Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবিরসহ ৮ নেতাকর্মী গ্রেফতার
    Bangladesh

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল কবিরসহ ৮ নেতাকর্মী গ্রেফতার

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    রোববার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

    গ্রেফতাররা হলেন— সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহসভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২)।

    এছাড়াও জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানুর আলম সাবু (৫৩), মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম লিটন হোসেন (৩৭) এবং চকবাজার থানা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

    উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, শনিবার দিনগত রাত ১টার দিকে ধানমন্ডি থানাধীন ৭ নম্বর রোড এলাকায় ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে এনামুল কবীর ইমনকে গ্রেফতার করে। একই দিন রাত ১১টা ৩৫ মিনিটে ডিবি সাইবার বিভাগ ভাষানটেক এলাকা থেকে এমদাদুল হককে ও রাত ১১টা ২০ মিনিটে ডিবি মতিঝিল বিভাগ মগবাজার এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেফতার করে।

    অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে কাজী মিরাজ হোসেন মনিকে এবং রাত সাড়ে ১১টায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকা থেকে বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লবকে গ্রেফতার করে।

    এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি দল তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহানুর আলম সাবুকে গ্রেফতার করে। একই রাতে ডিবি লালবাগ বিভাগ বায়তুল মোকাররম পল্টন এলাকা থেকে মো. নূরে আলম লিটন হোসেনকে ও রাত ১১টা ৪৫ মিনিটে ডিবি রমনা বিভাগ চকবাজার এলাকা থেকে আমিনুল হক মুরাদকে গ্রেফতার করে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগণতন্ত্রের কফিনে ইউনুসের পেরেক : যখন বিরোধী দল নিষিদ্ধ, গণমাধ্যম স্তব্ধ
    Next Article এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত সপরিবারে মৃত্যুর পথে, এসব ঘটনা কী বার্তা দিচ্ছে?
    JoyBangla Editor

    Related Posts

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    দুই বছরেও ৩৪৬ খুনি-ধর্ষক ফেরার, লুট হওয়া ১১৪৩ রাউন্ড গুলিও খোঁজ পাওয়া যায়নি, কার স্বার্থে?

    July 24, 2026

    গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

    July 24, 2026

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

    July 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    By JoyBangla EditorJuly 25, 20260

    আসাদুজ্জামান আসাদ ঈশ্বরের পাঁচটি রত্নভাণ্ডারের একটা হচ্ছে ধর্মগ্রন্থ ( Hollybooks ) . বাংলাদেশের রাজনীতির হোলি…

    এলএনজি সংকটের নামে শিল্পখাতে স্যাবোটাজ : ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস গায়েব, দায় নেবে কে?

    July 25, 2026

    চুলা জ্বলছে না, সিএনজির লাইনে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা, বিএনপি-জামাতের ২০২৬ আর ২০০১ এর কি একই স্ক্রিপ্ট?

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.