Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমরা যখন স্কুলে পড়ি

    October 21, 2026

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান
    Bangladesh

    রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা সম্ভব হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

    সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরিয়াম কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে প্রকল্পে নেওয়া হয়। ছবি: প্রতিনিধি

    পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রূপপুরে পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে ঢাকা থেকে সড়ক পথে কন্টেইনার বোঝাই চারটি গাড়ি প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে।

    এসময় সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক তত্ত্বাবধায়নে ইউরেনিয়ামবাহী গাড়িগুলো ঈশ্বরদীর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে নেওয়া হয়। এজন্য ঈশ্বরদী-ঢাকা মহাসড়কে সকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

    এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঈশ্বরদীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নিয়ে আসা হয়। ঈশ্বরদীর মুলাডুলি ও দাশুড়িয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ অন্যান্য আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

    ভাল্বের পরীক্ষা সফল, উৎপাদনে আসছে রূপপুরের প্রথম ইউনিট ভাল্বের পরীক্ষা সফল, উৎপাদনে আসছে রূপপুরের প্রথম ইউনিট

    তিনি জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রাশিয়া থেকে বিশেষ বিমান যোগে ইউরেনিয়াম হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের  এসে পৌঁছায়। এরপর সড়ক পথে রূপপুরের উদ্দেশ্যে ইউরেনিয়ামবাহী গাড়িবহর রওনা হয়ে সকাল ১০টার সময় প্রকল্পের অভ্যন্তরে এসে পৌঁছায়।

    রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে ইউরেনিয়ামের গাড়িবহর প্রবেশ করলে বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা দু’দেশের জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে স্বাগত জানান।

    প্রকল্পসংশ্লিষ্টরা জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের এই চালান ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি। পরে এ জটিলতা কাটিয়ে নতুন সূচি অনুযায়ী ২ অক্টোবর জ্বালানিটি দেশে আনা হয়।

    প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা সম্ভব হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

    এর আগে ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে সড়কপথে চালানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফ্রান্সে নতুন দাঙ্গার আতঙ্ক: নিরাপত্তায় সেনাবাহিনী
    Next Article  ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি
    JoyBangla Editor

    Related Posts

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

    সারের জন্য কৃষকের হাহাকার, বিএনপি-জামায়াতের শাসনে রক্তে লেখা ইতিহাস

    October 21, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    কক্সবাজারে এক সড়কে দু’দফায় ২০ যানবাহনে ডাকাতি

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    ইইউ বাজারে রপ্তানিতে ধ্বসঃ তৈরি পোশাক রপ্তানি ১১.৬৭ শতাংশ কমেছে, আট মাসে ক্ষতি ১.৫৭ বিলিয়ন ইউরো

    October 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    আমরা যখন স্কুলে পড়ি

    By JoyBangla EditorOctober 21, 20260

    আফজাল হোসেন আমরা যখন স্কুলে পড়ি তখন পাড়ার ফাংশানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে কি না তা…

    ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম

    October 21, 2026

     ‘ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, অপরাধ’- মেলোনি

    October 21, 2026

    রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

    October 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেষ হলো লালন মেলা

    October 20, 2026

    মবের বিচার রাষ্ট্র না করলে রাষ্ট্রই হতে যাচ্ছে মবের পরবর্তী শিকার

    October 20, 2026

    ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’‘এর বাংলাদেশে মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

    October 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.