Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিপিবিতে আসছে নতুন নেতৃত্ব
    Politics

    সিপিবিতে আসছে নতুন নেতৃত্ব

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) আসছে নতুন নেতৃত্ব। নেতৃত্বে থাকছেন না বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক চলছে।

    আজ বুধবার সকাল সাড় ১০টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক হচ্ছে। তবে ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে সভাপতির দায়িত্বে আসা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যে এবার নেতৃত্বে থাকছেন না, তা প্রায় নিশ্চিত।

    বৈঠকের প্রায় শেষ পর্যায়ে দুপুর ১২টায় প্রিন্স নিজেই সাংবাদিকদের বলেন, ‘শাহ আলম-প্রিন্স থাকছে না, নতুন নেতৃত্ব আসছে।’

    বৈঠকে উপস্থিত আরেকজন নির্বাচিত সদস্য মানবেন্দ্র দেব বলেন, ‘আমাদের নেতা নির্বাচনের বৈঠক চলছে, হয়ত কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন।’

    ‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’-এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের সূচনা হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়।

    সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়। নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রত্যাহার শেষে ৭৬ জন ভোটে অংশ নেন। তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করছেন। কোনো পদে একাধিক নাম এলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরিফর্ম ইউকে’র নির্বাচনী ইশতেহার: অভিবাসীদের স্থায়ী বসবাসের অধিকার বিলুপ্তির ঘোষণা
    Next Article সিঙ্গাপুর,যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ঢাবির স্নাতক ডিগ্রি ফাউন্ডেশন কোর্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ডিপ্লোমা সমমান
    JoyBangla Editor

    Related Posts

    ব্যারিস্টার সারা হোসেন: ইউনূস সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কোনওভাবেই গণতান্ত্রিক ছিলনা

    April 22, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.