Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমরা যখন স্কুলে পড়ি

    October 21, 2026

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমরা যখন স্কুলে পড়ি
    Lifestyle

    আমরা যখন স্কুলে পড়ি

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 21, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    আমরা যখন স্কুলে পড়ি তখন পাড়ার ফাংশানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে কি না তা নিয়ে পক্ষ বিপক্ষ হতে দেখেছি। কি কারণে পক্ষ বিপক্ষ, তা বুঝতে চাওয়ার ইচ্ছা তখন হয়নি।

    বড়দের ভাবনা, বিবাদ ছোটবেলায় মাথায় নিতে চাওয়ার কথা নয়। মার্বেল খেলা , ক‍্যরাম খেলা  ভালো নয় বলে মনে করতেন বড়রা।  কেনো ভালো নয়, কখনো কেউ বোঝায়নি আমরাও মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করিনি।

    আমাদের মাথা তখন অনেক কিছু নিয়ে ব‍্যস্ত। সাইকেল চালানো, ঘুড়ি ওড়ানো, বিলে নৌকা বাইতে যাওয়া, জঙ্গল গিয়ে শিয়াল  তাড়িয়ে বেড়ানো, শালিক পাখির বাচ্চা খোঁজা, কোন উঁচু গাছে চালাক বকেরা বাসা বাঁধে, সেখানে ডিম বা বাচ্চা মিলবে কি না- ইত‍্যাদি নানা কিছু মাথার মধ্যে গিজগিজ করতো।

    সে বয়সে পড়াশোনায় তেমন মন ছিল না। খুব ভালোবাসতাম ছবি আঁকতে। তা দোষের বলেনি কেউ কিন্তু অংক কষার খাতায়, দেয়ালে ইত‍্যাদি বেজায়গায় ছবি আঁকার কারণে প্রায়ই বকা খেতে হতো।

    হাঁটবারে হাঁটের মাঝখানে জায়গা ফাঁকা করে দিয়ে মানুষজন গোল হয়ে  দাঁড়াতো, খোকা এট্টা ছবি এঁইকে দেখাও তো। একটা লম্বা পাটখড়ি বাড়িয়ে দিয়েছে কেউ, নেও এইটা দে আঁকো।

    মাটিতে মাত্র তিন চারটে দাগ কেটে এঁকে ফেলতে পারতাম রবীন্দ্রনাথ ঠাকুরকে। হাত তালি পড়েছে দর্শকদের। ভীড়ের মধ‍্য থেকে কেউ তখন বলেছে, চুল দাঁড়ি আছে তাই রবীন্দ্রনাথ আঁকা সহজ, তুমি কবি নজরুলরে এঁইকে দেখাও তো।

    দেখাতাম এঁকে।

    মাও সে তুঙ, লেনিন, সুকান্ত ভট্টাচার্য, নেতাজি সুভাষ চন্দ্র, কায়েদ এ আজম, মহাত্মা গান্ধী, মাইকেল মধুসূদন দত্ত, হিটলার এইরকম বহু বিখ‍্যাত মানুষের ছবি খুব সহজেই এঁকে ফেলতে পারতাম তখন। এতগুলো নামকরা মানুষকে সেই হ‍্যারিকেন জ্বলা গ্রামের মানুষেরা চিনতেন তখন। শুধু চেহারায় চেনা নয়, কে কি কারণে পৃথিবী বিখ‍্যাত, অল্পবিস্তর জানতেন সবাই।

    পাড়ার খালা, চাচি, পিসিরা সাদা কাপড়ের টুকরা নিয়ে আসতেন, নজরুল বা রবীন্দ্রনাথের ছবি এঁকে তার নিচে তাঁদের রচিত বিখ‍্যাত, মূল‍্যবান কথা লিখে দেও।

    এঁকে লিখে দিতাম “অন‍্যায় যে করে আর অন‍্যায় যে সহে, তব ঘৃণা যেনো তারে তৃণসম দহে”। অনেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাণী, উদ্ধৃতি অনুরোধ করে লিখিয়ে নিতেন “ হৃদয় প্রেমের অতিথিশালা নহে, হৃদয় প্রেমের জন্মভূমি”

    যারা নজরুল চেয়েছেন, বিদ্রোহী কবির ছবি এঁকে লিখে দিয়েছি তাঁর কোনো বিখ‍্যাত কবিতার কয়েকটি ছত্র। যেমন “গাহি সাম‍্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”

    এসব যারা আঁকিয়ে ও লিখিয়ে নিয়েছেন তাঁরা অতি উৎসাহে, আনন্দে ও আবেগে রঙিন সুতা দিয়ে সূচিকর্ম করতেন।  তারপর সেগুলো শোভা বৃদ্ধির জন‍্য ফ্রেমে বাঁধিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো।

    তা শুধু অসহায় সৌন্দর্য হয়ে ঝুলে থাকা বস্তু ছিল না, একজন মানুষের সেলাই কর্মের দক্ষতা পুরো পরিবারের শিক্ষা, রুচি ও আভিজাত্যের রকমকে প্রকাশ করে, করতে পারে, এমন বিশ্বাস, ধারণা ছিল।

    বাড়িতে অতিথি এলে দেয়ালে ঝুলিয়ে রাখা সুচিকর্ম, বালিশের ওয়াড়, টেবিল ক্লথ, দস্তরখান ইত্যাদিতে করে রাখা হাতের কাজ নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হতো।

    কি হতো তখন, এ গল্প এখন করা কেনো? বয়স হয়েছে। যাদের বয়স বেশি হয়ে যায়, তারা নাকি স্মৃতিচারণ করা পছন্দ করে। অন‍্যকে সামনে বসিয়ে পুরানো দিনের কথা, কাহিনী বলে নাকি সুখ মেলে, আরাম লাগে। এ কথা সত‍্য, মিথ‍্যা কিংবা মনগড়া কি না, তা নিয়ে তর্ক থাক।

    অস্থির বর্তমান মাঝেমাঝে গায়ে পড়ে ঝগড়া করতে আসে। অস্বস্তি, অশান্তি হয়। সে যাতনা থেকে রেহাই পেতে ফেলে আসা কালের গায়ে লেগে থাকা মনি মানিক‍্যের আলো তুলে আনি। ভাবি, তাতে বর্তমানের দুঃখ খানিকটা হাল্কা হয়ে যাবে। হয় না।

    দুঃখ বাড়ে, হতাশা বাড়ে। মনে তুলনা চলে আসে। সেকাল ভালো ছিল, না একাল?  যে কাল ফেলে এসেছি, তার চেয়ে বর্তমান অনেক বেশি আলো ঝলমলে হওয়ার কথা। হয়েছে তার দু চারটে উদাহরণ মনের সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়ায় না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম
    JoyBangla Editor

    Related Posts

    বিশ্ববিদ্যালয়ের সংকট গরুতে নয়, চিন্তায়!

    October 16, 2026

    ধারে বাজার করছে মানুষ, আয়ের ১০০ ভাগ যাচ্ছে খাবারে

    October 14, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    আমাদের এক বন্ধু

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো

    October 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    আমরা যখন স্কুলে পড়ি

    By JoyBangla EditorOctober 21, 20260

    আফজাল হোসেন আমরা যখন স্কুলে পড়ি তখন পাড়ার ফাংশানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে কি না তা…

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026

    রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

    October 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.