুতে ছাত্রলীগের কেউ ছাত্রদলের কাউকে ভোট দেওয়ার কথা না। দেয়ওনি।

    নির্বাচনে ছাত্রদলের কম ভোট পাওয়ার অন্য একটা কারণ সংগঠনটির প্রতি সাধারণ শিক্ষার্থীরা আস্থা রাখতে পারেনি। কয়েক মাস আগে শাহরিয়ার আলম সাম্য নামের এক ছাত্রদল নেতার হ*ত্যাকাণ্ডের পরেও ছাত্রদল দ্রুত বিচার নিশ্চিত করতে পারেনি। নিজ সংগঠনের নেতার নি*র্মম হ*ত্যাকা*ণ্ডের পরেও বিএনপির আপসের রাজনীতির কারণে তাদের আন্দোলন হুট করে শেষ হয়ে গেছে। সংগঠনের একজন নেতাকে যেখানে রক্ষা করতে পারেনি ছাত্রদল, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে ভরসা রাখে তাদের ওপর?

    ছাত্রদল শিবির ঠেকাতে হঠাৎ করে মুক্তিযুদ্ধপন্থী দল হয়ে যায়। কিন্তু বিএনপির সাম্প্রতিক অতীত অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে নয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করেছে বিএনপি, জামায়াতের রাজনীতির আজীবন পৃষ্ঠপোষক ছিল বিএনপি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য আজীবন করে এসেছে তারা, শহিদ বুদ্ধিজীবীদের দেশের প্রতি নিবেদন নিয়েও তারা প্রশ্ন তুলেছে বারবার। এসব করে এসেছে তারা আওয়ামী লীগের বিরোধিতা করার নামে। কিন্তু আগস্ট-পরবর্তী দেশপরিস্থিতিতে জামায়াত তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় এখন তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথার বলার চেষ্টা করছে। এটা যে তাদের স্রেফ রাজনৈতিক কৌশল, এটা বুঝতে পেরেছে ঢাবি শিক্ষার্থীরা। ফলে হঠাৎ মুক্তিযুদ্ধপন্থী অবস্থান তাদের বিশ্বাসযোগ্য হয়নি।  

    গত এক বছরে ইন্তেরিমের সীমাহীন ব্যর্থতা সত্ত্বেও বিএনপি চুপ। তারা নির্বাচনের জন্যে আপসের রাজনীতি করছে। বিএনপির এই নির্বাচনকেন্দ্রিক রাজনীতি ঢাবি শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি; যার প্রকাশ দেখা গেছে নির্বাচনে।

    ছাত্রদলের যখন এই অবস্থা তখন ছাত্রশিবির কী করেছে এক বছরে? তারা ঐতিহাসিকভাবে বাংলাদেশবিরোধী রাজনীতির ধারকবাহক। তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, একাত্তরের জেনোসাইডের প্রত্যক্ষ সহযোগী; তবু গত এক বছরে তারা করেছে কৌশলী রাজনীতি। বিএনপি যখন মব নিয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যসহ নানা স্থাপনা ভা*ঙচুরে মত্ত, তখন জামায়াত-শিবির সামনে এসে তাতে অংশ নেয়নি। তারা সেনাপতি হয়ে বিএনপির সৈনিকদের সামনে ঠেলেছে। ফলে যেখানে যত সমালোচনা সেগুলো তাদের স্পর্শ করেনি। বিএনপির লোকজন যখন টেম্পুস্ট্যান্ডকেও বাদ রাখেনি, তখন তারা ঘর গুছিয়েছে নানা জায়গার শীর্ষ পদে। ফলে ভোটগ্রহণের দায়িত্বে যারা, তাদের বেশিরভাগকেই ছাত্রশিবিরের প্রতি সহানুভূতিশীল রূপে দেখা গেছে।

    ডাকসুতে ছাত্রশিবিরের জয় হয়েছে। এই জয়ের প্রভাব পড়বে সারাদেশে। প্রতিষ্ঠান-প্রতিষ্ঠানে ছাত্রশিবির এই সুযোগকে কাজে লাগাবে। জনপরিসরে বিএনপির অন্তঃসারশূন্যতা প্রকাশিত হয়ে গেছে। লোকজন ভাবতে শুরু করবে, আগামী নির্বাচনেও মুখে-মুখে থাকবে ধানের শীষ, কিন্তু ভেতরে অন্য।

    ডাকসুতে বিএনপির পরাজয়ের রাজনৈতিক মূল্য আছে। তারা হারিয়ে ফেলেছে অনেক কিছু; জনপরিসরে এর প্রভাব হবে বিশাল।

    ছাত্রদলকে দিয়ে বিএনপি এখন পড়ে গেছে নেগেটিভ ভোটের খপ্পরে। এখান থেকে বেরিয়ে আসা কঠিন তাদের।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসজীব ওয়াজেদ জয়: বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত
    Next Article  ‘নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেলো কই’
    JoyBangla Editor

    Related Posts

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি

    July 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.