Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    October 28, 2026

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » “হটাও ইউনুস বাচাও দেশ”
    Politics

    “হটাও ইউনুস বাচাও দেশ”

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 26, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ, এই নামটা শুধু একটা ভূখণ্ড নয় এটা মুক্তিযুদ্ধের রক্তে, ত্যাগে ও স্বপ্নে গড়া এক জাতি। সেই জাতিকে আজ যারা দিনের আলোয় লুটছে, #গুম করছে, কুপিয়েছে—তাদের কাছে যদি আমরা ভদ্রতা দেখাই, তাহলে আমরা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি।

    রাস্তায় মানুষকে কুপিয়ে #মারা হচ্ছে। সাংবাদিকরা, বিরোধী নেতা, মানবাধিকার কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। অর্থনীতি লুটে নেওয়া হয়েছে; দেশের সম্পদ পাচার করে বিদেশে পাঠানো হচ্ছে; সার্বভৌমত্ব বিক্রির পাঁয়তারা চলছে। অথচ যখন জনগণের প্রতীকী ক্ষোভ একটা ডিম, একটা প্রতিবাদ প্রকাশ পায়, তখনই শুরু হয় ‘শিষ্টাচারের’ কান্না। প্রশ্ন উঠবে শিষ্টাচার কার? খুনির নাকি শহিদের?

    অপরাধের নামেই তাদের পরিচয়

    যারা আজ দেশের ওপর হামলা চালাচ্ছে, তারা কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়; তারা পুরো দেশের শত্রু। তাদের অপরাধগুলো স্পষ্ট ও বহুমাত্রিক:

    রাষ্ট্রদখল: ভোটাধিকার লুট করে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকা।

    অর্থলুট: ব্যাংক, রিজার্ভ ও জনসম্পদ লুট করে অর্থনীতি ধ্বংস করা।

    দেশদ্রোহিতা: বিদেশি স্বার্থের দালালী করে সার্বভৌমত্ব নস্যাৎ করা।

    জঙ্গিবাদপোষণ: মৌলবাদের উসকানি ছড়িয়ে জাতির চেতনা ক্ষুণ্ণ করা।

    উন্নয়নবিনাশ: বিনিয়োগ ও নিরাপত্তা নষ্ট করে দেশের উন্নয়ন থামিয়ে দেওয়া।

    এসব কেবল ব্যক্তি-লঙ্ঘন নয় এগুলো জাতির নিরাপত্তা ও ভবিষ্যৎকে ধ্বংস করার চেষ্টা। তাই এদের প্রতি ভদ্রতা দেখানো মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া।

    এই অবৈধ সরকার দেশ দখল করেছে ডাকাতি যেমন রাতের আঁধারে মানুষের ঘরে ঢুকে সব লুটে নেয়, তেমনি এরা দিনের আলোয় রাষ্ট্র লুটছে। প্রশাসন, আদালত, নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিদেশি প্রভুর ইশারায় চলা,এহেন পরিস্থিতি কখনোই স্বাধীনতার মর্যাদার সঙ্গে মেলে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আগে আমাদের শোষণকারী ছিলেন বাহিরের এক শক্তি; আজকের শোষণকারীরা ভেতর থেকে দেশকে ক্ষয় করে চলছে এক ধরণের ‘ভিতরের পাকিস্তানি’ বাস্তবতা।

    ইতিহাস বলছে অপমানেই তাদের পতন

    বিশ্বের ইতিহাসে বহু স্বৈরশাসক ও লুটেরা শাসকের পতন হয়েছে জনতার ঘৃণা ও বিচারের মধ্য দিয়ে। রোমানিয়ার চাউশেস্কু, লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম কেউই সোনায় লেখা রাজা থেকে যায়নি। আজ যারা দেশের সম্মান বিক্রি করছে, তারা মনে করে জনগণ ভীত কিন্তু আমাদের ইতিহাস প্রমাণ করেছে, বাংলার মানুষ অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছে, #রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবারও দিতে হবে আবারও সময় এসেছে বলার ও দাবি করার।

     আমরা যদি #খুন, লুট ও দেশদ্রোহিতার বিরুদ্ধে চুপ থাকি, তবে নীরবতা নিজেই অপরাধের অংশীদার হয়ে দাঁড়ায়। বিপদের মুহূর্তে নীরব থাকা কোনো নিরপেক্ষতা নয় এটি অন্যায়কে শক্তি দেয়। তাই এখন প্রত্যেক নাগরিকের দায়িত্ব: জাগরণ, সংগঠন ও শান্তিপূর্ণ কিন্তু অটল প্রতিবাদ।

    বাংলাদেশ কারও ব্যক্তিগত কোম্পানি নয় এটা শহীদের রক্তে কেনা দেশ। যারা এটাকে লুটতে চায় বা বিক্রি করতে চায়, তাদের ইতিহাস কখনো ক্ষমা করবে না। তাদের নাম লেখা থাকবে “বিশ্বাসঘাতক” হিসেবে—এটাই ইতিহাসের রায় হবে।

    চুপ করে থাকলে চলবে না। শিষ্টাচারের আড়ালে অন্যায় লুকিয়ে রাখলে চলবে না। নিয়ম-নীতি মেনে, সংগঠিতভাবে ও স্থির পথে এগিয়ে গিয়ে আমরা ন্যায় ফিরিয়ে আনব। আজ প্রত্যেক নাগরিকের কাছে একটাই আহ্বান: জাগুন, কথা বলুন, এক হোন এবং প্রতিবাদ করুন। “হটাও ইউনুস বাচাও দেশ”

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংস্কৃতির মুখোমুখি দাঁড়িয়ে
    Next Article অবৈধ ইউনুসের ব্যর্থতায় জনগণ শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায়
    JoyBangla Editor

    Related Posts

    দেশে ফেরার আগে দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে রাষ্ট্রসংঘের বিশেষ র‍্যাপোর্টারদের কাছে চিঠি হাসিনার

    October 28, 2026

    আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি অফিসে হামলা

    October 27, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    ঋণের বোঝায় নিঃস্ব পরিবার: কৃষকের সুদ গুনতে হচ্ছে ২০–২৫ শতাংশ

    October 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন

    By JoyBangla EditorOctober 28, 20260

    মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক…

    পীরগঞ্জে হিন্দু পল্লীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৌহিদী জনতার মুখোশধারী জামায়াত-শিবিরের জঙ্গি তাণ্ডব!

    October 28, 2026

    ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে এআই, নতুন বিতর্ক…

    October 28, 2026

    জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চাকরি করে ঢাকায় ৫৩ ফ্ল্যাটসহ ৪০০ কোটি টাকার বেশি সম্পদ

    October 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি নবাব সলিমুল্লাহর দান আর রবীন্দ্রনাথের বিরোধিতা -দুইটা মিথ্যা খণ্ডনে ‘নাথান রিপোর্ট’

    October 26, 2026

    বাংলাদেশ ছেড়ে প্রতিদিনই পালাচ্ছে সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু, সবাই। কিন্তু কেনো?

    October 26, 2026

    সৌদি আরব থেকে নয় মাসে ৯৭৯ নারী ধর্ষিতা হয়ে ফিরলেন, বিএনপি জামায়াতের মুখে এখন কুলুপ কেন?

    October 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.