Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » টিস্যুপেপারে লেখা গল্পে  সৃষ্টি হলো জগত বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজ
    Art & Culture

    টিস্যুপেপারে লেখা গল্পে  সৃষ্টি হলো জগত বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 22, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জগত বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকা জার্নিতে অন্যমনস্ক হয়ে কোন কিছু হাতের কাছে না থাকায় ট্যিসুতেই লিখেছিলেন হঠাৎই মাথায় আসা এক আশ্চর্য বালকের গল্প।এবং এই এক গল্প পরে সিরিজ আকারে লিখে কিছুদিনের মধ্যেই  হয়ে গেলেন ৫৬০ কোটি ইউরোর মালিক ভাবা যায়!

    অথচ স্বামী পরিত্যক্তা, মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে অভাবে পরে একমাত্র সন্তানকেও সরকারী হোমে পাঠিয়ে ডিপ্রেশনে ভুগা সেই লেখিকা জে.কে রাউলিংকেও একসময় আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল।

    কাজেই কারো দুঃসময় নিয়ে উপহাস করা উচিত নয়—-

    একদিন যে কারো সুসময় আসতে পারে ঠিক এইভাবেই।  সেদিন উপহাস করা ব্যক্তিদের অবস্থা কি হতে পারে ভেবেছেন??

    তবে জেনে নিই পুরোটা ——–

    ৯০ -এর দশকের লন্ডন। সময়টা একটা শরতের সন্ধ্যাবেলা। টেমসের ধারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বসে আছেন এক বছর তিরিশের মহিলা। বিগবেনে ঘড়ির কাঁটা সোয়া পাঁচটা ছুঁয়েছে।

    টেমসের জলে কেউ ঝাঁপ দিল। গার্ড সঙ্গে সঙ্গে হুইশেল বাজালেন। জলরক্ষী বাহিনীর বোট ততক্ষণে উদ্ধার কাজে লেগে পড়েছে। উৎসাহীরা ভিড় জমিয়েছেন। কে ঝাঁপ দিল তখনও কেউ বুঝে উঠতে পারেনি,কিছুক্ষণ পর উদ্ধারকারীরা যাকে তুলে আনলেন, সেই বছর তিরিশের মহিলা যিনি একটু আগেই বসে ছিলেন টেমসের তীরে। তার জ্ঞান ছিল না।

    বাধ্য হয়েই তাকে হাসপাতালে ভর্তি করা হলো। যখন তার জ্ঞান ফিরল ডাক্তার বললেন, আপনি ঘুমের ওষুধ খেয়ে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করলেন কেন ? কি এমন হয়েছে আপনার ? নির্বিকার মহিলা বললেন, আমার নাম জোয়ানি। আমি বাড়ি যাব। ডাক্তার বুঝলেন উনি অ্যাকিউট ডিপ্রেশনে ভূগছেন। তিনি তাই জোয়ানিকে একজন সাইকিয়াইট্রিস্টের পরামর্শ নিতে বললেন।

    এর মাঝে অনেকদিন কেটে গেছে। জোয়ানির স্বামী তাকে পরিত্যাগ করেছেন। তার একটি সন্তানও আছে। জোয়ানির বাবার অমতে বিয়ে হওয়ায় জোয়ানির পৈতৃক বাড়িতেও তার ঠাঁই হলো না তার। অর্থনৈতিক অবস্থা এমন শোচনীয় হলো যে খাবার টুকু জোটাবার সামর্থ্য ছিল না জোয়ানির কাছে। এক সময় বাধ্য হলেন সন্তানকে সরকারি হোমের আশ্রয়ে পাঠিয়ে দিতে। আরো একবার আত্মহত্যার চেষ্টা করলেন তিনি। কিন্তু বন্ধুরা ঠিক সময় এসে পড়ায় সে যাত্রায় বেঁচে যান। পেট চালাবার তাগিদে ক্যাফেতে কাজ নেন। কিন্তু তাতেও দেনার টাকা শোধ করা যাচ্ছিল না। এমনি একদিন ম্যাঞ্চেস্টার থেকে লন্ডনে যাবার ট্রেনে চাপলেন। যাত্রাপথে এক বিস্ময় বালককে নিয়ে একটা গল্পের প্লট হঠাৎই মাথায় এলো জোয়ানির। হাতের কাছে কিছু না থাকায় টিস্যু পেপারের ওপরেই লিখে ফেললেন গল্পটি। লন্ডনে পৌঁছে আবার ক্যাফেতে কাজ শুরু করলেন তিনি।

    একদিন অপরাহ্নের বিরতিতে তার বন্ধু রবার্ট ঐ টিস্যু পেপারগুলি আবিষ্কার করলেন। এবং আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এ লেখা কি তোমার জোয়ানি। নির্বিকার জোয়ানি শুধু ঘাড় নাড়লেন। রবার্ট বললেন, এক্ষুনি তার উচিত কোনো প্রকাশকের সঙ্গে দেখা করা। কি মনে করলেন জানা নেই, তবে সেদিন কাজ সেরে এক প্রকাশকের কাছে তিনি ঐ পেপারগুলি দিয়ে এলেন। এক সপ্তাহ পর সেই ক্যাফের ম্যানেজারের কাছে জোয়ানির জন্য একটা ফোন এলো। ফোনের ওপারে ছিলেন ব্লুমস্ বিউরি প্রকাশনা সংস্থার প্রধান সম্পাদক বেরি ক্যানিংহাম। উনি জোয়ানিকে জিজ্ঞেস করলেন, আপনি ঐ আশ্চর্য বালকের কাহিনীকে আরো বিস্তৃত আকারে লিখতে পারবেন কি ? জোয়ানি বললেন, হ্যাঁ পারব। কিন্তু আমার তো উপার্জন বন্ধ হয়ে যাবে তাহলে। বেরি বললেন, আপনাকে আমরা দৈনিক পারিশ্রমিক দেব। দয়া করে আপনি লিখুন। ক্যাফে ছাড়লেন জোয়ানি। মন দিলেন লেখায়। বাকিটা ইতিহাস।

    সৃষ্টি হলো জগত বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজ।

    বিশ্ব জুড়ে চল্লিশ কোটি বই বিক্রি হলো রাতারাতি।

    লেখিকা হলেন ৫৬০ কোটি ইউরোর মালিক।

    তিনি আর কেউ নন, স্বয়ং জে.কে রাউলিং।

    এই পৃথিবীতে প্রতিদিন অলৌকিক কিছু হচ্ছে। কে বলতে পারে কালকের দিনটা আপনার নয় !

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভাতের হাঁড়ি লুট আর বিএনপির ‘স্মৃতি’ : এ কোন দেউলিয়াত্বের দল?
    Next Article জাতিসংঘ অধিবেশনে ইউনিুসের নজীরবিহীন ঘটনা
    JoyBangla Editor

    Related Posts

    পারমার্থিক আঞ্চলিকতা ও গ্রহচিন্তা:  ‘প্রতিপক্ষ’র সঙ্গে বাক্যালাপে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

    December 15, 2025

    পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

    December 14, 2025

    দেড় যুগ পর ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি

    December 11, 2025

    নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.