Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    October 27, 2026

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  আবু হেনা মোস্তফা কামাল প্রয়াণ দিবস আজ: ‘তাঁর চরণে পুষ্প রেখে গেলাম’
    Art & Culture

     আবু হেনা মোস্তফা কামাল প্রয়াণ দিবস আজ: ‘তাঁর চরণে পুষ্প রেখে গেলাম’

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 23, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। শামীম আজাদ ।।

    “হয় বাঘ, নতুবা বাঘ নয়

    শৌখিন বাঘ বলে কিছু নেই”।

                     আবু হেনা মোস্তফা কামাল

    —-

    সত‍্যি শৌখিন বাঘ বলে কিছু নেই। এ’কথাটি বলছিলেন প্রয়াত শিক্ষক, অবিস্মরণীয় বক্তা, জ্ঞানী ও অপ্রিয় সত্য কথক ও সমালোচক স‍্যার আবু হেনা মোস্তফা কামাল। বাংলাদেশে, ঢাকায় আমি ও আমার পরিবারের সবাই নানান পরিবেশে তাঁর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি।ঢাবির ক্লাসরুমের সরাসরি শিক্ষক না হলেও তিনি আমার শিক্ষক হয়েওঠেন।

    মনেপড়ছে তখন মাত্র শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন শেষে বাংলা একাডমির মহা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। ততদিনে আধিকারিক হিসেবে তাঁর ‘নির্ভীক জঞ্জাল পরিষ্কারক’ হিসেবে খ‍্যাতি প্রতিষ্ঠিত । আমি তখন সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক ও ঢাকা কলেজে বাংলা বিভাগের প্রশিক্ষক। স‍্যারের নিয়মিত কলাম জমা দিতে আসেন বিচিত্রায় আর শুনি কী করছেন।

    বাংলা একাডেমিতে প্রবেশের পর পরই সব রদ্দি নিয়ম কানুন তছনছ করে বাংলা একাডেমি ধুয়ে দিচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে সংখ্যা নামিয়ে এনেছেন দুই’এ। বলেন, ‘এত এত পুরস্কার দিলে পরে আর মানুষ পাওয়া যাবে না। তখন দিতে হবে অযোগ্যদেরও’। বিস্ময়ের সংগে একাডেমির কর্মকান্ড গুলোর পরিকল্পনা থেকে শুরু করে পরিবেশনা আরো বেশি শিল্প সৌন্দর্যর কুঞ্জ হয়ে উঠলো। সংস্কৃতি সন্ধ্যায় দেখেছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অপরিচিত গুনীজন রাজধানীর মঞ্চে উঠে এসেছেন। কথিত আছে অল্পবয়সী অসাধারণ লালনগীতির শিল্পী সদ‍্য প্রয়াত ফরিদা পারভিনের আবিষ্কার তাঁরই।গীতিকার আবু জাফর তাঁর ছাত্র ছিলেন।

    তিনি যখন সাপ্তাহিক বিচিত্রায় কলাম লেখা শুরু করলেন আমরা এক ঝাঁক তরুন সাংবাদিক তাঁর লেখা জমা দেবার দিনের অপেক্ষায় থাকতাম। তিনি এলে জমবে মেলা। সে সব আড্ডার জন্য অনেক সময় আমাদের সম্পাদক, সাংবাদিক জগতের কিংবদন্তি শাহাদত চৌধুরী- শাচৌ তার দুয়ার খুলে আমাদের ডেকে নিতেন।আমরা তরুনেরা মহা উৎসাহে কাজের ফাঁকে ফাঁকে শাচৌর কক্ষে সেই আলোর-আড্ডার নির্যাস পান করতাম। আমাদের অফিস সহকারী সুন্দর আলী লাল লেবু চা’র অর্ডার নিতে নিতে আমরা প্রবেশ করা মাত্র শাচৌ তাঁর প্রতি অসমাপ্ত বিষয়টি চালিয়ে নেবার ঈঙ্গিত করে নিজে নিউজ প্রিন্ট প্যাড  ছিঁড়তে লেগে যেতেন।

    তেমনি এক নিরাক পরা দুপুরে শাচৌর কক্ষে চলছে লেবু চা আর স্যারের চানাচুর কথামালার হাস্যরস। এক পর্যায়ে আমি বল্লাম, স্যার আপনি কি কখনো একটিও লোককে প্রশংসা করেছেন? কপালের অবাধ্য একটি চুল সরিয়ে আমার দিকে মুখ তুলে তীর্যক ভাবে তাকিয়ে বল্লেন, কেন আনিসুজ্জামান? তারপর মৃদুস্বরে বল্লেন, প্রকৃত গুনীকে মর্যাদা দিতে আমি কখনো কার্পণ্য করি না শামীম! সে কথার প্রমান অনেক পেয়েছি। স‍্যারের সান্নিধ্যে কতজন বড়ো হয়ে উঠেছেন!

    যেমন তাঁর বাগ্মিতার ছিলো না কোন তুলনা।তেমনি আমাদের দেশের শিল্পাঞ্চলে কৃতীদের মধ্যে ছিলো না তার প্রশাসনিক দক্ষতা ও দূরদৃষ্টিরও তুলনা। শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমির গুণগত পরিবর্তনের কথা তো আপনারা সবাই অবগত আছেন।

    হেনা স্যার ছিলেন পান্ডিত্যের আকর, মেধা ও মননের শীর্ষে, কবিতায় গালিব, সত্য কথনে অপ্রতিরোধ্য আর সমালোচনায় নির্মোহ।তিনি ছিলেন এক অসামান্য এক শিক্ষক। তাঁর মেধা ও জ্ঞানের সমকক্ষ খুব কম লোকই বাংলাদেশে ছিলেন এবং আছেন।কী অসামান্য কলাম লেখক ও কবি ছিলেন তিনি! ড. আবু হেনা মোস্তফা কামাল শিল্প সাহিত্যের যেখানেই হাত রেখেছেন সোনা ফলেছে।

    অসাধারন এক কবি ছিলেন বলে তাঁর গানের কথাগুলো শুধু লিরিক নয় ছিলো নানান অভিব্যক্তির অসামান্য কবিতাও।ষাটের দশকে তাঁকেও পান আর চা দিয়ে বসিয়ে দিলে নজরুলের মতই এক বৈঠকে লিখে দিয়ে চলে যেতেন গান। সংগে গুনগুন করে গাইতেনও।

    আরো শুনেছি ষাটের দশকে রেডিও পাকিস্তান ঢাকা অফিসের উল্টো দিকের একটি ছোট্ট দোকানে বসে বসে তাৎক্ষণিক ভাবে গানের যোগান দিয়ে গেছেন দিনরাত। সেখানে সৈয়দ হক, আব্দুল আহাদ, আব্দুল হালিম ভাই এঁরা ছিলেন অপরিহার্য।

    একদিন সাপ্তাহিক বিচিত্রায় কথা বলতে বলতেই নিউজ প্রিন্ট প্যাড টেনে আমারই বলপয়েন্টে তাৎক্ষণিক লিখে ফেলেছিলেন এক গান। স্যারের গালিব ভক্তি আমরা জানতাম। আমার তখন তাঁকে ‘আমাদের গালিব’ মনে হয়েছিল। গানের ব্যাপারে হেনা স্যার ছিলেন এক ঘোরগ্রস্থ মানুষ।

    পারিবারিক পরিবেশে দেখেছি তাঁর স্নেহশীল মায়াময় উপস্থিতি। আমি ও আজাদ আমাদের সন্তানদের নিয়ে যখন তাঁর বাড়িতে চা খেতে গেছি দেখেছি কী ভীষণ মমতাময় এক পিতা তিনি! আমরা গেলেই শিখা, বিদ্যূৎ, পাখি ওরা সবাই আমাদের সংগে বসে পড়তো। চা এলে চমৎকার ও সুশ্রী ভাবী এসে বসতেন। তখন সুন্দরী ভাবীর প্রতি স‍্যারের কূটাভাসে প্রত্যক্ষ করেছি এক নিবিষ্ট প্রেমিককে।বড়কন্যার কোল জুড়ে প্রথম দৌহিত্রী এলে হয়ে গেছেন সেই সুন্দর মানব শিশুর এক অসামান্য মাতামহ! আমাদের কন‍্যা ঈশিতাকে খুব ভালবাসতেন। বাসায় এলে আমরা সবাই তাঁর গল্পবলা কৌতুকভরে উপভোগ করেছি!

    প্রয়াত স্যারের সংস্পর্শ ও সাহস ছাড়াও পেয়েছি সততার অনুপান। বিচিত্রায় চাকুরী ও শাচৌর কারনে অসাধারন সব মানুষের কাছে যাবার সুযোগ পেয়েছি। সামনে বসে কথা শুনেছি। যতটুকু হৃদ্ধ হয়েছি তার জন্য ভাগ্য মেনেছি। মানবো বাকিটা জীবন।

    আজ স্যারের প্রয়াণ দিবস,

    তাঁর চরণে পুষ্প রেখে গেলাম। ২৩ সেপ্টেম্বর ২০২৫

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচলমান এই মৃত্যু মিছিলের দায় কে নেবে?
    Next Article থাইল্যান্ডের এক কুমির খামারের গল্প
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে নারী বাউলদের গানে বাধা: ঢাকায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ কর্মসূচি করতে দিল না পুলিশ

    October 27, 2026

    ঢাকার ১২ ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 25, 2026

    আপত্তি উপেক্ষা করেই সুনামগঞ্জে বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

    October 24, 2026

    বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

    By JoyBangla EditorOctober 27, 20260

    বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু…

    এক মাসে ২,৭৭৪ শিশু-কিশোর গ্রেপ্তারের ঘটনায় নিয়ে উদ্বেগ মানবাধিকার সংস্থা জেএমবিএফের

    October 27, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

    October 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.