Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর
    Lifestyle

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 14, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইকুয়েডরের বাসিন্দা ডায়ানা তুপিজা ও আন্দ্রেস আলকুইঙ্গা। এই প্রেমিক জুটি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বিয়ের সাক্ষী হিসেবে বেছে নেন ‘লুনা’কে। লুনা কোনো মানুষ নয়, তাঁদের প্রিয় পোষা কুকুর।

    পেকিনিজ জাতের এই কুকুরছানা বিয়ের সনদে নিজের থাবার ছাপ দিয়ে সাক্ষীর ভূমিকা পালন করেছে।

    লাতিন আমেরিকার দেশগুলোতে সাধারণত কেবল মানুষই বিয়ের সাক্ষী হতে পারে। কিন্তু ব্যতিক্রম ইকুয়েডর। সম্প্রতি দেশটির সরকার ‘পোষা প্রাণিবান্ধব’ বিয়ের অনুমোদন দিয়েছে। পরিবারে পোষা প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাতিন আমেরিকার আরও দুই দেশ আর্জেন্টিনা ও মেক্সিকোতে কয়েকটি বিয়েতে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটতে দেখা গেছে।

    যদিও বিয়ের সনদে স্বাক্ষর হিসেবে লুনার পায়ের ছাপের কোনো আইনি ভিত্তি নেই, তবে এর আবেগময় মূল্য দম্পতিদের কাছে অপরিসীম। মে মাস থেকে এখন পর্যন্ত ইকুয়েডরে ৫০টির বেশি দম্পতি তাঁদের প্রিয় বিড়াল বা কুকুরকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

    পেশায় প্রকৌশলী ৩৮ বছর বয়সী কনে ডায়ানা বলেন, তাঁর ৩১ বছর বয়সী প্রোগ্রামার স্বামী আন্দ্রেসের মাথা থেকে প্রথম এই বুদ্ধি আসে।

    কনের মা লুজ লিমা প্রথমে এই কাণ্ডে বেশ অবাক হয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, বিয়ের সাক্ষ্য দেওয়ার জন্য এমন কাউকে বেছে নেওয়া উচিত, যার অন্তত বুদ্ধি আছে এবং কিসে সই করছে, সেটা বুঝতে পারবে।

    তবে বিয়ের সাক্ষী হিসেবে পোষা কুকুরকে বেছে নেওয়া নিয়ে আপত্তি জানালেও বিয়ের অনুষ্ঠানের জন্য লুনার চমৎকার পোশাকটি তিনিই পরম মমতায় বানিয়ে দিয়েছেন। তিনি হেসে বলেন, ‘যুগটাই এখন আধুনিকতার।’

    ইকুয়েডরের সিভিল রেজিস্ট্রির পরিচালক ওটন রিভাদেনেরা বলেন, বর্তমান সময়ের আধুনিক পারিবারিক কাঠামোর প্রয়োজনেই তাঁরা এ নিয়ম চালু করেছেন।

    ইকুয়েডরের সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী, ১ কোটি ৯০ লাখ মানুষের এই দেশে প্রায় ৭৬ লাখ মানুষের ঘরেই পোষা বিড়াল বা কুকুর রয়েছে। ইকুয়েডরে ১২ বছর বা তার কম বয়সী শিশুদের চেয়ে এ সংখ্যা প্রায় দ্বিগুণ।

    লুনার পায়ের ছাপ দেওয়া ওই বিশেষ সনদের ওপর লেখা রয়েছে ‘প্রতীকী বিয়ের সনদ’। এই সনদে পোষা প্রাণীর পায়ের ছাপ দেওয়ার জন্য আলাদা একটি জায়গা রাখা হয়েছে।

    ডায়ানা বলেন, তাঁর আরও তিনটি পোষা কুকুর ও একটি বিড়াল রয়েছে। তাদের সবাইকে আনতে পারলে তাঁর আরও ভালো লাগত। লুনা তাদের সবার প্রতিনিধি হয়ে তাঁদের বিয়েতে হাজির থেকেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের
    Next Article  “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    যেদিকে তাকাই মানুষের প্রতি মানুষের আচরণ দেখে হতাশা বোধ করি

    July 11, 2026

    বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? বিজ্ঞান যা বলে

    July 11, 2026

    ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’

    July 2, 2026

    পারফিউমের গন্ধে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.