Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রিফর্ম ইউকে’র নির্বাচনী ইশতেহার: অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্তির ঘোষণা
    United Kingdom - যুক্তরাজ্য

    রিফর্ম ইউকে’র নির্বাচনী ইশতেহার: অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্তির ঘোষণা

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আরিফ মাহফুজ

    বৃটেনে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে অভিবাসন সংক্রান্ত নতুন এক পদক্ষেপের ঘোষণা দিয়েছে রিফর্ম ইউকে পার্টি। দলটির নেতা নাইজেল ফারাজ জানিয়েছেন, ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্ত করার বিল পাস করবে তার দল। এতে ভবিষ্যতে অভিবাসীদের নতুন কঠোর শর্তাবলীর অধীনে পুনরায় ভিসা আবেদন করতে হবে। যদিও এই প্রস্তাবের কঠোর বিরোধীতা করেছে দেশটির সরকার। এমন প্রস্তাব বাস্তবায়ন করা অসম্ভব বলে মনে করে ক্ষমতাসীন লেবার পার্টি।

    অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির পর বৈধ এবং স্থায়ী বসবাসকারি অভিবাসীদের জন্য রিফর্ম ইউকে পার্টির এমন কঠোর বার্তা দেশটির রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছে।

    নাইজেল ফারাজের দলের ঘোষণায় বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্ত করবে। এর অর্থ হলো- যেসকল অভিবাসী বিভিন্ন ক্যাটাগরিতে আজীবন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন তাদের সেই অধিকার আর থাকবে না। ২২ সেপ্টেম্বর পরবর্তী জাতীয় নির্বাচনের ইশতেহার প্রকাশ করে দলটি। সেখানে অভিবাসন নীতিতে এমন কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়। দলের নেতা নাইজেল ফারাজ জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে তারা অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্ত করবেন। ফলে ভবিষ্যতে অভিবাসীদের পুনরায় ভিসা আবেদন করতে হবে এবং তাদের আবেদন নতুন কঠোর শর্তাবলীর অধীনে গ্রহণ করা হবে।

    রিফর্ম ইউকে’র মতে, এই পদক্ষেপটি বৃটেনের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। দলটির যুক্তি এর মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ব্যয় কমানো সম্ভব হবে এবং কয়েক দশকে প্রায় ২৩৪ বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। এছাড়া শুধুমাত্র বৃটিশ নাগরিকরাই সরকারি সুবিধা এবং কল্যাণ ভাতা পাবে বলে একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। দলটির বিশ্বাস, এই পদক্ষেপ অভিবাসীদের প্রতি দায়িত্বশীলতা বাড়াবে এবং সাধারণ জনগণের জন্য একটি ন্যায্য ব্যবস্থা তৈরি করবে।

    তবে সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করা হয়েছে। অর্থমন্ত্রী রেচেল রিভস বলেছেন, রিফর্ম ইউকে’র প্রস্তাবিত পরিকল্পনাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এবং এটি বাস্তবায়ন সম্ভব নয়। এছাড়া মানবাধিকার সংস্থা ও অভিবাসন বিষয়ক অধিকার গোষ্ঠীও এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা এই প্রস্তাবকে অমানবিক হিসেবে চিহ্নিত করেছে। এদিকে এই নতুন ইশতেহারে অভিবাসন সংক্রান্ত ঘোষণাগুলো বৃটিশ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন নির্বাচনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleধর্ম ও রাষ্ট্র আলাদা করা প্রয়োজন: তসলিমা নাসরিন
    Next Article সিপিবিতে আসছে নতুন নেতৃত্ব
    JoyBangla Editor

    Related Posts

    ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

    July 13, 2026

    অর্থ কেলেংকারিতে নাইজেল ফারাজের পদত্যাগ

    July 8, 2026

    অবৈধভাবে বসবাস করে পরিবার গড়লেও মিলবে না সুরক্ষাঃ বহিষ্কারে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

    July 7, 2026

    যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.