Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনুস-বিএনপি-জামাতের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র বনাম জনগণের প্রতিরোধ
    Bangladesh

    ইউনুস-বিএনপি-জামাতের পাতানো নির্বাচনের ষড়যন্ত্র বনাম জনগণের প্রতিরোধ

    JoyBangla EditorBy JoyBangla EditorSeptember 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আজ এক ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে। দেশের মানুষ আর পাতানো নির্বাচন মেনে নিতে প্রস্তুত নয়। অতীতে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে ভুয়া নির্বাচনের নামে জনগণকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন—জনগণ আজ সজাগ, সচেতন এবং প্রতিবাদী।

    বিএনপি অতীতে “ভোটাধিকার রক্ষার আন্দোলন” চালিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। অথচ আজ তারা যদি ড. মুহাম্মদ ইউনুসের ছত্রছায়ায় আরেকটি সাজানো নির্বাচনের পথে হাঁটে, তবে সেটি হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। দেশের সাধারণ মানুষ এখন বুঝে গেছে—বিএনপি, ইউনুস এবং জামাত একই নাটকের তিনটি মুখ। তাদের উদ্দেশ্য একটাই: দেশকে অস্থিতিশীল করা, জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া।

    জনগণের রায় স্পষ্ট ড. ইউনুসকে মানুষ চায় না। তার নেতৃত্বে কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। দেশের প্রায় ৮০ ভাগ মানুষ তাকে এবং তার সহচর জামাত-বিএনপিকে গণবিরোধী শক্তি হিসেবে বিবেচনা করে। সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস, এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

    কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আরেকটি ভয়াবহ সংকট সামনে অপেক্ষা করছে দুর্ভিক্ষ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকট কিংবা দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। ইতোমধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি খাতে অস্থিরতা এবং কর্মসংস্থানের সংকট পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।

    এই দুর্ভিক্ষ ঠেকাতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, কার্যকর নীতি এবং দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত। অথচ বর্তমান তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ইউনুস নিজেই এই সংকটের অন্যতম রচয়িতা। দুর্নীতিবাজ আমলাদের দিয়ে ঘেরা ইউনুস প্রশাসন উন্নয়ন নয়, বরং আত্মপ্রচার ও বিদেশি স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই তার পক্ষে দুর্ভিক্ষ মোকাবিলা করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তিনি নিজেই দেশকে এই ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিয়েছেন।

    এখন সময় এসেছে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার। পাতানো নির্বাচন, দুর্নীতিবাজ সরকারের শাসন এবং দুর্ভিক্ষের প্রেতছায়া থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনগণকে রাজপথে নামতেই হবে। প্রয়োজন সাহস, ঐক্য এবং এমন একটি দূরদর্শী নেতৃত্বের প্রতি আনুগত্য যে নেতৃত্ব শেখ হাসিনার মতো জাতির ভবিষ্যতের জন্য আপসহীনভাবে কাজ করবে এবং জাতীয় স্বার্থে কখনো আপস করবে না।(আওয়ামীলীগ পেইজ)

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাকার রাস্তায় আওয়ামী লীগের শক্তি প্রদর্শন
    Next Article মহাঅষ্টমীতে মন্দিরে মন্দিরে অঞ্জলি, কুমারী পূজা
    JoyBangla Editor

    Related Posts

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.