Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হারিকেনের ইতিহাস

    September 10, 2026

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!
    Politics

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 9, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অনিন্দ্য জয়

    বাংলাদেশের ইতিহাসে যদি কেউ বলে, “আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু”, তাহলে সে হয় ইতিহাস জানে না, নয়তো ইচ্ছাকৃতভাবে ধান্দাবাজি, ভণ্ডামি ও নোংরামি করছে। আমেরিকা কখনোই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু নয়, পাকিস্তান ও পাকিস্তানপন্থী রাজাকারদের পরীক্ষিত বন্ধু।

    ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিলো শুধু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয়; এটি ছিলো তাদের আন্তর্জাতিক মিত্রদের বিরুদ্ধেও সংগ্রাম। সেই মিত্রদের অন্যতম ছিলো আমেরিকা। একাত্তরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিচ্ছিলো। পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছিলো। গ্রামের পর গ্রাম পুড়ছিলো। লাখো নারী ধর্ষণের শিকার হচ্ছিলো। কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিচ্ছিলো।

    সেই সময় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা কার পাশে দাঁড়িয়েছিলো? বাংলাদেশের পাশে নয়, মুক্তিযোদ্ধাদের পাশে নয়, গণহত্যার শিকার বাঙালিদের পাশেও নয়, তারা দাঁড়িয়েছিলো পাকিস্তানি সামরিক জান্তার পাশে। কারণ তাদের কাছে বাঙালির জীবন নয়, ভূরাজনীতি বেশি গুরুত্বপূর্ণ ছিলো। পাকিস্তান ছিলো তাদের কৌশলগত মিত্র। তাই গণহত্যার খবর জেনেও তারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়ায়নি।

    ২৫ মার্চ গণহত্যা শুরু হওয়ার পরও আমেরিকা পাকিস্তানের সামরিক জান্তার পাশে দাঁড়ায়। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর উপদেষ্টা হেনরি কিসিঞ্জার পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানকে কৌশলগত মিত্র হিসেবে দেখেছিলেন। লক্ষ লক্ষ নিরীহ বাঙালির জীবন তাদের কাছে ভূরাজনীতির চেয়ে বেশি মূল্য পায়নি।

    বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক আর্চার ব্লাড গণহত্যার প্রতিবাদ জানিয়ে ঐতিহাসিক ব্লাড টেলিগ্রাম পাঠিয়েছিলেন। তিনি নিজের সরকারের নীতির বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন। কিন্তু আমেরিকা মানবতার আহ্বান নয়, পাকিস্তানের স্বার্থকেই বেছে নিয়েছিলো।

    মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত, তখন ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে পাঠানো হয় আমেরিকার সপ্তম নৌবহরের অংশ Task Force 74। এটি ছিলো পাকিস্তানকে রক্ষার শেষ দিকের শক্তি প্রদর্শনের পদক্ষেপ হিসেবে বহু ইতিহাসবিদের বিশ্লেষণে উঠে এসেছে।

    কিন্তু তাদের সেই হিসাব ভেস্তে যায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দৃঢ় নেতৃত্ব এবং রাশিয়ার কৌশলগত সমর্থন সেই চাপকে কার্যকর হতে দেয়নি। রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি এবং জাতিসংঘে তাদের ভেটো পাকিস্তানপন্থী আন্তর্জাতিক উদ্যোগকে দুর্বল করে দেয়। ভারতীয় সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে মাত্র কয়েক দিনের মধ্যেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।

    এখন প্রশ্ন করি– মুক্তিযুদ্ধে কে অস্ত্র দিয়েছিলো? কে প্রশিক্ষণ দিয়েছিলো? কে নিজের সৈন্যদের জীবন দিয়ে যুদ্ধ করেছিলো? কে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলো? কে জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছিলো?

    উত্তর একটাই– ভারত ও রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলো। আর আমেরিকা দাঁড়িয়েছিলো পাকিস্তানের পক্ষে।

    তাই আজ যারা বলে, “আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু”, তারা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। বন্ধুত্বের পরীক্ষা হয় সংকটের দিনে। বাংলাদেশের সেই সংকটের দিনে ভারতের সৈন্যরা রক্ত দিয়েছে, আশ্রয় ও অস্ত্র দিয়েছে। রাশিয়া কূটনৈতিক ঢাল হয়েছে, আর আমেরিকা পাকিস্তানকে রক্ষার চেষ্টা করেছে।

    ইতিহাসের আদালতে সাক্ষী লুকানো যায় না। মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভারত ও রাশিয়া। আর পাকিস্তান ও পাকিস্তানপন্থী রাজাকারদের পরীক্ষিত বন্ধু আমেরিকা। এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে অস্বস্তিকর সত্য।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজঙ্গিদের জিহাদ:সুন্নি-সুফি-বামদের জবাই’র বাসনা
    Next Article এক যে ছিল সোনার কন্যা
    JoyBangla Editor

    Related Posts

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন-ই—প্রদীপ্ত আলোকবর্তিকা হয়ে

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    আওয়ামীলীগের নিষেধাজ্ঞা বৈধ করার রাষ্ট্রীয় চক্রান্ত

    September 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    হারিকেনের ইতিহাস

    By JoyBangla EditorSeptember 10, 20260

    ছবিতে আমেরিকার আমিশ ভিলেজের একটা হারিকেন। বাস্তব হলো হারিকেন আবিস্কার হলো আমেরিকায়,যা আমরাও এখন হারিকেন…

    ভেনিসে বাঁধনের ওপর হামলা এবং দেশে গত দুই বছরের সহিংস মব সন্ত্রাস

    September 10, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026

    মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

    September 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026

    যুক্তরাজ্যে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে অসংখ্য যাত্রী

    September 9, 2026

    শেখ সেলিম নাকি দলীয় গঠনতন্ত্র? চলেন দেখি  শেখ হাসিনা কি বলেছেন-নেগেটিভ ন্যারেটিভ এড়িয়ে চলুন

    September 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.